প্রস্তুতির ঘাটতিকেই দায়ী করলেন মাশরাফি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০১৯
বিপিএল চলাকালীনই বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস অকপটে বলে দিয়েছিলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুতির ধারেকাছেও নেই বাংলাদেশ ক্রিকেট দল। কারণ, বাংলাদেশে ক্রিকেটাররা যে উইকেট এবং কন্ডিশনে বিপিএল খেলেছে, নিউজিল্যান্ডের উইকেট এবং কন্ডিশন তার পুরোপুরি উল্টো।
এ কারণে, নিউজিল্যান্ডে গিয়েই খেলতে নেমে যাওয়ার ফল হাতেনাতে পেয়ে গেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২৩২ রানে অলআউট হওয়ার পর মার্টিন গাপটিলের সেঞ্চুরিতে ৪৪.৩ ওভারেই ৮ উইকেটের বিশাল ব্যবধানে প্রথম ওয়ানডেতে হেরেছে টাইগাররা।
নেপিয়ারে এই বিপর্যয়ের পর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা শুরুতে কোনো অজুহাতই দাঁড় করাতে চাইলেন না। যদিও এক প্রশ্নের জবাবে তিনি জানিয়ে দিলেন, প্রস্তুতির ঘাটতি এবং কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিতে নিতে না পারার কারণেই এমন পরিণতি বরণ করতে হয়েছে টাইগারদের।
২ ফেব্রুয়ারি বিপিএলের রাউন্ড রবিন লিগ শেষ হওয়ার পর এক গ্রুপ আগেই পৌঁছে গিয়েছিল নিউজিল্যান্ডে। ৮ ফেব্রুয়ারি ফাইনালের পর কাল বিলম্ব না করেই বাকিরা গিয়ে যোগ দেন দলের সঙ্গে। শেষের গ্রুপে মাশরাফি-তামিমসহ ছিলেন প্রায় অধিকাংশ ক্রিকেটার। যে কারণে, একে তো বিশাল সফরের ধকল একই সঙ্গে নিউজিল্যান্ডের কন্ডিশনে নিজেদের খাপ খাইয়ে নিতে না পারা- সব মিলিয়ে সম্পূর্ণ ‘অপ্রস্তুত’ অবস্থায় কেনে উইলিয়ামসনদের বিপক্ষে খেলতে নামতে হয়েছে মাশরাফিদের।
যে কারণে টস জিতে ব্যাট করতে নামার পর তামিম-লিটনদের ব্যর্থতা দিয়ে শুরু। মুশফিকুর রহীমও যখন দ্রুত বিদায় নেন, তখন শঙ্কা দেখা দেয় বাংলাদেশ কত দ্রুত অলআউট হয় তা নিয়ে। শেষ পর্যন্ত মোহাম্মদ মিঠুন আর সাইফউদ্দিনের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে স্বাগতিকদের সামনে ২৩২ রানের লক্ষ্য দাঁড় করাতে সক্ষম হয় টাইগাররা।
৯০ বলে ৬২ রানের দারুণ এক ইনিংস খেলেন মিঠুন। সাইফউদ্দিন ৫৮ বলে খেলেন ৪১ রানের ইনিংস। সবচেয়ে বড় কথা, ৮ম উইকেটে মিঠুন আর সাইফউদ্দিনের ৮৪ রানের জুটি বাংলাদেশকে একটা সম্মানজনক স্কোরে পৌঁছে দেয়।
তবুও স্বাগতিক ব্যাটসম্যান মার্টিন গাপটিলের দুরন্ত ব্যাটিংয়ের কারণে বাংলাদেশের বোলাররা কোনো সুবিধাই করতে পারেনি। বিশেষ করে পেসাররা তো নিজেদের চেনাতেই পারেনি নেপিয়ারের উইকেটে। যে কারণে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হার।
এমন হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা শুরুতেই ব্যাটসম্যানদের ব্যর্থতার কথাই বললেন। তিনি বলেন, ‘ব্যাট হাতে আমাদের খুব সংগ্রাম করতে হয়েছে। শুরুতেই অনেকগুলো উইকেট হারিয়ে ফেলার কারণেই মূলতঃ এত কম স্কোর হয়েছে আমাদের।’
কোনো অজুহাত দাঁড় করাতে না চাইলেও মাশরাফি জানিয়ে দেন, নিউজিল্যান্ডের কন্ডিশনে আরও অন্তত এক সপ্তাহের প্রস্তুতি প্রয়োজন ছিল বাংলাদেশ দলের ক্রিকেটারদের। তাহলে তারা এই কন্ডিশনের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে পারত। তিনি বলেন, ‘কোনো অজুহাত দাঁড় করাতে চাই না। এই কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে অন্তত এক সপ্তাহ প্রয়োজন ছিল আমাদের। কিন্তু আমি কোনো অজুহাত দিতে চাই না। আমাদের ব্যাটিং নিয়েই আসলে কাজ করতে হবে বেশি।’
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
