প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা ছাত্রলীগ নেতার পোস্ট ভাইরাল
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২ আগস্ট ২০২৪
গত বুধবার সাবেক ছাত্রলীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় হট্টগোল হয়েছে। ‘ভুয়া-ভুয়া’ স্লোগান এবং হই-হুল্লোড়ের পর অনুষ্ঠানে নিজের বক্তব্য সংক্ষিপ্ত করে সভাস্থল ত্যাগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
কোটা আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ছাত্রলীগের সাবেক নেতাদের নিয়ে এ সভা ডেকেছিলেন ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের এ সভায় ছাত্রনেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মাঝে ও সভা শেষে বেরিয়ে যাওয়ার সময় ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে ‘ভুয়া-ভুয়া’ আওয়াজ দেন সামনে থাকা বেশকিছু নেতাকর্মী।
একই সভায় উপস্থিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক তার ছেলের দেওয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রলীগ নিয়ে বিরূপ মন্তব্য করায় তোপের মুখে পড়েন। তার উদ্দেশে কয়েকজন ছাত্রনেতা হই-হুল্লোড় করে প্রশ্ন করেন ‘আপনি এখানে কেন।’
এ ঘটনার পর ওইদিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে ছাত্রলীগের এক নেতা সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দেন। ছাত্রলীগের ওই নেতার নাম আব্দুর রাজ্জাক রাজ। তিনি কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর ইউনিয়ন ছাত্রীলগের সভাপতি।
স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলো ধরা হলো-
‘আপনার পাশে একজন সৈয়দ আশরাফ কই? মাথার উপরে একজন জিল্লুর রহমান কই? হাতটা আকড়ে ধরার জন্য একজন সাজেদা চৌধুরী, মতিয়া, সাহেরা খাতুন কই? মানববর্ম তৈরি করার জন্য একজন হানিফ আর মায়া ভাই কই? সাহস, ধৈর্য আর রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে সংকট মোকাবিলা করার জন্য একেকজন রাজ্জাক, তোফায়েল, আমু, সুরঞ্জিত কই? বুক পেতে দেওয়ার জন্য একজন সোহেল তাজ কই?
আপনার অঙ্গ ও সহযোগী সংগঠনের পদ-পদবি যে কেজি দরে বেচা-বিক্রি হয় আপনি কি জানেন? মাঠে শিবির-ছাত্রদলের মতো প্রতিপক্ষ রেখে আপনার অঙ্গসংগঠন যে ধান কাটা, ফুটবল, ক্রিকেট খেলা, গাছ লাগানোর মতো ফুটেজসর্বস্ব রাজনীতিতে ঝুঁকে পড়েছে সে বিষয়টা কি ভাবেন? অনুপ্রবেশ হতে হতে যে ঠগ বাছতে গা উজাড় হওয়ার দশা সেই খোঁজ কি রাখেন?
দলের জন্য জীবন বাজি রাখতে যেসব নেতাকর্মী প্রস্তুত তারা যে দলের সর্বস্তরে কোণঠাসা সেই খোঁজ কি রাখেন? নেতাকর্মীরা দলের সাধারণ সম্পাদকের সঙ্গে মন খুলে দুই মিনিট কথা বলতে পারেন না, তিনি যে সবার প্রতি সব সময় ক্ষোভ-বিরক্তি প্রদর্শন করেন তা কি জানেন?
তেলবাজ সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, নায়ক-নায়িকা-এরা যে আপনার জন্য, দলের জন্য, সরকারের জন্য কতো ক্ষতিকর তা কি জানেন? এরা যে কোনো মুহূর্তের মধ্যে ১৮০ ডিগ্রি পল্টি নেবে তা কি জানেন? আদর্শিক নেতাদের বাদ দিয়ে তারকাদের মনোনয়ন দেওয়ার ফল যে দুঃসময়ে কতো ভয়ঙ্কর তা কি জানেন?
আপনি একা সবকিছু দেখতে গিয়ে বাকি সবার গায়ে যে ১৫ বছরের তেল-চর্বি-কোলেস্টেরলের পাহাড় জমেছে তা কি জানেন? আপনার ওপর সবকিছু চাপিয়ে দিয়ে তারা যে মহাসুখে লুটপাটে ব্যস্ত সে কথা জানেন?
আপনি মূলতঃ একা, ভীষণ একা! একা আর কতো লড়বেন? শিক্ষা নেবেন নাকি সবকিছু আগের মতোই চলতে দেবেন? সারা বাংলাদেশের সব অঙ্গ ও সহযোগী অঙ্গসংগঠনের পদ পদবি টাকা ছাড়া দেওয়া হয় না তা কি জানেন। কোনো কোনো আসনে কত টাকার বিনিময়ে নমিনেশন বাণিজ্য করেছে তার সঠিক তদন্ত করুন মাননীয় প্রধানমন্ত্রী’।
ছাত্রলীগ আব্দুর রাজ্জাক রাজের স্ট্যাটাসের কমেন্ট বক্সে নানা মন্তব্য করেছেন নেটিজেনরা। জাগোনিউজ২৪.কমের জ্যেষ্ঠ প্রতিবেদক মো. সালাহ উদ্দিন বলেছেন, ‘আমার এলাকার এক ছাত্রলীগ নেতার অনেকগুলো প্রশ্ন। উত্তর জানা থাকলে দিয়েন। আমার জানা নেই।’
বরুড়া উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. মিরাজ বলেছেন, ‘এক বছর আওয়ামী লীগের রাজনীতি না করতে হয়ে যায় এমপি আর যেই লোক বরুড়াতে জীবনে জয় বাংলা স্লোগান দেয় নাই সে হয় উপজেলা চেয়ারম্যান- এই হলো আওয়ামী লীগ’।
চলমান কোটা সংস্কার আন্দোলনের একজন সমর্থক লিখেছেন, ‘প্রতিবাদী লেখনীর জন্য ধন্যবাদ’
শাহিন নামের একজন লিখেছেন, ‘সঠিক সময়ে সঠিক বার্তা’
রফিকুল ইসলাম নয়ন লিখেছেন, ‘ক্ষমতা পেয়ে শুধু নমিনেশন বিক্রি কমিটি বিক্রি করে কর্মী মূল্যায়ন ভুলে যাওয়ার ফল এখন দিচ্ছে
মাহবুব মুন্সী নামে আরেজন লিখেছেন, ‘ভাই কি বলতাম। এই লোকটা যা করেছে তার খেসারত নেত্রীকে দিতে হচ্ছে। উনার অবদান অস্বীকার করছি না।তবে গত দুই মেয়াদে প্রচুর উলটপালট করে দিয়েছে’।
- ইরানের অনুমতি নিলে যে কেউ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে: দূত
- দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক
- দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে ইরানের হামলা, যা বলল যুক্তরাজ্য
- ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ট্রাম্প
- জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে পড়ে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১
- ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা
- গণসংগীত শিল্পী মাহবুবুল হায়দারের প্রয়ান দিবস ২৩ মার্চ
- জ্যামাইকায় জীবনের বার্ষিক ইফতার ডিনার
- সাংবাদিকদের সন্মানে জাকির এইচ চৌধুরীর ইফতার পার্টি
- পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামায়াত
- টেক্সাসে কাউন্টি ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান হলেন নিহাল রহিম
- ১০ দিন পর নদীতে মিললো বাংলাদেশির লাশ
- প্রবাস জীবন নিয়ে ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ নাটকের প্রিমিয়ার শো
- ঐক্যের কলতানে জেবিবিএ’র ইফতার পার্টি অনুষ্ঠিত
- ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
- খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিএনপির দোয়া অনুষ্ঠান
- জাতিসংঘের সভাপতি পদপ্রার্থী ড. খলিলের শ্যাটল ডিপ্লোমেসি
- স্কুল জোনে গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫ মাইল
- আরএসএস ও র’র ওপর নিষেধাজ্ঞার সুপারিশ
- মামদানির স্ত্রীকে নিয়ে কেন বিতর্ক
- মিডিয়ার লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের
- জামাইকাবাসীর প্রাণের মেলা ইফতারে
- সম্পাদকের ঈদ শুভেচ্ছা
- গণভোট নিয়ে অঘটনের আশংকা
- আজকাল ৯১৪
- তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান
- বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী
- দি ইকোনমিস্টের ২৭% শেয়ার কিনলেন কানাডীয় বিলিয়নিয়ার
- পারমাণবিক হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে জরুরি সরঞ্জাম বিতরণ
- ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
