প্রধানমন্ত্রীর সংবর্ধনা নিয়ে কাড়াকাড়ি
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৩
যুক্তরাষ্ট্র ও মহানগর আওয়ামী লীগের পাল্টাপাল্টি দাবি
আজকাল রিপোর্ট-
নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাগরিক সংবর্ধনার আয়োজন নিয়ে কাড়াকাড়ি শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ পৃথকভাবে প্রধানমন্ত্রীর সংবর্ধনার ঘোষণা দিয়েছে। এ নিয়ে দলীয় নেতাকর্মীরাও বিভ্রান্তিতে পড়েছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগকে সংবর্ধনা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।
জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবছর নিউইয়র্ক সফরের সময় প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনার আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এবারও দলটি সংবর্ধনার ঘোষণা দেয়। কিন্তু হঠাৎ করেই নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ ঘোষণা দেয় তারা এবার প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেবে।
জানা গেছে, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী ঢাকা থেকে ফিরে এসে প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং পরে দলীয় সভায় সংবর্ধনা আয়োজনের ঘোষণা দেন। দলীয় একটি সূত্র জানায়, মায়ের মৃত্যুতে বাংলাদেশে গিয়েছিলেন এমদাদ চৌধুরী। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়ার ইচ্ছার কথা জানান। এসময় প্রধানমন্ত্রী তাকে সংবর্ধনা আয়োজনের মৌখিক নির্দেশনা দেন। পরে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপও প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথাটি যুক্তরাষ্ট্রের দলীয় নেতাকর্মীদের জানান। তবে গোলাপ কাউকে কাউকে যৌথভাবে সংবর্ধনা আয়োজনের কথাও জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের একজন নেতা আজকালকে জানান, আবদুস সোবহান গোলাপ তাকে সংর্বধনা আয়োজনে যুক্তরাষ্ট্র ও মহানগর আওয়ামী লীগ উভয়ের সাথেই কাজ করার নির্দেশ দিয়েছেন। তিনি এককভাবে কোনো কমিটি সংবর্ধনার আয়োজন করবে এমনটা নিশ্চিত করেননি।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এক পথসভার আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এসময় সভাপতি ড. সিদ্দিকুর রহমান জানান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগই প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেবে। এ বিষয়ে ৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ঘোষণা দিতে সংবাদ সম্মেলনেরও ঘোষণা দেন। একই সময় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগও প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনার প্রস্তুতি সভা আহ্বান করেছে।
তবে বিশেষ একটি সূত্র জানিয়েছে, এবার নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগই প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেবে। বুধবার গভীর রাতে আবদুস সোবহান গোলাপ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে আনুষ্ঠানিকভাবে একথা নাকি জানিয়েছেন। এদিকে, মহানগর আওয়ামী লীগকে নাগরিক সংবর্ধনার দায়িত্ব দেওয়ার কথা জানাজানি হলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে অভ্যন্তরীণ কোন্দল আরও মাথাচাড়া দিয়ে উঠেছে। মহানগর আওয়ামী লীগের পতাকা তলে কিভাবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও নিউইয়র্ক-সহ বিভিন্ন স্টেট কমিটি আসবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনার আয়োজন নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটি হচ্ছে না। এ নিয়েও নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের কমতি নেই। বিগত বছরগুলোতে প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনার সময় দলীয় প্রধানের সামনেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে স্লোগান দিয়েছে নেতাকর্মীরা। এতে বিব্রত হয়েছেন শেখ হাসিনা। তবে সাধারণ নেতাকর্মীদের মতে, ড. সিদ্দিক দুর্দিনে দল ও নেত্রীর পাশে ছিলেন। তিনি সদালাপী, শিক্ষিত ও মার্জিত। তাকে বাদ দিয়ে সভাপতি করার মতো একক ভাবে কোনো নেতৃত্বও এতোদিনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে গড়ে ওঠেনি। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি হিসেবে যাদের নাম ঘুরে-ফিরে আসে তাদের কারোর গ্রহণযোগ্যতাই ড. সিদ্দিকের চেয়ে বেশি নয়। ফলে বছরের পর বছর ড. সিদ্দিকই সভাপতির দায়িত্ব রয়ে গেছেন।
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা
- তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠানে বিশৃঙ্খলা
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩২
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
