ফৌজদারি অপরাধে আবারও অভিযুক্ত ট্রাম্প
প্রকাশিত: ১০ জুন ২০২৩
আজকাল রিপোর্ট
ফৌজদারি অপরাধে আবারও অভিযুক্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেআইনি ভাবে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত নথিপত্র নিজের কাছে রেখে দেওয়ায় তাঁর বিরুদ্ধে সাতটি অভিযোগ আনা হয়েছে। এ নিয়ে এ বছর দুটি ফৌজদারি অপরাধে অভিযুক্ত হলেন ট্রাম্প।
একের পর এক ফৌজদারী অপরাধে অভিযুক্ত হচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ নির্বাচনে হেরে ক্ষমতা থেকে চলে যাওয়ার সময় ট্রাম্প জাতীয় নিরাপত্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র বেআইনি ভাবে সরিয়ে নেন। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ট্রাম্পের বর্তমান আবাসস্থল মার-এ লাগোতে অভিযান চালানোর সময় তা উদ্ধার করেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার মায়ামির আদালতে ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে এ অভিযোগ গঠন করা হয়। একইসঙ্গে, এ মামলায় তাঁর বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। অভিযোগ গঠনের বিষয়ে বিস্তারিত জানা না গেলেও, ট্রাম্পের বিরুদ্ধে সুনির্দিষ্ট সাতটি অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে। এরমধ্যে জাতীয় নিরাপত্তা বিঘœ হওয়া ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের মতো অপরাধমূলক অভিযোগ রয়েছে। কাউন্সেল জানিয়েছে, ট্রাম্পকে আগামী মঙ্গলবার স্থানীয় সময় বিকেল তিনটার মধ্যে ফ্লোরিডার মায়ামি আদালতে হাজিরা দিতে হবে।
যদিও, সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাঁর বিরুদ্ধে যতই অভিযোগ আনা হোক না কেন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে তাকে কোনোভাবেই আটকানো যাবে না। নির্বাচন থেকে বিরত রাখতেই সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনা হচ্ছে বলেও অভিযোগ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।
এ ঘটনার পর ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির নেতা, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি সরকারের সমালোচনা করে বলেন, ‘আজ বিচার ব্যবস্থার একটি অন্ধকার দিন’। এক টুইট বার্তায় ম্যাকার্থি বলেন, বাইডেনও দীর্ঘ দিন জাতীয় নিরাপত্তার গোপন নথি নিজের কাছে রেখে দিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে প্রার্থী হচ্ছেন বলেই তাঁর বিরুদ্ধে প্রেসিডেন্ট বাইডেন এই হেনস্থা করছেন বলেও অভিযোগ করেন হাউস স্পিকার।
ট্রাম্পের কার্যালয় থেকে জানানো হয়েছে, আদালতে হাজিরা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক করবে সিক্রেট সার্ভিস। এরপর হাজিরার সময় নির্ধারণ করা হবে। নিয়ম অনুযায়ী সাবেক হওয়ার পরও একজন মার্কিন প্রেসিডেন্ট সিক্রেট সার্ভিসের নিরাপত্তা পান।
এরআগে পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলসকে যৌন হয়রানি মামলায় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এপ্রিলে আরও একটি ফৌজদারি অপরাধ আনা হয়েছিল। ওই মামলা এখনও বিচারাধীন।
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
