প্রবাসী কার্ড চালু করা হবে
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১৬ মে ২০২৬
মতবিনিময় সভায় প্রবাসীকল্যাণ মন্ত্রী
বাংলাদেশে প্রবাসীদের সম্পত্তির সুরক্ষা ও প্রবাসে এনআইডি কার্যক্রম সহজ করাসহ প্রবাসীদের বিভিন্ন অধিকার রক্ষায় সরকার বদ্ধ পরিকর। এজন্য প্রবাসীকার্ড চালু কথা জানিয়েছেন নিউইয়র্ক সফররত বাংলাদেশের প্রবাসীকল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে নতুন বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতাও চেয়েছেন তিনি।
গতা ১০ মে উডসাইডের গুলশান ট্যারেসে প্রবাসের মাদার সংগঠন বাংলাদেশ সোসাইটি আয়োজিত এক মতবিনিময় সভা তিনি এ কথা বলেন।
সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য কাজী আজহারুল হক মিলন, আজিমুর রহমান বোরহান, আব্দুর রহিম হাওলাদার, কাজী আজম, আহসান হাবীব, ফখরুল ইসলাম দেলোয়ার, আতরাউল আলম ও নাইম টুটুল। সোসাইটির সাবেক সভাপতি ডা. ওয়াদুদ ভূঁইয়া, ডা. মোহাম্মদ হামিদুজ্জামান ও আজমল হোসেন কুনু, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন খান ও রানা ফেরদৌস চৌধুরীও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান বাবলুর হোসেন, সোসাইটির সাবেক ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম, এনআরবি’র চেয়ারপার্সন সেকিল চৌধুরী, সোসাইটির নির্বাচন কমিশনার বদরুল হোসেন খান, সোসাইটির সহসভাপতি কামরুজ্জামান কামরুল, ফোবানার সাবেক চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবলা, বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন ভূঁইয়া, ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এম এ বাসেত, সন্দ্বীপ সোসাইটি ইউএসএ’র সভাপতি ফিরোজ আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট আমিন মেহেদী, আবু সাঈদ আহমদ, এম এ বাতেন, সাইফুর খান হারুন এবং সোসাইটির কার্যকরি কমিটির সদস্যরা।
অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন আঞ্চলিক সংগঠন ও সমিতির পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। এ সময় সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান বাবলুর হোসেন মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে “সিলেট রত্ন” হিসেবে আখ্যায়িত করার প্রস্তাব দিলে উপস্থিত দর্শক-শ্রোতারা করতালির মাধ্যমে তা সমর্থন জানান।
সভায় স্বাগত বক্তব্যে আয়োজক সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, বাংলাদেশ সোসাইটি একটি অরাজনৈতিক সংগঠন এবং এটি সকল প্রবাসীর সংগঠন। সবাইকে নিয়ে আগামী দিনেও কমিউনিটির কল্যাণে এ সংগঠন কাজ করে যাবে।
সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাংলাদেশ সোসাইটির ৫০ বছরের কার্যক্রম ও কমিউনিটির কল্যাণে সংগঠনের ভূমিকা তুলে ধরেন। তিনি প্রবাসীদের পক্ষ থেকে ৯ দফা দাবি ও প্রস্তাবনা উপস্থাপন করেন।
দাবিগুলো হলো - বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ। প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে পাঠানোর স্থায়ী ব্যবস্থা। দেশে অবস্থানরত প্রবাসীদের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা। প্রবাসীদের জন্য নিরাপদ ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি। রেমিট্যান্স প্রণোদনা ২ শতাংশ থেকে বাড়িয়ে ৪ শতাংশ করা। বিদেশে মিশন ও কনস্যুলেটের সেবার মান উন্নয়নসহ ২৪ ঘণ্টার হটলাইন চালু। ঢাকা-নিউইয়র্ক-ঢাকা রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু। নিউইয়র্ক ও আশপাশের এলাকায় মোবাইল কনস্যুলার সেবা চালু এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত ও এনআইডি কার্যক্রম সহজ ও দ্রুত করা।
এছাড়া সভায় বক্তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা, দ্বৈত নাগরিকত্ব প্রদান এবং বিভিন্ন হাউজিং কোম্পানির অনিয়ম বন্ধসহ নানা দাবি জানান।
মন্ত্রী তার বক্তব্যে বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। বিএনপি সব সময় প্রবাসী বান্ধব সরকার। তাদের সম্পত্তির সুরক্ষা ও প্রবাসে এনআইডি কার্যক্রম সহজ করা, প্রবাসীদের মরদেহ সহজে দেশে নেয়া, দেশে প্রবাসীদের উপর হয়রানি বন্ধসহ সব বিষয়ে সরাকর কাজ করছে। প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পাশাপাশি প্রবাসী মন্ত্রণালয়ে একটি বিশেষ সেল গঠন করা হবে। যুগ্ম সচিব পর্যায়ের একজন কর্মকর্তার নেতৃত্বে গঠিত ওই সেল ই-মেইলে প্রাপ্ত অভিযোগ গ্রহণ ও তা নিষ্পত্তির ব্যবস্থা করা হবে। হটলাইন সেবাও রাখা হবে।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী তার বক্তব্যে বলেন, রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সরকারকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, প্রবাসীদের সর্বস্বান্ত করা ম্যানপাওয়ার ব্যবসার মাফিয়াচক্রকে আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে কয়েকজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্লট ও জমি বিক্রির নামে প্রবাসীদের অর্থ আত্মসাৎকারী ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মন্ত্রিসভায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।
- নাটালিসহ চারজনকে ১ লাখ ৫৫ হাজার ডলার `হলিডে গিফট` দিলেন ট্রাম্প
- ফের সুইমিং পুলে মোহনীয় পরীমনি
- অবহেলায় রুগ্ণ বাপেক্স
- ইরাকের ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- প্রাপ্তবয়স্কদের ৫ হাজার ডলার করে দেবেন ট্রাম্প !
- ‘মাননীয়’ বাদ দেয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই বাস্তবায়ন
- আমাকে সংসদে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে: রুমিন ফারহানা
- বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী
- দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
- অলিগলি ছাড়িয়ে প্রধান সড়ক, উঠছে উড়ালসড়কেও ঢাকার বিষফোড়া ই-রিকশা
- ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৩
- সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে
- হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
- জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
