প্রস্তুতি ছাড়াই নিউজিল্যান্ডে খেলবে বাংলাদেশ?
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০১৯
কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসবক্সে ঘুরেফিরে আসছিল প্রসঙ্গটা—বাংলাদেশ ১০ ফেব্রুয়ারি প্রস্তুতি ম্যাচটা খেলবে কী করে? প্রথম ভাগে নিউজিল্যান্ডে গেছেন ওয়ানডে দলের ৮ ক্রিকেটার। বাকিরা রওনা দেবেন ৯ ফেব্রুয়ারি। দ্বিতীয় ধাপে রওনা দেওয়া খেলোয়াড়দের ১০ তারিখের প্রস্তুতি ম্যাচ খেলা শুধু কঠিনই না, অসম্ভবও।
অবস্থা যা দাঁড়িয়েছে, প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের একাদশই দাঁড় করানো কঠিন। বিকল্প সমাধান হিসেবে বিসিবি চিন্তা করছে, টেস্ট খেলা দু-তিনজনকে দ্রুত নিউজিল্যান্ড পাঠানো যায় কি না। যদি সেটি হয়, নিউজিল্যান্ডে একটা প্রস্তুতি ম্যাচ কোনোভাবে খেলা হবে। কিন্তু পরে যাওয়া মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, রুবেল হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিনকে মাত্র দুই দিনের প্রস্তুতি নিয়েই নেমে পড়তে হবে ১৩ ফেব্রুয়ারি নেমে পড়তে হবে নেপিয়ারে, প্রথম ওয়ানডে খেলতে।
২০১৬ সালে বাংলাদেশ ভালো প্রস্তুতি নিয়ে খেলতে গিয়েছিল নিউজিল্যান্ডে। চন্ডিকা হাথুরুসিংহের চাহিদা মতো সিডনিতে দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প, ৮-১০ দিন আগে নিউজিল্যান্ডে পৌঁছে যাওয়া—প্রস্তুতির কোনো ঘাটতি না থাকার পরও কিউইদের বিপক্ষে বাংলাদেশ এক প্রকার বিধ্বস্ত হয়েছিল প্রতিটি সংস্করণেই। এবার প্রস্তুতি ছাড়া যাওয়া হচ্ছে, কী হবে, সেই শঙ্কা থাকছেই।
প্রস্তুতি ছাড়া নিউজিল্যান্ড সফরে যাওয়া বাংলাদেশের কোনো আশা আছে? বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি উত্তরটা দিলেন রসিকতার সুরেই, 'ভালো প্রস্তুতি নিয়েই গতবার পারিনি (একটা ম্যাচও জিততে)! এবার প্রস্তুতি ছাড়া গিয়ে যদি পারি তাহলে পরেরবার প্রস্তুতি ছাড়াই যাব। বিশ্বকাপের জন্য এটা খুব ভালো প্রস্তুতি। সামনের ছয় বা পাঁচ মাসের দিকে যদি তাকান, এটা আদর্শ কন্ডিশন (প্রস্তুতি নেওয়ার)। বিশ্বকাপের জন্য একটা ভিত্তি তৈরি করা যাবে। বিপিএল চলছিল, কিছু করার নেই। আমাদের মানিয়ে নিতে হবে। খারাপ হলে মানুষ খারাপ বলবে। ভালো হলে ভালো বলবে। মানিয়ে নেওয়ার চেষ্টা করব আমরা। অবশ্যই জেতার চেষ্টা করব। সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব।’
তবে বাস্তবতা বুঝেই মাশরাফি বলছেন, খুব একটা আশা দিতে চান না তিনি, ‘বেশি আশা দেব না। আমি অনেক ইতিবাচক অবশ্যই। বলার সময় এতটা আত্মবিশ্বাস থাকে না আমার। তবে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে খেলব আশা করি। সম্ভাবনা তো অবশ্যই আছে। শেষ সফরে কিন্তু আমরা একটা ম্যাচে জয়ের কাছাকাছি ছিলাম। ২৫১ রানে ওদের অলআউট করেছিলাম। এক শ রানের মতো জুটি হয়েছিল ইমরুল ও সাব্বিরের। তারপর ব্যাটিং বিপর্যয় হয়। ভালো একটা সুযোগ আমরা পেয়েছিলাম। হাতছাড়া করেছি। এবার যদি ওরকম সুযোগ পাই আমরা যেন হাতছাড়া না করি। প্রত্যাশা করছি। তবে কঠিন, অনেক কঠিন।’
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
