ফ্যাশন নয় চোখ সুরক্ষায় ‘সানগ্লাস’
প্রকাশিত: ৮ মে ২০১৯
অনেকেরই সানগ্লাস বেশ পছন্দের। সানগ্লাসকে ফ্যাশন হিসেবেই জানে অনেকেই। কিন্তু ধারনাটি ভুল, সানগ্লাস শুধু ফ্যাশনের জন্য নয় বরং রোদ থেকে চোখকে নিরাপদ রাখাতেই এটি ব্যবহার করা হয়। সূর্যের ক্ষতিকর অতি-বেগুনি রশ্মি চোখের ভেতরের অংশের ক্ষতি করে। সেজন্য চোখকে সূর্যের ক্ষতিকর রশ্মির হাত থেকে রক্ষা করার জন্য সানগ্লাস ব্যবহার করা জরুরি। যদি আপনি অনেক সময় ধরে রোদে থাকেন তাহলে চোখে জ্বালাপোড়া, গ্লুকোমা, ছানিপড়া, ও বয়স বাড়ার সাথে সাথে দৃষ্টিশক্তি কমে যাওয়ার শঙ্কা বেড়ে যায়। তাই দীর্ঘ সময় রোদে থাকা থেকে বিরত থাকুন অথবা ওই সময় অব্যশই সানগ্লাস ব্যবহার করুন।
সানগ্লাস কেনায় সতর্কতা
সানগ্লাস কেনার আগেই কয়েকটা জিনিস একটু খেয়াল রাখা দরকার। কারণ সানগ্লাস ভুলভাল কিনলে প্রভাব পড়তে পারে চোখের উপর। তাই সানগ্লাস কেনার আগে সতর্ক থাকুন কিছু বিষয়ে-
১. চিকিৎসকের পরামর্শ
আপনার চোখে যদি কোন সমস্যা থাকে তবে অবশ্যই চশমা নেয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন এবং জেনে নিন কি ধরনের চশমা আপনার চোখের জন্য ভাল। তারপরেই চশমা বা সানগ্লাস কিনুন।
২. সঠিক পাওয়ার
আপনার চোখে পাওয়ার থাকলে, সেই নির্দিষ্ট পাওয়ারের সানগ্লাস পরা দরকার। ভুলেও দোকান থেকে যেকোনো সানগ্লাস কিনে চোখে পরবেননা। এতে আপনার চোখেরই ক্ষতি হবে।
৩. ব্র্যান্ড
সস্তায় স্টাইল বাড়াতে সানগ্লাস কেনাটা বোকামি। চশমার নানা রকম ধরণ আছে। তাই দাম দিয়ে চশমা কেনাটাই উচিত। ব্র্যান্ডেড চশমা কিনার পর যদি সেটায় আপনার চোখে অসুবিধা হয়, তাহলে বদলেও নিতে পারবেন সহজে।
৪. অনলাইন চশমা কেনা
আজকাল অনলাইনে সানগ্লাস কেনা বেশ সহজ। কিন্তু কেনার পূর্বে একবার পরিচিত দোকান বা চিকিৎসককে দেখিয়ে নিতে পারেন। সেটি চোখের জন্য উপযুক্ত কিনা, সেটা জেনে নেয়াই বুদ্ধিমানের কাজ।
৫. শীতকালেও দরকার
শুধু গরম কালে রোদের তীব্রতা এড়াতেই সানগ্লাস পরতে হয়, এই ধারণাটি ভুল। শীতকালেও সানগ্লাস দরকার। কারণ, সূর্যের আলো আটকানোর পাশপাশি, বাতাসে ভাসমান নানা ধূলি কণা থেকেও চশমা রক্ষা করে আপনার চোখকে।
সানগ্লাস ব্যবহারের উপকারিতা
রোদেলা দিনের প্রতি মুহূর্তে সানগ্লাস চোখকে সুরক্ষা করে। নারী-পুরুষ-নির্বিশেষে সকলের জন্যই এটি একটি দরকারি অনুষঙ্গ। চলুন তবে জেনে নেয়া যাক সানগ্লাস ব্যবহারের উপকারিতাগুলো-
১. দীর্ঘ সময় রোদে থাকলে বয়স বাড়ার সঙ্গে চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া আশঙ্কাও বেড়ে যায়। তাই সানগ্লাস ব্যবহার জরুরি।
২. বাইসাইকেল ও মোটরসাইকেল চলন্ত অবস্থায় বাতাসের ধূলাবালি এবং পোকা-মাকড় আমাদের চোখে এসে পড়তে পারে। আর এসব ধূলাবালি ও পোকামাকড় থেকে সানগ্লাস রক্ষা পেতে সহায়তা করে।
৩. লোহা, নাইলন, প্লাস্টিক, টাইটেনিয়ামসহ বিভিন্ন উপাদানে চশমা তৈরি করা হয় বলে এদের রয়েছে নিজস্ব কিছু সুবিধা-অসুবিধা। তাই নিজের প্রয়োজন অনুযায়ী চশমা কিনুন।
৪. চোখে প্রচুর আলো পড়লে ‘আইরিস’ ছোট হয়ে চোখ কুচকে যেতে পারে। এতে অক্ষিপটের ক্ষতি হয়। ভালো মানের সানগ্লাস ব্যবহার এই আলোর পরিমাণ ৯৭ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে।
৫. দীর্ঘ সময় রোদে থাকলে চোখের পাতা, চোখের চারপাশ, ত্বকে জ্বালাভাব, কালি পড়া, ভাঁজ পড়া সমস্যার দেখা দেয়। তাই সানগ্লাস ব্যবহার জরুরি।
৬. সূর্যের ক্ষতিকর অতি-বেগুনি রশ্মি কর্ণিয়া ও অক্ষিপটের ক্ষতি করে। সানগ্লাস চোখকে রশ্মি থেকে পুরোপুরি রক্ষা করে। তাই চোখকে রক্ষা করতে সানগ্লাস ব্যবহার করা জরুরি।
চশমা নির্বাচনে সচেতনতা
সব চেহারার সঙ্গে সব ধরণের চশমা মানায় না। সেজন্য চশমা নির্বাচনের ক্ষেত্রে আপনাকে যা যা মনে রাখতে হবে-
১. রং, আকার ও আকৃতি।
২. যাদের চেহারা ছোট তারা চিকন আকৃতি বেছে নিন। আর বড় চেহারার জন্য বড় গ্লাস মানানসই।
৩. যাদের গায়ের রঙ উজ্জ্বল তারা বেগুনি, সাদা, গোলাপি, লাল রংয়ের গ্লাস ব্যবহার করতে পারেন।
৪. যাদের ত্বক গাঢ় তারা কালো, কফি, বাদামি রঙের গ্লাস ব্যবহার করতে পারেন।
৫. চুলের স্টাইলের ওপর গ্লাস ব্যবহার করতে পারেন।
সানগ্লাসের দাম ও প্রাপ্তি স্থান
রাজধানীর বিভিন্ন শপিং সেন্টারগুলো থেকে শুরু করে ফুটপাত প্রায় সবখানেই পাওয়া যায় চশমার ফ্রেম। রাজধানীর এলিফ্যান্ট রোড, সাতমসজিদ রোড, ফার্মগেট, সিদ্ধেশ্বরী, বসুন্ধরা শপিংমল ছাড়াও নিউমার্কেট ইত্যাদি জায়গায় রয়েছে ভালো মানের চশমার দোকান। এছাড়া অনলাইন তো আছেই। এসব জায়গায় ফ্রেমগুলোর মূল্য ৩০০ থেকে ২ হাজার টাকা। এছাড়া ব্র্যান্ডেড ফ্রেমগুলোর মূল্য ৩ হাজার ৫০০ থেকে ১৫ হাজার টাকা। নন-ব্র্যান্ড ও বিভিন্ন ব্র্যান্ডেড ফ্রেমে দামে পার্থক্য রয়েছে। বিদেশি ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে রে-ব্যান, লুসবাটন, শ্যানেল, গুচ্চি, ফাস্টট্র্যাক, কেরারা, পুলিশ, ডিএনজি, ওকলে, প্যারাডা, রিবন, সাফারি বা ক্রিশ্চিয়ান ডিওর। এসব ব্র্যান্ডের চশমার দাম পড়বে এক হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে।
চশমার ফ্রেমটি অনেক সময় মানুষের ব্যক্তিত্ব প্রকাশ করে। আবার চশমার ফ্রেম খুব সহজেই চেহারায় পরিবর্তনও এনে দেয়। তাই সানগ্লাস শুধু পড়লেই হবে না। সেক্ষেত্রে অব্যশই ভালো মানের সানগ্লাস পড়তে হবে। কারণ ভালো সানগ্লাসের ব্যবহার ও নিয়মিত যত্নেই আপনার চোখ নিরাপদ থাকবে।
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রভাব বাড়ছে
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- কোন খাবারে কত ক্যালরি
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
