ফিরে এলেন মাইকেল জ্যাকসন!
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০১৯
পপসাম্রাজ্যের বাদশাহ খ্যাত মাইকেল জ্যাকসন গান, নাচ ও ফ্যাশনে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন। পপসম্রাট চার দশকেরও বেশি সময় ধরে সাংস্কৃতিক অঙ্গনে বৈশ্বিক ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত হয়ে আছেন। পৃথিবীজুড়ে রয়েছে তার অগনতি ভক্ত। সেই ভক্তের তালিকা থেকে বাদ যায়নি খুলনার বিল্লাল বেপারী।
তার চুল, নাচ, চেহারা ও পোশাক হুবহু মাইকেল জ্যাকসনের মতোই। হঠাৎ দেখে যে কেউ ভাবতেই পারেন মাইকেল জ্যাকসন ফিরে এসেছেন!
খুলনার বিভিন্ন এলাকায় মাইকেল জ্যাকসনের বিখ্যাত সব গানের সঙ্গে নেচে উপস্থিত সবার মন জুড়ান তিনি। এর পাশাপাশি বিক্রি করেন চানাচুর। মিউজিকের তালেই তার চানাচুর বানানো ভঙ্গিমা নাচের এক ভিন্ন মাত্রা যোগ করে। বিকেল হলেই বিভিন্ন মোড়ে পপ গানের সঙ্গে তার নাচ দেখতে ভিড় জমায় মানুষ। এই দর্শকেরাই তার ঘটি গরম চানাচুরের ক্রেতা।
দৌলতপুরের কল্পতরু মার্কেটের পাশে বেল্লালের ভাড়া বাসা। ঘটি গরম চানাচুরের বিক্রি আপাতত বন্ধ আছে তার। ১৭ ও ২১ তারিখ ঢাকায় স্টেজ শো আছে বলে শনিবার ডেইলি বাংলাদেশ-কে জানান বেল্লাল বেপারী।
তিনি বলেন, যখন স্টেজ শো থাকে না তখন আবার চানাচুর বিক্রি করি।
বাংলার মাইকেল জ্যাকসন খ্যাত বিল্লাল বলেন, ছোটবেলা থেকে আমি মাইকেল জ্যাকসনের ভক্ত ও তার সব কয়টি গান অনুসরন করি। সপ্তম শ্রেণীতে পড়াকালীন থেকে মাইকেল জ্যাকসনের গানের সঙ্গে নাচের অনুকরণ শুরু করি এবং সেইভাবেই নাচার চেষ্টা করি। দারিদ্রতার কারণে অষ্টম শ্রেণীর পরে আর পড়াশুনা না হলেও, আমি ছাড়িনি জ্যাকসনের নাচ-গান। যে কারণে পেশার মধ্যেও মাইকেল জ্যাকসনের নাচ দেখিয়ে আমি মানুষকে আনন্দ দেই।
তিনি আরো বলেন, ২০০৯ সালে বিনা মেঘে বজ্রপাতের ন্যায় মাইকেল জ্যাকসনের আকস্মিক মৃত্যুতে গোটা বিশ্ব স্তম্ভিত ও শোকাচ্ছন্ন হয়ে পড়েছিল। আমি নিজেও চরমভাবে ভেঙ্গে পড়েছিলাম। কোটি কোটি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা পাওয়া মাইকেল জ্যাকসনকে ধরে রাখতে আমি তার সব কিছু অনুকরণ করে মানুষের সামনে প্রদর্শন করছি।
কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, ব্যাপক সাড়া পাচ্ছি। টিভি চ্যানেলে, পেপার পত্রিকায় আমার ছবি প্রকাশ হচ্ছে। অনেকেই আসছেন আমাকে দেখতে। আমার একটি ইউটিউব চ্যানেল আছে। বর্তমানে বিভিন্ন জায়গায় স্টেজ শো করছি। আমাকে অনেকেই এখন চেনে নিউ মাইকেল জ্যাকসন হিসেবে।
ক্ষোভ আর আক্ষেপ নিয়ে তিনি বলেন, আমাকে সবাই চিনলেও আর্থিকভাবে কেউ সহযোগিতা করছেন না। জ্যাকসনকে অনুসরণ করতে যা যা কেনা প্রয়োজন অর্থের অভাবে অনেক সময় তা কিনতে পারছি না। আমাকে সবাই একটু সহযোগিতা করেন।
সংসারের কে কে আছে জানতে চাইলে তিনি বলেন, আমার স্ত্রী, এক ছেলে এক মেয়ে। ছেলে মেয়েরা লেখাপড়া করে।
ভবিষ্যৎ পরিকল্পনা কি এমন প্রশ্নের জবাবে নিউ মাইকেল জ্যাকসন বলেন, আমি মাইকেল জ্যাকসন হতে চাই। আর্থিকভাবে স্বাবলম্বি হতে চাই। মানুষকে বিনোদন দিতে চাই। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এর পরিচালক হানিফ সংকেতের সহযোগিতায় ইত্যাদিতে অংশগ্রহনেরও ইচ্ছে পোষণ করেছেন তিনি।
খুলনার নিউ মাইকেল জ্যাকসন খ্যাত বিল্লালের বাবা নজরুল ব্যাপারী বলেন, ছোটবেলা থেকেই মাইকেল জ্যাকসনের নাচ-গান, পোষাক অনুসরণ করত বিল্লাল। তারই ধারাবাহিকতায় তাকে আজ সবাই নিউ মাইকেল জ্যাকসান হিসিবে চেনে। বিবাহসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও নাচের জন্য ডাক পরে বিল্লালের।
নজরুল ব্যাপারী জানান, টাকার অভাবে ৮ম শ্রেণীর পর ওকে আর পড়াতে পারিনি। অনেক সখ পূরণ করতে পারিনি। দিতে পারিনি কোন গান-নাচের শিক্ষক। যা শিখেছে একা একাই শিখেছে।
বিল্লালের স্ত্রী মিনারা বলেন, সকাল-বিকাল আমার স্বামীর নাচ-গান দেখতে মানুষ বাড়িতে ভিড় করে। এতে খুব ভালো লাগে। তবে, আর্থিক সংকটের কারণে তার স্বামী জ্যাকসনের পোষাক কিনতে পারছে না বলে জানান তিনি।
বিল্লালের প্রতিবেশী সাদ্দাম বলেন, বেল্লাল আমাদের নতুন মাইকেল জ্যাকসন। এলাকার সবাই তাকে পছন্দ করে। তার নাচ দেখে আনন্দ পান। তবে টাকার অভাবে তার প্রতিভার সঠিক বিকাশ হচ্ছে না।
উল্লেখ্য, ২০০৯ এর ২৫ জুন বিশ্ব পপসঙ্গীত সাম্রাজ্যের মুকুটহীন সম্রাট মাইকেল জ্যাকসন মাত্র ৫০ বছর বয়সে না ফেরার দেশে চলে যান। তার এই আকস্মিক মৃত্যুই সঙ্গীত প্রেমী ও ভক্তদের স্তম্ভিত করে তুলে।
- শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল
- ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ, কী কথা হবে?
- পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে গুলিতে নিহত শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী
- জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরবেন মাঠের সব সেনা সদস্য
- ইরানের শর্তই মানতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র?
- ‘এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন?’
- মিসাইল হামলার ‘শঙ্কা’, ‘বাংলার জয়যাত্রা’র অবস্থান বদল
- সড়কে ভয়ংকর প্রক্সি বাহিনী
- হামে আক্রান্তদের মৃত্যু বাড়াচ্ছে নিউমোনিয়া!
- যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ফের ঊর্ধ্বমুখী
- এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান
- ইরান নিয়ে ট্রাম্পের হুমকিতে রিপাবলিকানদের অস্বস্তি, ক্ষোভ
- ফের বিয়ে করলেন সেই সুবাহ, এবার পাত্র কে?
- ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: ট্রাম্প
- নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি
- ৭ বীরশ্রেষ্ঠের গলায় দড়ি
- পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
- বিদ্যুতের দাম ইউনিটে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব
- কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ
- আমাকে জোর করে হারানো হয়েছে: মমতা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
- পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন বিজেপির
- একদিনে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭
- সরকারি কর্মকর্তারা ‘২৫ বছর’ আতঙ্কে
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- পলাতক আসামি রন হক সিকদারের মৃত্যু
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
