প্রধানমন্ত্রী দেশের নারী সমাজকে সম্মানিত করেছেন : মন্ত্রী গাজী
প্রকাশিত: ৯ মার্চ ২০১৯
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নারী সমাজকে সর্ব প্রথম সম্মানিত করেছেন। আগে ভর্তি কিংবা চাকরীতে শুধুমাত্র বাবার নাম লেখা হত। এখন বাবার সাথে মায়ের নামও বাধ্যতামূলক করা হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) সকালে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজিত র্যালি, মানববন্ধন, আলোচনা সভা, সংবর্ধনা, সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারী-পুরুষ সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাতির পিতার ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের নারী-পুরুষের সমান অধিকার ও উন্নত জীবনমান নিশ্চিত করতে বদ্ধপরিকর।
মন্ত্রী গাজী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের মানুষের উন্নত জীবনমান ও নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠি নারী সমাজ। তার ওপর দেশের নারীরা অশিক্ষা ও কুসংস্কারের কারণে বেশি অবহেলিত। শেখ হাসিনা ৯৬ সালে ক্ষমতায় আসার আগে কোর্টে মহিলা জজ কিংবা সচিবালয়ে কোনো মহিলা সচিব ছিলেন না, তাই নারী সমাজকে এগিয়ে নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম এসকল স্থানে নারীদের নিয়োগ দিয়ে সম্মানিত করেছেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বদ্ধপরিকর বিধায় নারীর ক্ষমতায়নকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে থাকেন, কেননা দেশের অর্ধেক জনসংখ্যাই নারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ আজ বিশ্বের বুকে রোল মডেলে পরিণত হয়েছে। একজন শেখ হাসিনার জন্ম হয়েছিল বলেই নারী উন্নয়নসহ সব ক্ষেত্রে উন্নয়নের জোয়ার বইছে।’
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাফিজা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিলা রানী পাল, উপজেলা যুবমহিলালীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাসুম প্রমুখ।
- বিদেশি হামলায় কিম ‘নিহত হলেই’ পারমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া
- প্রতিবেশী দেশের বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের গোলাবর্ষণ
- আবু ত্বহা-সাবিকুন নাহারের বিচ্ছেদ, গুরুতর ৪ অভিযোগ
- পয়ঃবর্জ্য নেই, ঝিলের পানি শোধন করেই চলছে দাশেরকান্দি এসটিপি
- পুলিশ কোনো দলের নয় চলবে আইন অনুযায়ী
- পাকিস্তানের মধ্যস্থতায় মার্কিন প্রস্তাবের জবাব দিল ইরান
- বিজয়সহ যেসব তারকা ভারতের মুখ্যমন্ত্রী হয়েছেন
- হলিউড মাতাবেন দিশা পাটানি
- কাতার ও কুয়েতে হামলা, ‘সরাসরি হুমকি’ বলছে আরব পার্লামেন্ট
- ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন, জোট বাঁধতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান
- হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু
- আন্তর্জাতিক বাংলা বইমেলা ২২ মে উদ্বোধন
- সাংবাদিকদের মুক্তির দাবিতে র্যালি
- বিউটিফুল লেডিস ইউএসএ’র বর্ষবরণ
- সভাপতি সোলাইমান ও সম্পাদক বদিউল
- আয় ব্যয়ের হিসেব প্রকাশের প্রতিশ্রুতি
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বর্ষবরণে ঐক্যের বার্তা
- মশিউর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও অনিক যুগ্ম সম্পাদক
- তারেক কূটনীতির উত্তাপে বরফ গলেনি মোদিদের
- ঢাকায় সংবাদ সম্মেলন
টরোন্টোতে ৪০তম ফোবানার ব্যাপক প্রস্তুতি - বাংলাদেশ সোসাইটির যৌথ সভা অনুষ্ঠিত
- মন্ত্রীর কাছে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি দাবি
- মমতা ব্যানার্জি এখন সাবেক মুখ্যমন্ত্রী
- হরমুজে জাহাজ চালকদের প্রতি ইরানের নতুন নির্দেশনা
- পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়ে বাংলাদেশের সতর্কতা
- আজকাল ব্যস্থাপনা সম্পাদকের জন্মদিন পালিত
- আজকাল ৯২১
- শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল
- ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ, কী কথা হবে?
- পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে গুলিতে নিহত শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
