ফিঞ্চের সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯
২০১৮ সালে ওয়ানডে ক্রিকেটের পরিসংখ্যানে বিশ্বের অন্যতম বাজে দল ছিলো অস্ট্রেলিয়া। অথচ চলতি বছর কী দারুণভাবেই না ঘুরে দাঁড়ালো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ভারতের মাটিতে প্রায় দশ বছর পর ওয়ানডে সিরিজ জেতার পর আত্মবিশ্বাসে টইটুম্বুর অস্ট্রেলিয়ান ক্রিকেট দল দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও জিতেছে সহজেই।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তান ক্রিকেট দলকে ৮ উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। অধিনায়ক অ্যারন ফিঞ্চের সেঞ্চুরি এবং শন মার্শের অপরাজিত ৯১ রানের ইনিংসে ভর করে পাকিস্তানের করা ২৮০ রানের সংগ্রহ ৬ বল আগেই তাড়া করেছে অস্ট্রেলিয়া।
শুক্রবার রাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের ছুঁড়ে দেয়া ২৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৬৩ রান যোগ করেন উসমান খাজা এবং অ্যারন ফিঞ্চ। খাজা সাজঘরে ফিরে যান ৬৩ রান করে।
তবে দ্বিতীয় উইকেট জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেন ফিঞ্চ এবং মার্শ। দুজন মিলে গড়েন ১৬২ রানের জুটি। ক্যারিয়ারের ১২তম ওয়ানডে সেঞ্চুরিতে ১১৬ রান করে আউট হন ফিঞ্চ। মার্শ অপরাজিত থাকেন ৯১ রান করে। শেষদিকে পিটার হ্যান্ডসকম্বের ব্যাট থেকে আসে ৩০ রান।
এর আগে শারজায় সিরিজের প্রথম ওয়ানডেতে লড়াকু পুঁজিই পায় পাকিস্তান। অস্ট্রেলিয়ার বোলাররা খুব একটা সুবিধা করতে পারেননি। হারিস সোহেলের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ২৮০ রান তোলে পাকিস্তান।
সামনে বিশ্বকাপ। তাই এই সিরিজে পাকিস্তানের ৬ জন খেলোয়াড়কে বিশ্রাম দেয়া হয়েছে। নেই নিয়মিত অধিনায়ক সরফরাজ আহমেদও। তার বদলে দলকে নেতৃত্ব দিচ্ছেন শোয়েব মালিক। টস জিতে তিনি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।
পাকিস্তান দলের প্রায় সব ব্যাটসম্যানই কম বেশি রান পেয়েছেন। তবে দলের এই বড় পুঁজি গড়ার কারিগর হারিস সোহেল। ১১৫ বলে ৬ বাউন্ডারি আর ১ ছক্কায় ১০১ রানে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন তিনি।
রান পেয়েছেন দীর্ঘদিন পর দলে ফেরা উমর আকমলও। একটুর জন্য অবশ্য হাফসেঞ্চুরি মিস করেছেন। ৫০ বলে ৩ ছক্কার সাহায্যে তিনি করেন ৪৮ রান। এছাড়া ৪০ রানের একটি ইনিংস খেলেছেন ওপেনার শান মাসুদ। শেষদিকে ফাহিম আশরাফ ২৬ বলে ২৮ আর ইমাদ ওয়াসিম মাত্র ১৩ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় করেন অপরাজিত ২৮ রান।
অস্ট্রেলিয়ার নাথান কল্টার নাইল ২ উইকেট পেলেও ১০ ওভারে খরচ করেছেন ৬১ রান। একটি করে উইকেট নিয়েছেন ঝাই রিচার্ডসন, নাথান লিয়ন আর গ্লেন ম্যাক্সওয়েল।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
