ফুটবল বিশ্বকাপ
ফিরে দেখা বিশ্বকাপ ফুটবল
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২
আজকাল ডেস্ক
১৯৩০ সালে উরুগুয়ের মাটিতে প্রথম বিশ্বকাপের আয়োজন করেছিল ফিফা। সেবার প্রতিবেশী আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতে নেয় স্বাগতিকরা। এরপর প্রতি ৪ বছর অন্তর এই আসর নিয়মিত বসছে বিশ্বের বিভিন্ন দেশে। শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বসেনি ১৯৪২ এবং ১৯৪৬ বিশ্বকাপ আসর। এ পর্যন্ত ২০ বিশ্বকাপ আসরে ৮টি দেশ শিরোপা জিতেছে। সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। একমাত্র ব্রাজিলই এখন পর্যন্ত বিশ্বকাপের সব আসরে অংশ নিয়েছে। ইতালি ও জার্মানি চারবার (পশ্চিম জার্মানি ৩), আর্জেন্টিনা, উরুগুয়ে ও ফ্রান্স দু’বার করে শিরোপা জিতেছে। ইংল্যান্ড ও স্পেন শিরোপা জিতেছে একবার করে। ২০ আসরে মাত্র ৬ বার স্বাগতিক দেশ জিতেছে বিশ্বকাপ।
১৯৭৪ বিশ্বকাপ: পশ্চিম জার্মানি চ্যাম্পিয়ন: পশ্চিম জার্মানি, রানার্স আপ: নেদারল্যান্ডস
তিনবার বিশ্বকাপ জেতায় ১৯৭০ সালে চিরতরে ‘জুলেরিমে’ কাপ দিয়ে দেয়া হয় ব্রাজিলকে। তাই দশম বিশ্বকাপ আয়োজনের আগে আরেকটি নতুন ট্রফি তৈরির প্রয়োজন পড়ে। ফিফা একটি নতুন কাপ তৈরি করে- নাম দেয়া হয় ‘ফিফা কাপ’। এ বছর কাপ বদলের সঙ্গে সঙ্গে ফিফার সভাপতিরও বদল হয়। স্যার স্ট্যানলি রাউসের ১৩ বছরের দায়িত্ব পালনের পর তার স্থলাভিষিক্ত হন ব্রাজিলের জোয়াও হ্যাভেলাঞ্জ। এ সময় আরও একটি সিদ্ধান্ত হয়- কোনো দেশ ৩ বার বা তারও বেশি চ্যাম্পিয়ন হলেও কাপটি চিরতরে নিতে পারবে না। এই বিশ্বকাপে স্বাগতিক পশ্চিম জার্মানি সেরা বাজি হিসেবে খেলে। পশ্চিম জার্মানি ছাড়াও নেদারল্যান্ডস ও পোল্যান্ড নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। নেদারল্যান্ডসের কোচ রিনাস মিশেল ‘টোটাল ফুটবল’ নামে নতুন এক কৌশল উদ্ভাবন করেন। পুরো দলকে একইসঙ্গে আক্রমণে যাওয়া ও রক্ষণ সামলানোর দুরূহ কাজটি অনুপম দক্ষতায় সম্পন্ন করার কৌশলই ছিল টোটাল ফুটবল। এই বিশ্বকাপে পশ্চিম জার্মানির অধিনায়ক বেকেনবাওয়ার নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথম ফিফা কাপ জয়ের অনন্য কৃতিত্ব দেখান। ফাইনাল ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা। ম্যাচের প্রথম মিনিটেই পশ্চিম জার্মানির বিপদসীমার মধ্যে ফাউল করা হয় ডাচ স্ট্রাইকার ইয়োহান ক্রুয়েফকে। পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। এতে গোল করে এগিয়ে যায় নেদারল্যান্ডস। বিশ্বকাপের ফাইনাল প্রথমবারের মতো পেনাল্টি দেখে দর্শকরা। তবে পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জেতে স্বাগতিক পশ্চিম জার্মানি।
১৯৭৮ বিশ্বকাপ: আর্জেন্টিনা চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা, রানার্স আপ: নেদারল্যান্ডস
১৯৩০ সালে বিশ্বকাপের প্রথম আসরে ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা। কিন্তু সেবার উরুগুয়ের কাছে হেরে শিরোপা ছুঁতে ব্যর্থ হয় তারা। ৪৮ বছর পর নিজেদের মাটিতে অনুষ্ঠিত হয় বিশ্বকাপ। এ বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে খুব বেশি আশাবাদী ছিল না অনেকে। বিশেষ করে ১৮ বছর বয়সী তরুণ স্ট্রাইকার দিয়েগো ম্যারাডোনাকে বিশ্বকাপের দলে না রাখায় অনেকে ছিলেন ক্ষুব্ধ। তবে শেষ পর্যন্ত স্বাগতিক আর্জেন্টিনাই নিজেদের প্রথম বিশ্বকাপ জিতে নেয় নেদারল্যান্ডসকে হারিয়ে। ১৯৭৮ বিশ্বকাপেই নকআউটপর্বে প্রথম পেনাল্টি শটের নিয়ম চালু করে ফিফা। ১২০ মিনিটে খেলা নিষ্পত্তি না হলে পেনাল্টিতে শেষ হয় ম্যাচ। ওই বিশ্বকাপে প্রথম রাউন্ডে বিভিন্ন বিস্ময়কর ঘটনা ঘটে। প্রথম রাউন্ডেই বাদ পড়ে শিরোপাধারী জার্মানরা। তবে মেক্সিকোকে ৩-১ গোলে হারিয়ে প্রথম আফ্রিকান দেশ হিসাবে বিশ্বকাপে ম্যাচ জয়ের ইতিহাস গড়ে তিউনিসিয়া। পাঁচ মহাদেশ থেকে ১৬টি দল অংশ নেয়। পাঁচ শহরের ৬টি ভেন্যুতে খেলা হয়। মোট গোল ১০২ (ম্যাচ প্রতি ২.৬৮ গোল)। সর্বোচ্চ গোলদাতা মারিও কেম্পেস (ব্রাজিল, ৮ গোল)। ম্যাচপ্রতি দর্শক সংখ্যা ৪০,৬৭৯জন।
১৯৮২ বিশ্বকাপ: স্পেন চ্যাম্পিয়ন: ইতালি, রানার্স আপ: পশ্চিম জার্মানি
দ্বাদশ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পায় স্পেন। জাঁকজমকপূর্ণ ও নয়নাভিরাম উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় বার্সেলোনায়। ৫০ মিনিট ধরে চলে এ অনুষ্ঠান। এ বিশ্বকাপের জন্য বাছাইপর্বে অংশ নেয় সর্বাধিক ১০৬টি দেশ। অংশগ্রহণকারী ২৪ দলকে ৪টি গ্রুপে ভাগ করা হয়। লীগ ভিত্তিতে খেলা হয়। প্রতি গ্রুপের শীর্ষ দল সেমিফাইনালে খেলার সুযোগ পায়। পশ্চিম জার্মানি ও ফ্রান্সের মধ্যে সেমিফাইনালকে শতাব্দীর সেরা খেলা বলা যায়। ১২০ মিনিটেও খেলার ভাগ্য নির্ধারণ হয়নি। অপেক্ষা টাইব্রেকারের। তাতেও কোন ফয়সালা হলো না। শেষ পর্যন্ত টাইব্রেকারে খেলার নিষ্পত্তি না হওয়ায় সাডেন ডেথ পথকেই বেছে নিতে হয়। উত্তেজনায় ঠাসা ওই ম্যাচে পশ্চিম জার্মানি ৮-৭ গোলে জিতে ফাইনালে ওঠে। অপর সেমিতে পোল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট পায় ইতালি। পশ্চিম জার্মানি-ইতালির মধ্যকার ফাইনালে ৩-১ গোলে জয় পায় ইতালি।
- ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরাইল
- যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে কি না, জানালেন পেজেশকিয়ান
- পাকিস্তান কি তাহলে ৮ বছরের পুরোনো ঘটনার প্রতিশোধ নিচ্ছে?
- আমিরের পর এবার জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাকড
- হার্ভার্ডের কাছে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ চাইবো: ট্রাম্প
- ভয়ংকর ফল্টে পরপর দুইবার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা
- প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে বাংলাদেশ-জাপান চুক্তি
- ক্রিকেট আইনে বড় পরিবর্তন আনল এমসিসি
- এস আলমের মামলা লড়তে ব্রিটিশ ল ফার্ম নিয়োগ
- ২০ মিনিটের ব্যবধানে ফের ভূমিকম্প
- আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন খামেনি
- বিএনপি কর্মীকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে গুলি
- প্যারিসে ইহুদি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর
- ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু তুরস্কের, ফি কত?
- হ্যাকারদের চিহ্নিত করা হয়েছে, তাদের মুখোশ উন্মোচন করা হবে
- বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ
- দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত?
- তৈরি পোশাকশিল্পে বিপদ সংকেত
- এপস্টেইনের নথিতে মামদানির মা মীরা নায়ারের নাম
- যারা বছরের পর বছর উধাও তারা মজলুমদের বলে গুপ্ত
- কমেছে জ্বালানি তেলের দাম, আজ থেকে কার্যকর
- ১২ ঘণ্টারও কম সময়ে ফের স্বর্ণের দামে বড় লাফ
- ইসিতে অনলাইনে কার্ড আবেদন, ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!
- স্বেচ্ছাচারিতার বেড়াজালে ভালো গ্রাহকও খেলাপি!
- মহিলারা জামায়াতের আমির হতে পারবেন না
- ওয়াশিংটনের রায়ে বাংলাদেশ পাচ্ছে ৫১৬ কোটি টাকা
- অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট৩৬ নির্বাচন ৩ মঙ্গলবার মেরী, ডিয়ানা ও রানা
- ইমিগ্রেশন ভিসা স্থগিতাদেশ প্রত্যাহারে ৭৫ কংগ্রেস্যানের চিঠি
- আজকাল সম্পাদকের জন্মদিন পালিত
- ম্যানহাটনে আইস বিরোধী বিক্ষোভকারীদের গ্রেপ্তার
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- আজকাল সংখ্যা ৮৭৯
- এক কোটি আইডি ডিলিট করল ফেসবুক, শুদ্ধি অভিযানের ঘোষণা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- আউট, অর নট-আউট!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
