ফের হোঁচট খেল রিয়াল মাদ্রিদ
নিউজ ডেক্স
প্রকাশিত: ৭ জানুয়ারি ২০১৯
বছরটা মোটেও ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। রিয়ালের চেয়ে বছরটা বেশি খারাপ যাচ্ছে কোচ সান্তিয়াগো সোলারিরই। জিদানযুগ শেষের পর রিয়াল মাদ্রিদের ভার ওঠে এই আর্জেন্টাইনের ওপর। তো শুরুটা বেশ ভালোই হয়েছিল বলা চলে। কিন্তু ২০১৯ সালে পা দিয়েই যেন হোঁচট খেলেন সোলারি। বছরের প্রথম ম্যাচে ভিয়ারিয়ালের সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারানো রিয়াল মাদ্রিদ রোববার রাতে ২-০ গোলে হেরেছে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে।
নিজেদের দুর্গে খেলার শুরুতেই ধাক্কা খায় রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের দ্বিতীয় মিনিটেই পিনপতন নীরবতা নেমে আসে। ডি বক্সে ক্যাসেমিরোর ফাউলের শিকার হন সোসিয়েদাদের খেলোয়াড় মেরিনো। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে বল জালে জড়াতে মোটেও ভুল করেননি উইলিয়ান হোসে।
এরপর বল দখলে অতিথিদের চেয়ে অনেক এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদ কোনোভাবেই গোলমুখ খুলতে পারছিল না। প্রথমার্ধের শেষ মিনিটে ভাসকেজের একটা শটই ছিল গোলের সুযোগ তৈরির মতো। এ ছাড়া পুরো প্রথমার্ধে সোসিয়েদাদের জমাট রক্ষণ রিয়াল খেলোয়াড়দের কাছে দুর্বোধ্যই রয়ে যায়।
দ্বিতীয়ার্ধেও একই দশা। কোনোমতেই অতিথিদের রক্ষণ ভেদ করতে পারেনি স্বাগতিকেরা। এরপর ম্যাচের ৬১তম মিনিটে লুকাস ভাসকাজের দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়া, রিয়ালের দশজনের দলে পরিণত হওয়া যেন—‘মড়ার ওপর খাঁড়ার ঘা’!
গোল পরিশোধ করতে যেয়ে সোলারির শিষ্যরা উল্টো গোল হজম করে বসে ম্যাচের ৮৩তম মিনিটে। এবার রিয়ালের বুকে ছুরি চালান সোসিয়েদাদের রুবেন পার্দো। পার্দোর গোলে রিয়ালের বিপক্ষে এ নিয়ে গেল ২৩ ম্যাচে দ্বিতীয় জয় পায় সোসিয়েদাদ। এর আগে ২২ ম্যাচে রিয়ালের বিপক্ষে সোসিয়েদাদের ছিল একটা মাত্র জয়। তাও সেটা ২০১৪ সালে!
এই হারের পর টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে রিয়ালের ব্যবধানটা আরও বেড়ে গেল। ১৮ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে রিয়ালের অবস্থান। আর ১৭ ম্যাচ খেলে শীর্ষে থাকা বার্সার ঝুলিতে আছে ৩৭ পয়েন্ট। পরের ম্যাচে বার্সেলোনা গেটাফের বিপক্ষে বার্সেলোনা জিতলে পয়েন্ট ব্যবধান আরও বাড়তেও পারে।
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
