ফের আশা জাগাচ্ছে লালদিয়া চর কনটেইনার টার্মিনাল
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৪
বন্দরে আমদানি-রপ্তানি সহজ করে একটি মানসম্মত আধুনিক কনটেইনার টার্মিনাল। বাড়ায় বন্দরের সক্ষমতা। চট্টগ্রামের লালদিয়া চরে এমন একটি কনটেইনার টার্মিনাল গড়ে তুলতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বিদেশি একটি কোম্পানি। তারা বিনিয়োগ করতে চায় প্রায় ৫শ কোটি টাকা। এতে দীর্ঘদিন ঝুলে থাকার পর নতুন করে আশা জাগাচ্ছে লালদিয়া চর কনটেইনার টার্মিনাল প্রকল্পটি।
প্রায় ১১ বছর ঝুলে থাকায় সরকারি-বেসরকারি অংশীদারত্ব প্রকল্প (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ- পিপিপি) থেকে বাদ দিয়ে পতেঙ্গা কনটেইনার টার্মিনালের (পিসিটি) ব্যাকআপ ইয়ার্ড করার পরিকল্পনাও নেওয়া হয়। শেষমেশ ডেনমার্কভিত্তিক বিশ্বের বৃহত্তম শিপিং কোম্পানি মার্স্ক লাইন এ টার্মিনাল নির্মাণে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে।
জানা যায়, চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় ও আইকনিক প্রকল্প বে-টার্মিনাল। এ প্রকল্প হাতে নেওয়ার অনেক আগে থেকেই লালদিয়া মাল্টিপারপাস টার্মিনাল করার উদ্যোগ নেয় বন্দর কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় ২০১৩ সালের ১১ মার্চ লালদিয়া টার্মিনাল প্রকল্পটির অনুমোদন দেয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রথমদিকে শুধু বাল্ক টার্মিনাল করার পরিকল্পনা থাকলেও পরে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ভিত্তিতে মাল্টিপারপাস টার্মিনাল করার পরিকল্পনা করে বন্দর কর্তৃপক্ষ। প্রাথমিক পর্যায়ে লালদিয়া মাল্টিপারপাস টার্মিনালে পাঁচটি জেটি এবং এক হাজার মিটার দৈর্ঘ্য ও ৩০০ মিটার প্রস্থের ব্যাকআপ ইয়ার্ড নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয়। আমদানি-রপ্তানি কার্যক্রম সহজতর করে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে লালদিয়া মাল্টিপারপাস টার্মিনাল প্রকল্পটি হাতে নেওয়া হয়।
লালদিয়া চরের জায়গাগুলো আমাদের (বন্দর) নিয়ন্ত্রণে আনা হয়েছে। এরই মধ্যে চারদিকে সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে, যাতে জায়গা বেদখল না হয়। যার একটি অংশে লালদিয়া টার্মিনালের জন্য বরাদ্দ রাখা হয়েছে।- বন্দর কর্তৃপক্ষের উপ-ব্যবস্থাপক (ভূমি) মুহাম্মদ শিহাব উদ্দিন
দেশের প্রথম পিপিপির ভিত্তিতে মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণের জন্য তখন আগ্রহী পাঁচ বিদেশি প্রতিষ্ঠানকে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয়। এর মধ্যে ছিল ভারতের শীর্ষস্থানীয় প্রাইভেট মাল্টি পোর্ট অপারেটর আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড, দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ড, ফ্রান্সের বোলোর, বেইজিংভিত্তিক চায়না হারবার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড ও সিঙ্গাপুরভিত্তিক গ্লোবাল পোর্ট সার্ভিসেস।
প্রাথমিক পর্যায় থেকে বন্দর কর্তৃপক্ষ দাবি করে আসছিল, লালদিয়া মাল্টিপারপাস টার্মিনালের প্রস্তাবিত জায়গায় ১৭শ পরিবার বসবাস করে। উচ্ছেদ ও ভূমি জটিলতার কারণে প্রকল্পটি এগোনো যাচ্ছে না। পিপিপিতে প্রকল্প বাস্তবায়ন থেকেও সরে আসে সরকার। কিন্তু ২০২১ সালের মার্চের শুরুতে ১৭শ অবৈধ বসতি উচ্ছেদ করে লালদিয়া চরের পুরো জায়গা নিজেদের আয়ত্তে নেয় বন্দর কর্তৃপক্ষ।
সরেজমিনে দেখা যায়, নির্মেয়মাণ পতেঙ্গা কনটেইনার টার্মিনালের পরে কর্ণফুলী নদীর ১২ নম্বর ঘাটের পর থেকে ইনকনট্রেড ডিপো পর্যন্ত পুরো এলাকায় উঁচু সীমানা নির্মাণ করেছে বন্দর কর্তৃপক্ষ। কর্ণফুলীর মোহনার কাছাকাছি জায়গাটিতে টার্মিনাল নির্মিত হলে বন্দর অপারেশনে গতি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বন্দর কর্তৃপক্ষের উপ-ব্যবস্থাপক (ভূমি) মুহাম্মদ শিহাব উদ্দিন বলেন, ‘লালদিয়া চরের জায়গাগুলো আমাদের (বন্দর) নিয়ন্ত্রণে আনা হয়েছে। এরই মধ্যে চারদিকে সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে, যাতে জায়গা বেদখল না হয়। যার একটি অংশে লালদিয়া টার্মিনালের জন্য বরাদ্দ রাখা হয়েছে।’
সবশেষ পিপিপি থেকে বাদ দেওয়ার শেষ পর্যায়ে আবারও আশা জাগতে শুরু করে। ডেনমার্কভিত্তিক শীর্ষস্থানীয় শিপিং কোম্পানি মার্স্ক লাইন লালদিয়া চর মাল্টিপারপাস টার্মিনালে ৪০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দেয়। মার্স্ক লাইন বিশ্বের ১১৬টি দেশে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। প্রায় ৮শর কাছাকাছি জাহাজ পরিচালনা করে মার্স্ক লাইন। বাংলাদেশ ও ডেনমার্ক সরকারের মধ্যে জিটুজি (সরকার টু সরকার) চুক্তির আওতায় পিপিপি মডেলে নতুন টার্মিনাল নির্মাণ করার বিষয়ে আগ্রহ দেখায় মার্স্ক লাইন।
লালদিয়া চরে মাল্টিপারপাস টার্মিনাল প্রকল্পটিতে বিনিয়োগের বিষয়ে মার্স্ক লাইন আগ্রহ দেখিয়েছে। এরই মধ্যে তারা একটি প্রস্তাব দিয়েছে। যাতে ৪০ মিলিয়ন ডলার বিনিয়োগের কথা জানিয়েছে তারা। তাদের প্রস্তাব যাচাই করা হচ্ছে। এখনো কোনো ফাইনাল সিদ্ধান্ত হয়নি। যেহেতু প্রকল্পটি পিপিপিতে হবে সেহেতু মন্ত্রণালয় ও পিপিপি অথরিটি পুরো বিষয়টি নিয়ে কাজ করছে।- বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, মার্স্ক লাইন প্রথমে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) অপারেশনের বিষয়ে আগ্রহ দেখায়। কিন্তু পিসিটি অপারেশনের জন্য সৌদি রাজ পরিবারের মালিকানাধীন রেড সি গেটওয়ে টার্মিনালকে দেওয়ার পর লালদিয়া মাল্টিপারপাস টার্মিনাল প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখায় মার্স্ক লাইন।
মার্স্ক লাইনের প্রস্তাব অনুসারে, প্রকল্পে তারা ৪০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৫শ কোটি টাকার মতো। টার্মিনাল নির্মাণ ও প্রয়োজনীয় ইক্যুইপমেন্ট সংযোজন করে তারা অপারেশনে যাবে। ৪০ বছর তারা নিজস্ব ব্যবস্থাপনায় টার্মিনালটির অপারেশন চালাবে। পরে টার্মিনালটি চট্টগ্রাম বন্দরের কাছে হস্তান্তর করবে তারা। এরই মধ্যে মার্স্ক লাইন তাদের নিজস্ব অর্থে প্রকল্পের সমীক্ষা কার্যক্রম শুরু করে।
পিপিপি অথরিটির দেওয়া তথ্য অনুযায়ী, প্রস্তাবিত লালদিয়া কনটেইনার টার্মিনালের দৈর্ঘ্য হবে ৪৫০ মিটার, বার্থ গভীরতা সাড়ে ১০ মিটার এবং জাহাজের ড্রাফট হবে সাড়ে ৯ মিটার।
এ বিষয়ে কথা হলে বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, ‘লালদিয়া চরে মাল্টিপারপাস টার্মিনাল প্রকল্পটিতে বিনিয়োগের বিষয়ে মার্স্ক লাইন আগ্রহ দেখিয়েছে। এরই মধ্যে তারা একটি প্রস্তাব দিয়েছে। যাতে ৪০ মিলিয়ন ডলার বিনিয়োগের কথা জানিয়েছে তারা। তাদের প্রস্তাব যাচাই করা হচ্ছে। এখনো কোনো ফাইনাল সিদ্ধান্ত হয়নি। যেহেতু প্রকল্পটি পিপিপিতে হবে সেহেতু মন্ত্রণালয় ও পিপিপি অথরিটি পুরো বিষয়টি নিয়ে কাজ করছে।’
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
