ফল দিয়ে ফেসিয়াল করবেন যেভাবে
প্রকাশিত: ২৫ আগস্ট ২০১৯
উজ্জ্বল, কোমল ত্বক কে না চায়! সেজন্য নানারকম ক্রিম, লোশন কত কী-ই না মাখা হয়। পার্লারে গিয়ে ফেসিয়াল, মাসাজ- কত কী! কিন্তু জানেন কি, আপনার হাতের কাছেই আছে রূপচর্চার সহজলভ্য সব উপাদান। যেমন ধরুন, বিভিন্নরকম ফল প্রায় সব বাড়িতেই থাকে। সেসব ফল আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী।
ফল দিয়ে সম্ভব নানা ধরনের রূপচর্চাও। এই ফল দিয়েই আপনি সেরে নিতে পারেন ফেসিয়াল। তাতে করে ছুটতে হবে না পার্লারে, সাশ্রয় হবে সময় এবং টাকাও। জেনে নিন ফল দিয়ে ফেসিয়াল কীভাবে করবেন-

ক্লিনজিং
প্রতিদিন তো পছন্দের সাবান কিংবা ফেসওয়াশ দিয়েই মুখ পরিষ্কার করেন, একটু ব্যতিক্রম কিছু হলে মন্দ কী! ফ্রিজে ঠান্ডা দুধ থাকলে একবার তা ব্যবহার করে দেখতে পারেন। দুধ কিন্তু ক্লিনজার হিসেবে খুব ভালো, এটি ত্বকের আর্দ্রতা বা পিএইচ ব্যালান্সও বজায় রাখে। তুলার বল ঠান্ডা দুধে ডুবিয়ে নিন, তারপর গোটা মুখে বুলিয়ে নিতে হবে চক্রাকারে। তার পর হালকা গরম পানিতে মুখটা ধুয়ে নিন।

এক্সফোলিয়েশন
ত্বকের মৃত কোষ দূর করা না গেলে ত্বক খুব সহজেই উজ্জ্বলতা হারাবে। তাই ভালো কোনো এক্সফোলিয়েটরের সাহায্যে ত্বকের মৃত কোষ দূর করুন। কিছুটা ওটমিল, দুধ, শুকনো লেবুর খোসা মিক্সিতে পিষে নিন। এবার মিশ্রণটি মুখে, গলায়, পিঠে লাগিয়ে অপেক্ষা করুন শুকিয়ে যাওয়া পর্যন্ত। শুকিয়ে গেলে ফের হাতের আঙুলের ডগা দিয়ে চক্রাকারে মালিশ করে ত্বক পরিষ্কার করুন। এক্সফোলিয়েশনের পর আবার হালকা গরম পানিতে মুখ ধুতে হবে।

ব্লিচ
ব্লিচ সবসময় প্রাকৃতিক উপায়ে করাই ভালো। সেজন্য ব্যবহার করতে পারেন মধু কিংবা লেবুর রস। তবে লেবুর রস সরাসরি নয়, অল্প পানি মিশিয়ে পাতলা করে ব্যবহার করুন। মুখে লাগিয়ে অন্তত দশ মিনিট রেখে দিতে হবে। তারপর হালকা গরম পানিতে ধুয়ে নেবেন। অনেকেই আছেন যাদের ত্বকে ব্লিচ সহ্য হয় না, তারা এই ধাপটা বাদ দিতে পারেন।
স্টিম
লোমকূপের গোড়া ঠিকভাবে পরিষ্কার না হলে ত্বক স্বাভাবিক উজ্জ্বলতা হারাবে। তাই প্রথমে লোমকূপের গোড়া আলগা করে ময়লা বের করার পথ করে দিতে হবে। সেজন্য সবচেয়ে ভালো উপায় হলো স্টিম। স্টিম করার জন্য একটি বড় বাটিতে ফুটন্ত ধোঁয়া ওঠা পানি নিন। মাথা তোয়ালে দিয়ে ঢেকে রেখে মুখে ভাপ নিন পাঁচ মিনিটের জন্য। তবে যাদের ত্বক খুব স্পর্শকাতর তারা স্টিমের ধাপটি এড়িয়ে যেতে পারেন।

ফল দিয়ে ফেস প্যাক
পাকা কলা, কিউয়ি, পাকা পেঁপে, অ্যাভোকাডো বা টমেটোর মধ্যে যেটি ত্বকে সহ্য হয়, তার শাঁস বা রস বের করে নিন। তার মধ্যে মেশান মধু আর লেবুর রস। এই প্যাকটি মুখ লাগান এবং অপেক্ষা করুন ১৫ মিনিট। তার পর হালকা গরম পানিতে ধুয়ে মুখে একবার মাসাজ করে নেবেন। ফলের ফেসিয়াল করার পর কৃত্রিম টোনার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, শসার রস লাগান তার বদলে। একেবারে শেষে গিয়ে ময়েশ্চরাইজার লাগিয়ে নিন। ত্বকের উজ্জ্বলতা দেখে চোখ ফেরাতে পারবেন না।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কোন খাবারে কত ক্যালরি
- হতাশা রোধ করবেন যেভাবে...
