প্রধানমন্ত্রীর সংবর্ধনায় আওয়ামী লীগ কেন উপেক্ষিত?
প্রকাশিত: ৬ মে ২০২৩
মন্তব্য প্রতিবেদন
মনোয়ারুল ইসলাম
ভার্জিনিয়ার রিজ কার্লটন হোটেলে প্রধানমন্ত্রীর সম্মানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা সভাটি কি আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল? এ প্রশ্ন খোদ আওয়ামী লীগের ভেতর থেকেই উঠেছে। আয়োজন আওয়ামী লীগের, হল ভাড়া আওয়ামী লীগের, পেছনের ব্যানারে নামও আওয়ামী লীগের, অথচ অনুষ্ঠানে আওয়ামী লীগকেই দেখা গেল না। আওয়ামী লীগের দীর্ঘ দিনের পরিশ্রমের ফসল প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর এই সংবর্ধনা অনুষ্ঠানটি হাইজ্যাক হয়ে গেল আমলাদের হাতে। আওয়ামী লীগের এই সংবর্ধনা সভাটি নিয়ন্ত্রণ ও পরিচালনা করলেন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।
গত ২ মে মঙ্গলবার অনুষ্ঠিত আওয়ামী লীগের এই সংবর্ধনা সভায় আওয়ামী লীগের কোন নেতা নন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখলেন ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। তিনি মঞ্চে ডাকলেন তারই ‘বস’ পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে। এর পর তিনি মঞ্চে আসন নেবার আহবান জানালেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সিনিয়র সহ সভাপতি ফজলুর রহমান (ফ্লোরিডা) ও মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদকে। বিনা বাক্য ব্যয়ে তারা অমন্ত্রিত অতিথির মতো একে একে আসন নিলেন। মনে হচ্ছিল নিজের ঘরেই তারা অতিথি হয়ে গেছেন। এবং মঞ্চে আসন নিয়ে ওই বসে থাকাই ছিল তাদের কাজ। রাষ্ট্রদূত তাদের একজনকেও বক্তৃতা করতে ডাকেননি। এমনকি দলের সভাপতি ড. সিদ্দিকুর রহমানকেও নয়।
অন্য ডাকসাইটে নেতারা কি অবস্থায় ছিলেন? দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদকে দেখা গেল দর্শক সারির দ্বিতীয় সারিতে বসে আছেন। অথচ প্রটোকল অনুযায়ী তারই তো এই সভা পরিচালনা করার কথা। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র নেতা নিজাম চৌধুরী, ড. প্রদীপ কর, ডা. মাসুদুল হাসান সহ অন্য সব নেতারই স্থান হয়েছিল দর্শক সারিতে। মঞ্চের পেছনেই বঙ্গবন্ধু শেখ মুজিব ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানারটি শোভা পাচ্ছিল। সেখানে জ্বলজ্বল করছিল নাগরিক সংবর্ধনার আয়োজক হিসাবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নাম। সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমানকে মঞ্চে ডেকে বসিয়ে রাখা হলেও তাকে অনুষ্ঠানে সভাপতিত্ব করতে দেয়া হয়নি। অনুষ্ঠানে কোন সভাপতি ছিল না। প্রধানমন্ত্রীর সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হয়েছে সভাপতি ছাড়াই। রাজনীতিবিদদের আয়োজিত সভাটিতে রাজনীতিবিদরাই রয়ে গেলেন উপেক্ষিত। সভার নিয়ন্ত্রণ চলে গেল একজন আমলার হাতে।
একটি রাজনৈতিক দলের সভা একজন সরকারি আমলা কূটনীতিক কিভাবে পরিচালনা করেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি চাকুরীবিধির রুলস অব বিজনেসের এটি যে একটি অসংগতি তা বলার অপেক্ষা রাখে না। এ নিয়ে খোদ আওয়ামী লীগেই অসন্তোষ সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমন এক আওয়ামী লীগ নেতা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, রাষ্ট্রদূত কি আওয়ামী লীগ করেন? তিনি কি আওয়ামী লীগে যোগ দিয়েছেন? তিনি বলেন, ১/১১ এর সময় এসব কূটনীতিক বা আমলারা কোথায় ছিলেন? নেত্রী আমেরিকায় আসার পর আমরাই ভ্যানগার্ড হিসেবে তার পাশে ছিলাম। আজ আমাদের সে রাজনীতির পরাজয় দেখলাম।
দায়িত্বশীল একটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কোন্দলের কারণেই শেখ হাসিনাকে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। তার মতে, সভাপতি ড. সিদ্দিকুর রহমানকে মঞ্চে ডেকে নিয়ে তিনি সিদ্দিকুর রহমান নিরোধীদের গালে চপেটাঘাত করেছেন। বুঝিয়ে দিয়েছেন, অভিযোগ ও কোন্দলের ফল কখনই মর্যাদাজনক হয় না। সূত্রটি বলেন, সিদ্দিকুর রহমান যতটুকু পেয়েছেন তার মূলে রয়েছে তার পরিশ্রম ও আনুগত্য।
জানা গেছে, সংবর্ধনা অনুষ্ঠানটি কিভাবে সাজানো হচ্ছে সে সম্পর্কে ২ মে সকালে একজন কর্মীর প্রশ্ন ছিল সিদ্দিকুর রহমানের কাছে। সিদ্দিকুর রহমান নাকি বলেছিলেন নেত্রী যেভাবে চাইবেন সেভাবেই সভাটি হবে। এর বাইরে আমার আর কিছু বলার নেই।
আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝড়, বৃষ্টি, তুষারপাত উপেক্ষা করে যুক্তরাষ্ট্রে তাদের জীবনের শত কর্মব্যস্ততার মাঝেও দলকে এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট থাকেন। কাজকর্মে ছুটি নিয়ে দলের পেছনে ছুটে বেড়ান। কষ্টার্জিত ডলারের শ্রাদ্ধ তো তাদের আছেই। সেই নেতা-কর্মীদের আন্তরিক আগ্রহে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। হল বুকিং দিল তারা। অনুষ্ঠান সফল করতে একাধিক প্রস্তুতি সভা হলো তাদের। সংবর্ধনা সভায় বিভিন্ন স্টেট ও শহর থেকে আসলেন নেতা কর্মীরা। কিন্তু অনুষ্ঠানে তারাই শিকার হলেন নিদারুণ উপেক্ষার।
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- ইরানে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশিকা প্রচার
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন লাতিনো
- দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
- বেলজিয়াম ও সুইডেনের সুপারমার্কেটের ফ্রিজে ফের সাইবার হামলা
- হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক
- বৃহত্তর জাতীয় সরকার গঠনে রাজি নেতানিয়াহু, থাকতে চান প্রধানমন্ত্রী
- জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাকের চেষ্টা
- ই-রিকশার নিবন্ধন কীভাবে, কারা পাবেন জেনে নিন
- হ্যালোইন উৎসবে আমেরিকাজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ
- টিন নিয়ে বিপাকে? বাতিল করতে পারবেন যেসব শর্তে
- ফ্রান্সে স্কুল ছুটি শেষে আবার বিক্ষোভ
- ইরানে ফের মার্কিন হামলা, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
- ক্যালিফোর্নিয়ায় ২০ হাজার ভোট বাতিলে ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ
- হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ
- হ্যাকের পর বিন্যান্স থেকে অর্থ তুলে নিচ্ছেন গ্রাহকরা
- ৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর
- আমরা এক দফার দিকে যাচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত
- রেকর্ড ভেঙে ফেল ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী
- পোশাক খাতে অস্থিরতায় রাজনৈতিক ইন্ধনের গন্ধ
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
