ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহ
প্রকাশিত: ১২ মার্চ ২০১৯
ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফাতাহ পার্টির সদস্য অর্থনীতিবিদ মোহাম্মদ শতায়েহ। রোববার দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আনুষ্ঠানিকভাবে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ বলেন, ফাতাহ পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নতুন এই প্রধানমন্ত্রীকে মাহমুদ আব্বাস স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে তাকে নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। খবর- রয়টার্স ও আল-জাজিরা।
নব নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহ দেশটির সাবেক সরকারের একজন মন্ত্রী ছিলেন। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের উদ্যোগে ইসরায়েলের সঙ্গে থমকে যাওয়া আলোচনা শুরু নিয়ে গঠিত ফিলিস্তিনি আলোচক দলের সদস্য ছিলেন।
এদিকে নিজের অনুগত শতায়েহ’কে নিয়োগ দেয়ার ঘটনায় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সমালোচনা করেছে রাজনৈতিক দল হামাস। তারা জানিয়েছে, এতে ফিলিস্তিনের ঐক্যপ্রক্রিয়া ব্যাহত হবে।
বিশ্লেষকরা বলছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক গোষ্ঠী হামাসকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা হিসেবে বিদায়ী প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহর স্থলে ফাতাহ পার্টির ৬১ বছর বয়সী সদস্য শতায়েহকে নিয়োগ দিলেন মাহমুদ আব্বাস।
পূর্ববর্তী প্রধানমন্ত্রী রামি আল-হামদাল্লাহ বর্তমান নিয়োগের ছয় সপ্তাহ আগে পদত্যাগ করেছিলেন। এতে ক্ষমতার ভাগাভাগির ক্ষেত্রে হামাস ও ফাতাহের মধ্যে চুক্তি বাস্তবায়নে ব্যর্থতার বিষয়টিই সামনে চলে এসেছে।
দায়িত্ব গ্রহণের পর ফিলিস্তিনি টেলিভিশনে দেয়া ভাষণে শতায়েহ বলেন, ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের (পিএলও) বিভিন্ন উপ-দলের সঙ্গে তিনি দ্রুতই পরামর্শে বসবেন। আব্বাসের নেতৃত্বাধীন পিএলও নতুন মন্ত্রিসভা গঠন করবে।
নতুন প্রধানমন্ত্রী নিয়োগদানের ব্যাপারে ২০০৭ সাল থেকে গাজা উপত্যকার শাসন করে আসা হামাসের জ্যেষ্ঠ নেতা ইসমাইল রুদওয়ান বলেন, একটি বিচ্ছিন্ন সরকার গঠনের মধ্য দিয়ে ফিলিস্তিনি বিভাজন দীর্ঘায়িত হওয়ার ছাড়া কিছু হবে না।
এছাড়া এক বিবৃতিতে হামাসের মুখপাত্র ফাওজি বারহাম বলেছেন, হামাস জোর দিয়ে বলছে, তারা এই বিচ্ছিন্নতাবাদী সরকারকে স্বীকৃতি দেয় না। কারণ জাতীয় ঐক্যমত ছাড়াই এই সরকার গঠন করা হয়েছে।
- যুক্তরাষ্ট্রে ট্রাক চাপায় বাংলাদেশির মৃত্যু
- ইসরায়েলপন্থি লবিগুলো কি ব্রিটিশ রাজনীতিকে প্রভাবিত করছে
- ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
- ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
- ক্যালকুলেটরে হিসাব করে ‘কমিশনের নামে ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা
- সেই ডোনাল্ড ট্রাম্পকে চিড়িয়াখানা থেকে সাভারে স্থানান্তর
- ভূমিকম্পে কেঁপে উঠল দেশ
- বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি
- চুক্তি না হলে হরমুজ প্রণালি দখলের হুমকি ট্রাম্পের
- ইরানকে জয়ী বলছে ৯২% ইসরায়েলি, ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বেও সমর্থন
- কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
- সুইজারল্যান্ডে শুরু হলো যুক্তরাষ্ট্র-ইরান উচ্চপর্যায়ের বৈঠক
- মালয়েশিয়ার আটক প্রবাসীদের মুক্ত করার চেষ্টা করব: প্রধানমন্ত্রী
- চাঁদাবাজির অভিযোগ
নারায়ণগঞ্জের এমপি মান্নানের ছেলে আটক - রোনালদো কেন নায়ক থেকে ভিলেন
- অভিবাসী স্থানান্তরে যুক্তরাষ্ট্র-জামাইকার চুক্তি স্বাক্ষর
- প্রবাসীদের হয়রানি বন্ধের দাবি মজুদারের
- নোয়াখালি সোসাইটির উপদেষ্টা আমানতের ইন্তেকাল
- বাংলাদেশি স্পোর্টস কাউন্সিলের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কী?
- ২৬ জুন ডেমোক্র্যাটিক প্রাইমারি: বাংলাদেশিদের পরীক্ষা
- নাটকীয়তায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি স্বাক্ষর
- মেয়রের পদ থেকে মামদানিকে অপসারণের ষড়যন্ত্র
- নিউইয়র্কবাসীরা পাচ্ছেন ৬০০ ডলারের ট্যাক্স রিলিফ
- পিপিএল’র বিরুদ্ধে লাখো ডলার আত্মসাতের মামলা
- বিশ্বকাপে অঘটন ঘটতেই থাকবে।
- আমার দেখা ওয়ার্ড কাপ
- আজকাল ৯২৭
- ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা
- আবারও যুদ্ধ ও অবরোধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৮৯৯
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
