ফেসবুকে পলিটেকনিক প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণা
প্রকাশিত: ৩০ জুন ২০১৯
কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাতেও প্রশ্নপত্র নিয়ে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে এক শ্রেণির কুচক্রী মহল। তারা বিভ্রান্ত করছে ছাত্র-ছাত্রীদের। চালাচ্ছে প্রতারণা। হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। আর এসবে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে তারা বেছে নিয়েছে সোশ্যাল মিডিয়া; যার মধ্যে অন্যতম ফেসবুক।
প্রশ্নফাঁস কুচক্রের হোতারা এরইমধ্যে ফেসবুকে বিভিন্ন নামে পেজ বা গ্রুপ খুলে তাদের সদস্য বা ফলোয়ার সংগ্রহ করতে শুরু করেছে। ফলোয়ার বাড়াতে সেখানে বিভিন্ন ধরনের প্রলোভনযুক্ত লেখা পোস্ট করা হচ্ছে। যার সব-ই ভুয়া এবং উদ্দেশ্য শেষমেস টাকা হাতানো।
তবে এসএসসি, এইচএসসি ও বিসিএস পরীক্ষার মতো কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায়ও প্রশ্ন ফাঁস মুক্ত রাখতে কঠোর অবস্থানে সরকার। পরীক্ষায় যেকোনো অনিয়ম রোধে সরকারের নির্দেশ মোতাবেক সোচ্চার রয়েছেন শিক্ষা সংশ্লিষ্টরাও। ২৫ জুন শুরু হওয়া কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে।
জানা যায়, Politechnic Exam Question Helpline"BD, পলিটেকনিক প্রশ্নপত্র ও Politechnic Exam Question & Helpline নামের কয়েকটি ফেসবুক পেজ ও গ্রুপ প্রশ্নপত্র ফাঁসের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপরতা চালাচ্ছে। কোমলমতি ছাত্র-ছাত্রীদের বিভ্রান্ত করতে কারিগারি শিক্ষাবোর্ডের লোগোও ব্যবহার করেছে তারা। এসব আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে। এরইমধ্যে সেসব গ্রুপ ও পেজের ডাটাবেজ তৈরির কাজও শুরু হয়েছে। গ্রুপগুলোর অ্যাডমিন ও ফলোয়ারদের ওপর মনিটরিং এবং নজরদারীও করছে। আইনের আওতায় আনা হচ্ছে বাকিদেরও। এছাড়া এসব গ্রুপের ফলোয়ারদের মধ্যে যারা শিক্ষার্থী রয়েছে তাদের ডাটাবেজ তৈরি করা হচ্ছে।

ভুয়া প্রশ্নফাঁসের নামে ফেসবুক পেজ এর স্ক্রিনশট
কারিগরি শিক্ষা বোর্ডের তথ্যমতে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২০১৬ প্রবিধানভুক্ত ২য়, ৪র্থ, ৬ষ্ঠ পর্ব নিয়মিত ও ৫ম পর্ব অকৃতকার্য বিষয় এবং ২০১০ প্রবিধানভুক্ত ৬ষ্ঠ, ৮ম পর্ব নিয়মিত/অনিয়মিত ও ৪র্থ, ৫ম, ৭ম পর্ব অকৃতকার্য বিষয়ের পরীক্ষা-২০১৯ শুরু হয়েছে। এর সঙ্গে ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি শিক্ষাক্রমের ২০১৬ প্রবিধানভুক্ত ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্ব সমাপনী এবং ৩য়, ৫ম পর্বের অকৃতকার্য বিষয়ের পরীক্ষা-২০১৯ এর পরীক্ষা ২৫ জুন থেকে শুরু হয়েছে। যা শেষ হবে ২২ জুলাই।
কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, প্রশ্ন ফাঁস মুক্ত শিক্ষা ব্যবস্থায় বর্তমান সরকারের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে কারিগরি শিক্ষা বোর্ডও সবদিক থেকে প্রস্তুত।
এ বিষয়ে কারিগরি শিক্ষা বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ২৫ জুন থেকে শুরু হওয়া এবারের পরীক্ষায় এখন পর্যন্ত প্রশ্ন ফাঁসের মতো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিগত সময়ে দেশের সবগুলো বোর্ড পরীক্ষার মতো আমরাও একটি প্রশ্ন ফাঁস মুক্ত পরীক্ষা উপহার দিতে প্রস্তুত। যেকোনো মূল্যে শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারের পরিকল্পনায় আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, বিগত বোর্ড পরীক্ষাগুলোর ন্যায় দেশের সব বোর্ড পরীক্ষাতে প্রশ্ন ফাঁসের মতো অপতৎপরতা রুখে দিতে বাহিনীর সদস্যরা সারা বছরই নিয়োজিত রয়েছে। কারিগরি শিক্ষা বোর্ড পরীক্ষাতেও আমাদের নজরদারি চলমান রয়েছে।
- বাংলাদেশি অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
- আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদের ৫ দিনের রিমান্ড
- ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ সরকারের
- পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত লড়াই চলবে: ইরান
- ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
- প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর যুদ্ধের দায়ভার চাপানোর চেষ্টা
- যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে এক দশকের সর্বোচ্চ শীত
- ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
- ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব
- রাজধানীর অধিকাংশ পাম্পে ‘অকটেন নেই’ সাইনবোর্ড
- বিশ্বের ১ম দেশ হিসেবে জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা ফিলিপাইনের
- ইরানের অনুমতি নিলে যে কেউ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে: দূত
- দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক
- দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে ইরানের হামলা, যা বলল যুক্তরাজ্য
- ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ট্রাম্প
- জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে পড়ে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১
- ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা
- গণসংগীত শিল্পী মাহবুবুল হায়দারের প্রয়ান দিবস ২৩ মার্চ
- জ্যামাইকায় জীবনের বার্ষিক ইফতার ডিনার
- সাংবাদিকদের সন্মানে জাকির এইচ চৌধুরীর ইফতার পার্টি
- পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামায়াত
- টেক্সাসে কাউন্টি ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান হলেন নিহাল রহিম
- ১০ দিন পর নদীতে মিললো বাংলাদেশির লাশ
- প্রবাস জীবন নিয়ে ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ নাটকের প্রিমিয়ার শো
- ঐক্যের কলতানে জেবিবিএ’র ইফতার পার্টি অনুষ্ঠিত
- ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
- খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিএনপির দোয়া অনুষ্ঠান
- জাতিসংঘের সভাপতি পদপ্রার্থী ড. খলিলের শ্যাটল ডিপ্লোমেসি
- স্কুল জোনে গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫ মাইল
- আরএসএস ও র’র ওপর নিষেধাজ্ঞার সুপারিশ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ভাঁজ করা যাবে এই ফোন
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
