ফিঙ্গারপ্রিন্টের মতো অনন্য শরীরের অন্য যেসব অঙ্গ
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯
ফিঙ্গারপ্রিন্ট এমন এক জিনিস, যা গোটাবিশ্বের সাতশ কোটি মানুষের কারও সঙ্গে মিলবে না। এটি অনন্য একটি বিষয়। শুধু ফিঙ্গারপ্রিন্ট নয়, শরীরে আরও কিছু ইউনিক বা অনন্য অংশ রয়েছে। আসুন ফিঙ্গারপ্রিন্ট ব্যতীত অন্যান্য ইউনিক অংশ সম্পর্কে জেনে নিই।
আইরিস: আইরিস হলো একটি মাংসপেশি যা চোখে কতটুকু আলো প্রবেশ করবে তা নিয়ন্ত্রণ করতে পিউপিলকে খোলে ও বন্ধ করে। আইরিসের রয়েছে ক্ষুদ্র গাঠনিক প্যাটার্ন। ডিএনএ আইরিসের বর্ণ ও গঠন নির্ধারণ করে, কিন্তু এটির র্যান্ডম পিট, ফারো, সোয়ার্ল এবং রিফট হয়ে থাকে ভ্রুণের বিকাশের সময়- একারণে প্রত্যেক আইরিসই ইউনিক, এমনকি আপনার দুটি আইরিসও একটি অপরটির সঙ্গে মিলবে না। ভ্রুণ তার বিকশিত চোখ খোলে ও বন্ধ করে এবং আইরিস টিস্যু শক্ত ও ভাঁজ হয়।
কান: আপনার কানের রিম স্পর্শ করে দেখুন: বক্রতা ও ঢালু অংশ অনুভব করছেন? আপনার এই গঠন বিশ্বের আর কারো সঙ্গে মিলবে না। একটি ব্রিটিশ গবেষণায় গবেষকরা একটি অ্যালগরিদম ডেভেলপ করেন যা কানের বক্রতায় আলো কিভাবে রিফ্লেক্ট হয় তা বিশ্লেষণ করে ৯৯.৬ শতাংশ নির্ভুল রেটে ২৫০ জনেরও বেশি লোকের মধ্যে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে শনাক্ত করে। কান এতই সুবিধাজনক শনাক্তকারী যে ইয়াহু ইয়ার স্ক্যানার দিয়ে স্মার্টফোন আনলকের জন্য প্রযুক্তি ডেভেলপ করছে।
লিপ প্রিন্ট: গোয়েন্দারা চুম্বন থেকে প্রমাণ খুঁজে পেতে পারে! জার্নাল অব ফরেনসিক ডেন্টাল সায়েন্সে প্রকাশিত গবেষণা অনুসারে, ঠৌঁটের উঁচু-নিচুর প্যাটার্ন ফিঙ্গারপ্রিন্টের মতোই ইউনিক। কিছু মামলায় কোর্টে লিপ প্রিন্টকে শনাক্তকারী হিসেবে ব্যবহার করা হয়েছে। তবে মাথায় রাখতে হবে যে, সাধারণত অপরাধীরা ক্রাইম সিনে চুম্বন করতে যায় না।
জিহ্বা: ফিঙ্গারপ্রিন্টের মতো জিহ্বার নিজস্ব শেপ বা গঠন রয়েছে। আপনার জিহ্বার ছোট পিণ্ড ও ঢালু অংশ আসলেই ইউনিক, অন্য কারো সঙ্গে তা মিলবে না। এসব প্যাটার্নের পরিবর্তন হয় না বললেই চলে, কারণ আপনার জিহ্বা মুখের ভেতর সুরক্ষিত থাকে (ফিঙ্গারটিপ এমনটা নয়, এটি বিকৃত হতে পারে)। গবেষকরা শনাক্তকরণের সুবিধার জন্য জিহ্বার থ্রিডি ইমেজিং ডেভেলপ করছেন।
কণ্ঠস্বর: ঠিক আছে, মানছি যে কণ্ঠস্বর শরীরের অংশ নয়, কিন্তু আপনার কণ্ঠস্বর অন্য যে কারো থেকে ভিন্ন। কিছু কণ্ঠস্বরীয় বৈশিষ্ট্য শনাক্ত করা সহজ, যেমন- ফ্রিকোয়ন্সি (উচ্চ অথবা নিম্ন) এবং ইন্টেনসিটি (লাউড অথবা সফট)। এছাড়া অন্যান্য বৈশিষ্ট্য, যেমন- টাইটনেস বা টান, রিজোন্যান্স বা গভীরতা ও ন্যাজালিটি বা নাসিক্যতা, সাধারণত নিরূপণ করা কঠিন। একজন মানুষের অনন্য ভোকাল ট্র্যাক্ট কিছুটা জেনেটিক বা বংশগত এবং কিছুটা লার্নড বা অর্জিত। গলার দৈর্ঘ্য এবং গলবিলের প্রস্থ একটি ভূমিকা পালন করে। কিন্তু অর্জিত বৈশিষ্ট্যও অবদান রাখে, যেমন- ঠোঁট নাড়ানো ও স্বরধ্বনির উচ্চারণ। এসব বৈশিষ্ট্যের সমন্বয়ে বিজ্ঞানীরা ইতোমধ্যে এমন সিস্টেম তৈরি করেছেন যা স্বয়ংক্রিয়ভাবে কোনো ব্যক্তির কণ্ঠস্বর শনাক্ত করতে পারে, যদি এটি ডাটাবেজে পূর্বে রেকর্ড করা থাকে।
টো প্রিন্ট: একটা ভ্রুণের টো প্রিন্ট ও ফিঙ্গারপ্রিন্ট একই সময়ে ডেভেলপ হয় এবং উভয়েই ইউনিক। যেহেতু অপরাধীদের ফিঙ্গারপ্রিন্ট রেখে যাওয়ার প্রবণতা বেশি, তাই গোয়েন্দা সংস্থাগুলো সাধারণত ফুট প্রিন্ট বা টো প্রিন্টের পরিবর্তে ফিঙ্গারপ্রিন্ট সংরক্ষণের দিকে বেশি মনোযোগ দেয়।
দাঁত: আপনি জানেন যে আপনার দাঁত আপনার ডিএনএ প্রকাশ করে (একারণে লাশ শনাক্ত করতে প্রায়সময় ডেন্টাল রেকর্ড ব্যবহার করা হয়), কিন্তু কিছু ব্যক্তিগত অভ্যাসের ওপর ভিত্তি করে আপনার দাঁতও অনন্য হয়ে যায়। ব্যক্তিগত অভ্যাস অথবা পরিবেশগত ফ্যাক্টরের কারণে এমনকি একই চেহারার যমজদের দাঁতের সেটও ভিন্ন হয়।
রেটিনা: চোখের পেছনে অবস্থিত রেটিনা হলো আপনার স্নায়ুতন্ত্রের একটি যথাযথ স্ন্যাপশট এবং ফিঙ্গারপ্রিন্টের মতো এটিও ইউনিক। এটি রক্তনালির একটি প্যাটার্ন প্রদর্শন করে যা আপনার চোখের ডাক্তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং এমনকি ক্ষয়মূলক মস্তিষ্কের দশার প্রাথমিক লক্ষণ শনাক্ত করতে পর্যবেক্ষণ করে। সাধারণত অপটোমেট্রিস্টদের দ্বারা মানব রেটিনা পর্যবেক্ষণ হয়, কোনো ক্রিমিনাল কেসে এর ব্যবহার নেই।
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
