ফিলিস্তিনি নারীদের অন্তর্বাস নিয়ে অশ্লীল খেলায় ইসরাইলি সেনারা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪
গণহত্যা চালাচ্ছে গাজায় ইসরাইলি সেনারা। একই সঙ্গে সমানতালে গাজাবাসীদের ওপর বর্বরতা চালিয়ে যাচ্ছে তারা। নিজেদের সেই বর্বরতার ছবি ও ভিডিও প্রকাশ করছে অনলাইনে।
কতটা নিকৃষ্ঠ মানসিকতা তারা পোষণ করে তার প্রমাণ দিয়ে যাচ্ছে নিজেরাই। গাজায় যখন মানুষ জীবন বাঁচাতে মরিয়া, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার অভাবে মরতে বসেছে, তখন তারা নারীদের অন্তর্বাস নিয়ে অশ্লীল ভঙ্গি করছে। তার ছবি তুলে আবার বিশ্বকে জানান দিচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি নারীদের ঘরে পাওয়া অন্তর্বাস নিয়ে এই অশ্লীলতায় মেতে উঠছে।
একটি ভিডিওতে দেখা গেছে, ইসরাইলি এক সেনা গাজার একটি ঘরে আর্মচেয়ারে বসে হাসছে। তার এক হাতে বন্দুক এবং অন্য হাতে সাদা সাটিনের অন্তর্বাস ঝুলছে।
সে মূলত পাশের সোফায় শুয়ে থাকা আরেক সেনার খোলা মুখের ওপর সেই অন্তর্বাস নাড়াচাড়া করছে। অন্য এক ভিডিওতে দেখা যাচ্ছে, ইসরাইলি এক সেনা ট্যাংকের ওপর বসে আছে।
এসময় নারীদের একটি ম্যানিকুইনকে (পোশাকের দোকানের পুতুল) কালো অন্তর্বাস এবং হেলমেট পরিয়ে ধরে রেখেছে।
সেই সেনা বলছে, আমি সুন্দর স্ত্রী পেয়েছি। গাজায় সম্পর্কে জড়িয়ে গেছি, সুন্দরী নারী।
রয়টার্স বলছে, ইসরাইলি সেনাদের ধারণ করা অনেকগুলো ভিডিও ও ছবির মধ্যে এ দুটি ভিডিও রয়েছে। এ রকম বহু পোস্ট রয়েছে যেখানে ইসরাইলি সেনাদের ফিলিস্তিনি নারীদের অন্তর্বাস, ম্যানিকুইনকে এবং কিছু ক্ষেত্রে দুটোই প্রদর্শন করতে দেখা যাচ্ছে। অন্তর্বাসের এসব ছবি অনলাইনে দেখা হয়েছে কয়েক হাজারবার।
খবরে আরও বলা হয়েছে, ইউটিউব এবং ইনস্টাগ্রামে এ রকম আটটি পোস্টের সত্যতা যাচাই করেছে রয়টার্স।
এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার অফিসের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, এই ধরনের ছবি পোস্ট করা ফিলিস্তিনি নারীদের এবং সমস্ত নারীর জন্য অবমাননাকর।
বিষয়টি জানতে ইউটিউব বা ইনস্টাগ্রামে যাচাইকৃত আটটি পোস্টের বিস্তারিত জানতে চেয়ে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কাছে পাঠিয়েছে রয়টার্স।
জবাবে ইসরাইলি ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) একজন মুখপাত্র বলেছে, সেনাদের দায়িত্ব পালনের সময় আদেশ এবং প্রত্যাশিত মূল্যবোধ থেকে বিচ্যুত করে এমন সব ঘটনার তদন্ত করা হবে। একই সঙ্গে সামাজিক নেটওয়ার্কগুলোতে আপলোড করা ভিডিওগুলোর বিষয়েও তদন্ত হবে।
এদিকে অশ্লীল খেলায় মত্ত যেসব ইসরাইলি সেনাকে রয়টার্স শনাক্ত করতে সক্ষম হয়েছে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে বার্তা সংস্থাটি। অবশ্য তাদের সামাজিক মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে পাঠানো মন্তব্যের অনুরোধের জবাব ওই ইসরাইলি সেনারা দেয়নি।
- সৌদি আরবে জমি কেনার সুযোগ
- ঝুঁকি নিয়ে চালু হচ্ছে রূপপুর, কয়েকটি চুক্তি নিষ্পন্ন হয়নি
- গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
- একযোগে ৩৮ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি
- পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল
- তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা
- কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো
- ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা
- যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল
- যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ
- বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে
- গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব?
- ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা
- ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
- ৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন
- সোসাইটির ভোটার সংখ্যা নিয়ে বাকবিতন্ডা
- যুক্তরাষ্ট্র আ.লীগ ও জাসদের প্রতিবাদ সভা
- জুলাই নিয়ে রাজনৈতিক বিভাজন
- আদালত কর্তৃক ট্রাম্পের জরিমানা ৫ মিলিয়ন ডলার
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- জ্যাকসন হাইটসে পবিত্র আশুরা পালিত
- আসেফ বারীর বিদায়ী অনুষ্ঠান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নতুন জীবন পেলেন রোনালদো
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর
- বাংলাদেশে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত
- ১৮ অক্টোবর সোসাইটির নির্বাচন!
- যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বহালে অভিবাসীদের স্বস্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
