প্রিয়াঙ্কার স্বামীকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০১৯
ভারতের বিরোধী দল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে সম্প্রতি দায়িত্ব নেওয়া প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরাকে দুর্নীতির মামলায় ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, তিনি স্বামীর পাশে থাকবেন।
দেশটির গণমাধ্যমে বলা হয়েছে, আকবর রোডের জামনগর হাউসে ইডি-র দফতর থেকে ২৪ নম্বর আকবর রোডে এআইসিসি-র সদর দফতরের দূরত্ব মাত্র ৮০০ মিটার।
ইডি-র অফিসে স্বামী রবার্ট বঢরাকে জিজ্ঞাসাবাদের জন্য নামিয়ে দিয়েই কংগ্রেস দফতরে ঢোকেন প্রিয়াঙ্কা গান্ধী। স্পষ্ট জানিয়ে দেন, ‘উনি আমার স্বামী। আমার পরিবার। আমি ওর পাশে রয়েছি।’
প্রিয়াঙ্কা সক্রিয় রাজনীতিতে এলে কংগ্রেস লাভবান হবে জেনেও দলের প্রবীণ নেতাদের মনে এত দিন এই একটাই কাঁটা খচখচ করতো— রবার্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের খেসারত প্রিয়াঙ্কাকে দিতে হবে না তো?
কারণ প্রিয়াঙ্কা রাজনীতিতে এলে যে বিজেপি রবার্টের বিরুদ্ধে উঠেপড়ে লাগবে, সেটা জানা কথাই। সেই চাপ কীভাবে সামলানো হবে? প্রিয়াঙ্কা নিজে প্রথম দিনেই বুঝিয়ে দিলেন, অস্বস্তির প্রশ্ন নেই। তিনি স্বামীর পাশেই আছেন এবং সেই পাশে থাকার বার্তাটি সকলের কাছে পৌঁছেও দিতে চান।
এই প্রথম ইডি-র জেরার মুখে পড়লেন রবার্ট। গতকাল বিকাল ৪টা থেকে শুরু করে ছয় ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ চলে। লন্ডনে বেনামি সম্পত্তি কেনার অভিযোগের মামলায় আদালত রবার্টকে ইডি-র সামনে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল।
তবে রবার্টের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির মামলা, ইডি-র তলব— গোটাটাই ‘রাজনৈতিক প্রতিহিংসা’বলে মন্তব্য করেছেন কংগ্রেস সাধারণ সম্পাদক।
আনন্দবাজার বলছে, রবার্টের বিরুদ্ধে ইডি-র মূল অভিযোগ, তিনি বেনামে লন্ডনে ৬টি ফ্ল্যাট ও ২টি বাড়ি কিনেছেন। এর মধ্যে ব্রায়ানস্টন স্কোয়ারে ১৯ লক্ষ পাউন্ডে একটি ফ্ল্যাট কেনা নিয়ে আর্থিক নয়-ছয়ের তদন্ত শুরু হয়।
ইডি-র দাবি, এই সূত্র ধরে আরও সাতটি সম্পত্তির হদিস মিলেছে। যার মধ্যে একটির দাম ৫০ লক্ষ পাউন্ড, আর একটির ৪০ লক্ষ পাউন্ড। অগুস্তা ওয়েস্টল্যান্ডকে ভিভিআইপি চপারের বরাত ও একটি বিদেশি সংস্থাকে তেল মন্ত্রীর বরাত পাইয়ে দেওয়ার ঘুষ হিসেবেই রবার্ট এই টাকা পেয়েছেন। প্রতিরক্ষা বরাতের দালাল সঞ্জয় ভাণ্ডারির সঙ্গেও রবার্টের যোগাযোগ ছিল বলে ইডি-র অভিযোগ।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
