ফেইসঅ্যাপে আপনার তথ্য কতটা সুরক্ষিত?
প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯
গত শনিবার ফেইসঅ্যাপ তাদের হালনাগাদ সংস্করণ ছাড়ে। এরপর আবারও দেশের অনেক ফেইসবুক ব্যবহারকারী অ্যাপটির মাধ্যমে নিজের চেহারা বদল করে মাধ্যমটিতে শেয়ার করছেন। কিন্তু জানেন কি, ফেইসঅ্যাপে আপনার তথ্য কতটা সুরক্ষিত?
তৃতীয় পক্ষের এসব অ্যাপ ব্যবহার নিয়ে অনেক আগে থেকেই ঝুঁকির কথা বলে এসেছেন বিশেষজ্ঞরা। এমনকি যে মাধ্যমটিতে আমরা ফেইসঅ্যাপের ছবি শেয়ার করছি সেই ফেইসবুকও তাদের প্লাটফর্মে তৃতীয় কোন পক্ষের অ্যাপ ব্যবহার করার আগে সতর্ক হতে বলেছে।
কারণ, এর আগে ফেইসবুকের মাধ্যমেই তৃতীয় পক্ষের অনেক অ্যাপ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, ছবি হাতিয়ে নিয়েছে। যার দায়ভার শেষ পর্যন্ত বর্তায় ফেইসবুকের ওপর। এবং এই নিয়ে অনেক ‘মাশুল’ গুণতে হয়েছে মাধ্যমটিকে। এতে ব্যবহারকারী কতটা ঝুঁকিতে?
বিশেষজ্ঞরা বলছেন, অ্যাপটিতে লগইন করার পর যখন চেহারা বদল করতে যায় ব্যবহারকারীরা তখন তার ফটো গ্যালারির অ্যাক্সেস চায়। একই সঙ্গে ফেইসবুকের সঙ্গে অ্যাপটি ব্যবহার করতে চাইলে বা ফেইসবুক থেকে ছবি নিতে চাইলে সেটিরও অনুমতি দিতে হয় ব্যবহারকারীকে। এর ফলে অ্যাপটি চাইলেই ব্যবহারকারীর ফটো গ্যালারি নিজেদের জন্য নিয়ে নিতে পারে।
একইভাবে ফেইসবুকের আইডি-পাসওয়ার্ডও নিতে পারে। এটা একটা নিরাপত্তা ঝুঁকি তৈরি করে। সংবাদ মাধ্যম বিজিআর গত ৩ এপ্রিল একটি খবরে বলে, ফেইসবুকে তৃতীয় পক্ষ হয়ে কাজ করে এমন কয়েকটি প্রতিষ্ঠান ৫৪ কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিয়েছে। ওই ব্যবহারকারীদের সেসব তথ্য হাতিয়ে নিয়ে তৃতীয় পক্ষ একটি ক্লাউডে জমাও করেছে। যার মধ্যে অন্তত ২২ হাজার ব্যবহারকারীর ফেইসবুকের পাসওয়ার্ডও ফাঁস করা হয়েছে।
নিরাপত্তা ও গবেষণা প্রতিষ্ঠান আপগার্ড বলছে, মেক্সিকো ভিত্তিক কালচারা কালেক্টিভা নামের ওই প্রতিষ্ঠান অন্তত ১৪৬ গিগাবাইট তথ্য নিজেদের কব্জায় নিয়েছে। এসব তথ্যের মধ্যে রয়েছে ব্যবহারকারীর ফেইসবুক আইডি, পাসওয়ার্ড, কমেন্ট, লাইক, রিঅ্যাক্শন।
ওই ঘটনার পর ফেইসবুকের এক মুখপাত্র বলছেন, আমরা ডেভেলপারদের সঙ্গে করে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে কাজ করছি। কিন্তু তৃতীয় পক্ষের কিছু অ্যাপ এমন সব কাজ করছে যাতে ফেইসবুক বিব্রত হচ্ছে।
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ব্রিটিশ প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকা ফেইসবুকের অন্তত পাঁচ কোটি ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিলে নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ ওঠে। পরে একইভাবে আরও কিছু প্রতিষ্ঠান ফেইসবুক ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নেয়।
কেমব্রিজ অ্যানালিটিকাও ফেইসুবকের সঙ্গে তৃতীয় পক্ষ হিসেবে কাজ করছিল তখন। ফেইসঅ্যাপ নিয়েও ২০১৭ সালে তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ তোলেন অনেকেই।
- হাসনাতকে ঠেকাতে বিএনপি কর্মীরা চড়ছেন ট্রাকে
- স্যাংকচুয়ারি সিটির ফেডারেল অর্থ বন্ধ
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অফিস উদ্বোধন
- বিশেষ নির্বাচনে ডিয়ানার বিজয়
- হাদি হত্যার তদন্ত জাতিসংঘে
- ডেলিভারি ড্রাইভাররা পাবেন ১৫০০ ডলার করে ক্ষতিপূরণ
- মন্তব্য প্রতিবেদন
রহস্যময়তায় বাংলাদেশি ভোটাররা! - অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি
- নতুন সরকারের কাছে দায়িত্ব ১৭ বা ১৮ ফেব্রুয়ারি
- যুক্তরাষ্ট্রে বাণিজ্য চুক্তিতে উপদেষ্টার অনুপস্থিতি
- নতুন এমপিদের শপথ পড়াবেন কে ?
- চার কোটি নতুন ভোটারের ঢেউ
- নির্বাচনি আমেজে ৯৬ ঘন্টায় সাড়ে ৫০ কোটি ডলার রেমিট্যান্স
- টানটান নির্বাচনি উত্তেজনায় ১২ ফেব্রুয়ারি ভোট
- নিউইয়র্কে শবে বরাত উপলক্ষে গোল্ডেন এজের মিলাদ অনুষ্ঠিত
- আজকাল ৯০৮
- এপস্টেইন ঝড় ট্রাম্প নয়, এক বিশ্ব নেতার পতন ঘটাতে পারে
- যমুনার সামনে হাদির স্ত্রীসহ ইনকিলাব মঞ্চের অবস্থান
- জামায়াত জোট সরকার গঠন করলেও ধর্মরাষ্ট্র হবে না
- ওয়েবসাইট থেকে হাজারো এপস্টেইন নথি সরাল মার্কিন বিচার বিভাগ
- বিমানে ঘুমের ভান করে নারীকে নির্যাতন করলেন ভারতীয় যুবক!
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারের হিসাব দিতে হবে ইসিতে
- যৌন হয়রানি নিয়ে জাহানারার দুটি অভিযোগের সত্যতা মিলেছে: বিসিবি
- চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ, ভিড়ছে না জাহাজ
- হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজকে ইরানের বার্তা
- দেশে রহস্যজনক প্রাণঘাতী ভাইরাস শনাক্ত, সতর্কবার্তা
- জামায়াতের ইশতেহারে ২৬ বিষয়ে অগ্রাধিকার
- জনগণ কি ভোট দিতে যাবে?
- ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরাইল
- যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে কি না, জানালেন পেজেশকিয়ান
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- এক কোটি আইডি ডিলিট করল ফেসবুক, শুদ্ধি অভিযানের ঘোষণা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- আজকাল ৮৮০ তম সংখ্যা
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ভাঁজ করা যাবে এই ফোন
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
