ফ্রান্সজুড়ে ব্লকেডে ব্যাপক ধরপাকড়, গ্রেফতার ৬৭৫
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৫
ফ্রান্সজুড়ে ব্লকেড আন্দোলনে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া–পাল্টাধাওয়ার ঘটনায় ৬৭৫ জনকে গ্রেফতার করেছে ফরাসি কর্তৃপক্ষ। এর মধ্যে শুধু প্যারিস অঞ্চলে আটক হয়েছেন ২৮০ জন। ফরাসি গণমাধ্যম বিএফএম টিভি বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, বুধবার থেকে বৃহস্পতিবার ভোররাতের সংঘর্ষের পর গ্রেফতারদের মধ্যে ৫৪৯ জনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
প্যারিস পুলিশ প্রধান লরঁ নুনিয়েজ জানিয়েছেন, রাজধানীতে প্লাস দে ফেত (Place des Fetes) এলাকায় নতুন করে সংঘর্ষ ও গ্রেফতারের ঘটনা ঘটে। তিনি বলেন, ‘আজ সকালে ২৮০ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে অনেককেই হেফাজতে রাখা হয়েছে। এখনো ১৬৪ জন পুলিশের কাস্টডিতে রয়েছে।’
নুনিয়েজ আন্দোলনটিকে ‘ব্যর্থ’ বলে মন্তব্য করেন। তিনি জানান, রাজধানীতে অন্তত ১০ বার রিং রোড অবরোধের চেষ্টা করা হলেও সব ব্যর্থ হয়। একইভাবে গার দ্য নর্দ রেলস্টেশন দখলের প্রচেষ্টা এবং কিছু স্কুল ও বাস ডিপোতে সাময়িক বিশৃঙ্খলাও সফল হয়নি।
ফরাসি সিনেট প্রেসিডেন্ট জেরার্ড লাশেরও আন্দোলনটিকে ‘ব্যর্থ’ আখ্যা দিয়ে বিএফএম টিভি-আরএমসিকে বলেন, এ ধরনের অবরোধ জনসমর্থন পায়নি।
তবে বৃহস্পতিবারও ছড়িয়ে–ছিটিয়ে ছোট ছোট প্রতিবাদ হয়েছে। নঁতে এবং প্যারিসের সায়েন্স পো বিশ্ববিদ্যালয়ে অবরোধের চেষ্টা হলে পুলিশ তা সরিয়ে দেয়। নুনিয়েজ জানিয়েছেন, অবরোধ প্রতিরোধে পুলিশ একই কঠোর নীতি অব্যাহত রাখবে।
নতুন কর্মসূচি ১৮ সেপ্টেম্বর
ইতোমধ্যে শ্রমিক ইউনিয়নগুলো আবারও দেশজুড়ে ১৮ সেপ্টেম্বর বিক্ষোভের ডাক দিয়েছে। ওইদিন প্যারিসে মিছিলেরও পরিকল্পনা রয়েছে, তবে রুট চূড়ান্ত হয়নি কারণ পুলিশের অনুমোদন মেলেনি।
বাজেট পরিকল্পনা ঘিরে উত্তেজনা
আন্দোলনের সূত্রপাত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ‘লে এসঁসিয়েলস’ (Les Essentiels) নামে একটি অনলাইন গ্রুপ নাগরিকদের আহ্বান জানায় ১০ সেপ্টেম্বর সবকিছু থামিয়ে দেয়ার, সাবেক প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুর জাতীয় বাজেট পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। পরবর্তীতে বামপন্থি দল ফ্রান্স আনবোউড (LFI) আন্দোলনে যোগ দেয়।
বাইরু জুলাইয়ে যে ২০২৬ সালের বাজেট কাঠামো উন্মোচন করেছিলেন, তাতে প্রায় ৪৪ বিলিয়ন ইউরো সাশ্রয়ের পরিকল্পনা ছিল। এর লক্ষ্য ফ্রান্সের ঋণ কমানো, যা বর্তমানে জিডিপির ১১৩ শতাংশ। তবে এই প্রস্তাব জাতীয় পরিষদে সমর্থন না পেয়ে সোমবার অনাস্থা ভোটে হেরে যান বাইরু।
ফলে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ নতুন প্রধানমন্ত্রী হিসেবে প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়েন লেকোর্নুকে নিয়োগ দিয়েছেন। তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন।
ইউরোপীয় ইউনিয়নে অন্যতম বৃহৎ বাজেট ঘাটতির দেশ ফ্রান্সের ঘাটতি বর্তমানে জিডিপির ৫.৮ শতাংশ। গত বছর বাজেট চূড়ান্ত করতে না পারায় তৎকালীন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের সরকার ভেঙে পড়েছিল।
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
