ফেসবুকে প্রতারণা, কঠোর অবস্থানে ডিএসই
প্রকাশিত: ২৫ জুন ২০১৯
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক খুললেই দেখা যায় বেশ কিছু গ্রুপে চলছে পুঁজিবাজার নিয়ে আইটেম বিক্রির আলোচনা। যার বেশিরভাগ থাকে আগামী সপ্তাহে বা আগামীকাল কোন আইটেম (শেয়ার) কিনলে লাভ হবে বা কোন আইটেমের দাম দ্রুত কমবে। এতে বিভ্রান্ত হয়ে অনেক বিনিয়োগকারী প্রতারণার শিকার হচ্ছেন।
ফেসবুকে ডিএসই শেয়ার নিউজ ডেটা, বাংলাদেশ শেয়ার বাজার পূর্বাভাষ, প্রিন্স সিএসই ডিএসই, এমডি মাসুদুর রহমান, আকিজ আলীসহ আরো কয়েকটি নামে সক্রিয় রয়েছে চক্রটি। কয়েকজন ভুক্তভোগী জানান, প্রতিটি ‘আইটেমের’ জন্য প্রতারকরা পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে। সেই সঙ্গে কোন আইটেম (শেয়ার) কতদিনে কত শতাংশ বাড়বে তাও বলে দেয় তারা। বিষয়টি নজর এসেছে ডিএসই কর্তৃপক্ষের।
তাই এসব প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। সোমবার ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান এ তথ্য জানিয়েছেন।
ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান ডেইলি বাংলাদেশকে বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতারকদের বিষয়ে সচেতন রয়েছে। কেউ যেন ফেসবুকের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করতে না পারে, সে বিষয়ে ডিএসই শক্ত অবস্থানে রয়েছে। যারা এ ধরনের কাজের সঙ্গে জড়িত তাদের বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। পাশাপাশি জনসাধারণকে সচেতন করতে নানা ধরনের পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি।
এর আগে ২০১৫ সালের ৩ আগস্ট ফেসবুকে পুঁজিবাজার নিয়ে প্রতারণার দায়ে মাহবুব সারোয়ার নামে এক ব্যক্তিকে ২ বছরের কারাদণ্ড দেয় পুঁজিবাজার নিয়ে গঠিত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হুমায়ুন কবীর। এরপরও ফেসবুকের মাধ্যমে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্রগুলো।
পুঁজিবাজারে মিথ্যা তথ্য দিয়ে টাকা তুলে নেয়ার কৌশল বেশ পুরনো। তবে সময়ের সঙ্গে প্রতারক চক্রও নিজেদের অ্যানালগ থেকে ডিজিটালে বদলে নিয়েছে। প্রতারণার ধরনও পাল্টিয়েছে তারা। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকেই বেছে নিয়েছে চক্রটি।
খোঁজ নিয়ে জানা গেছে, এমডি মাসুদুর রহমান নামক ফেসবুক অ্যাকাউন্ট থেকেও টাকার বিনিময়ে আইটেম দেয়া হয়। ২টি আইটেমের জন্য ৭ হাজার টাকা নেন তিনি। আর একটির জন্য নেন ৫ হাজার টাকা। এই আইটেমগুলো পেতে হলে টাকা অগ্রিম বিকাশ করতে হয়। তবে ওইসব আইটেমে মুনাফা করতে না পারলে তারা টাকা ফেরত দেয়ারও নিশ্চয়তা দেন বলে জানা গেছে।
এ বিষয়ে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাকিল রিজভী বলেন, ফেসবুক গ্রুপে দেয়া তথ্যের কোনো ভিত্তি নেই। বাজারে কোন না কোন ব্যক্তি বা গ্রুপ বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ লুটে নেয়ার ধান্দায় থাকে। তিনি বিনিয়োগকারীদের সচেতন হওয়ার আহ্বান জানান।
- ট্রাম্পকে ঘুম থেকে জাগাতে নারী ‘নিয়োগ’?
- ‘ট্রাম্পকে গুপ্তহত্যার ছক ইসরাইলের সাজানো নাটক’
- খোঁজা হচ্ছে শূন্য পাশের কারণ, বাতিল হতে পারে এমপিও
- শিল্পের গ্যাস দিয়ে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির চেষ্টা
- ঢাকায় এলো ‘গ্রামের লোডশেডিং’
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪
- দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
- ট্রাম্পের নতুন শব্দ `জিহাদি`, লক্ষ্য এবার মুসলিম প্রার্থীরা
- ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার
- টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
- সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
- মোবাইল চুরি করলেন এসআই, ধরা খেলেন সিসিটিভি ক্যামেরায়
- লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা
- কে হবেন বিএনপি মহাসচিব
- রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
