বছরের প্রথম দিনে শামীম ওসমান ও এসপি হারুন
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯
বাংলা নববর্ষের প্রথম দিনে প্রথমবারের মতো বিরল এক দৃশ্য ধরা দিলো। সাম্প্রতিক সময়ে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ আর নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের সাথে সম্পর্কে টানাপোড়ন চলছে এমন কথা চাউর হয়েছিলো। তবে নতুন বছরে সেসব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে পুলিশ সুপারের বাসভবনে বৈশাখী উৎসব অনুষ্ঠানে হাজির শামীম ওসমান। তাকে দেখে উপস্থিত অন্য অতিথিরাও বেজায় খুশি। অবশেষে এসপি হারুনের অতীতে করা দাবিই সত্যি প্রমাণিত হলো। এসপি হারুন দাবি করে আসছিলেন, তার সাথে জেলার সকল এমপির সাথে সম্পর্ক ভালো।
শামীম ওসমান এসপি হারুনের বাসভবনে ঢুকেন দুপুর দেড়টার দিকে। বাংলা নববর্ষে উৎসবের মাত্রাটা যেন আরো বেড়ে গেলো।
এসপি হারুনও কম যাননা। নববর্ষ উপলক্ষে শতভাগ বাঙালিয়ানা উৎসবের আয়োজন ছিলো তার বাসভবনে। ত্রিশ পদের ভর্তা, পান্তা-ইলিশ, কাঠাল, আতাঁফল আর দেশীয় ফল রাখা হয় ভোজন অনুষ্ঠানে। এমনকি ফুচকা, চটপটি আর চা-কফির ব্যবস্থা তো ছিলোই। ভ্যানগাড়িতে ছিলো ডাবও। ডাব কেটে দুজন পরিবেশন করছিলো সবাইকে।
ছিলো সাপখেলা, বানর খেলা আর ম্যাজিক দেখিয়ে উপস্থিত অতিথিদের বিনোদন দেয়া। পুলিশ সুপারের এমন আয়োজনে অভিভূত করে সবাইকে।
সবশ্রেণি পেশার মানুষের মিলনে নানা আনন্দ আয়োজনের মধ্য দিয়েই পালিত হলো নতুন বছরের প্রথম দিন। সামাজিক সব অনাচারের বিরুদ্ধে মানুষের মনে শুভবোধ জাগিয়ে তোলার মানসেই যেন পুলিশ সুপারের এমন ভিন্নধর্মী আয়োজন।
এদিকে এমন আয়োজনে শামিল হোন এমপি শামীম ওসমান, জেলা প্রশাসক রাব্বী মিয়া, নারায়ণগঞ্জ প্রেসক্লাব ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ জেলার সরকারি অফিসের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট জনেরা।
শামীম ওসমান অনুষ্ঠানে এসে প্রায় এক ঘন্টা অবস্থান করেন। এসপি, তাঁর পত্নীসহ অন্যান্য কর্মকর্তারা শামীম ওসমানকে অভ্যর্থনা জানান। অভ্যর্থনার সময় এসপি পত্নী শামীম ওসমানকে উদ্দেশ্য করে বলেন, বোনের বাড়িতে ভাই আসবে এটিই তো স্বাভাবিক। এরপর শামীম ওসমান অনুষ্ঠান স্থলে এসে কিছুক্ষণ নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালামের সাথে গল্প করেন। এসময় সমসাময়িক নারায়ণগঞ্জ পরিস্থিতি নিয়ে তিনি তাঁর সাথে কথা বলেন। এরপর শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, পিপি ওয়াজেদ আলী খোকন এবং পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ খেতে বসেন। সবাইকে এক টেবিলে দেখে নতুন বছরে নারায়ণগঞ্জে স্বস্তির সুবাতাস বইতে শুরু করলো বলেও উপস্থিত অনেকে মন্তব্য করেন। খাওয়া শেষে শামীম ওসমান আর বেশিক্ষণ দেরী করেননি। পুলিশ সুপার ও তাঁর পত্নী শামীম ওসমানকে বিদায় বেলায় এগিয়ে দিতে আসেন।
পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের বাসভবনে বৈশাখে অনুষ্ঠানে ছিলেন প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মাহবুুবুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান শামীমসহ অন্যান্য সাংবাদিকগণ। শামীম ওসমান আসার আধাঘন্টা আগে অনুষ্ঠানস্থলে আসেন চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি ও যুগের চিন্তা পত্রিকার সম্পাদক আবু আল মোরছালীন বাবলা। খাবার পর্ব শেষে পুলিশ সুপারের সাথে মোরছালীন বাবলা কিছুক্ষণ কথা বলতে দেখা যায়।
এছাড়া এসপির বাসভবনে আয়োজন করা বৈশাখী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা যুব লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, বন্দর আওয়ামী লীগের সভাপতি এমএ রশিদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষকে নিয়ে পুলিশ সুপারের এমন আয়োজনকে সবাই সাধুবাদ জানিয়েছেন সবাই। কঠোর নিরাপত্তা আর নানা নিয়ম কানুনের বেড়াজালের মধ্য দিয়ে নারায়ণগঞ্জবাসী উদযাপন করছে নতুন বছরকে। লাল-সাদা পোশাকে কিবা বাঙালির প্রিয় পোশাক পাঞ্জাবি আর শাড়ি পরে সব বয়সী নারী-পুরুষরা আনন্দে মেতেছেন। পুলিশ সুপারের বাসভবনে ঢাক, ঢোল, গান আর ব্যতিক্রমী আয়োজন উৎসবের মাত্রাকে আরো বাড়িয়ে দিয়েছে।
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা
- তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠানে বিশৃঙ্খলা
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩২
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
