প্রত্যয়ী তামিম-ম্যাশ
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০১৯
১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। তিনটি ওয়ানডে দিয়ে শুরু হতে যাওয়া এ সিরিজটিতে তিনটি টেস্টও খেলবে সফরকারী বাংলাদেশ।
সিরিজকে সামনে রেখে তামিম ইকবালরা নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন ৯ ফেব্রুয়ারি রাতে। কিন্ত খেলার আগে প্রস্তুতি নেয়ার পর্যাপ্ত সময় পাবেন না তারা।
সিরিজ শুরুর আগে একটি মাত্র প্রাকটিস সেশনে যোগ দিতে পারবেন। সেটা নিয়ে আক্ষেপ আছে তামিমের। তবে নিজের সেরা দিতে দৃঢ় প্রত্যয়ী তামিম জানেন তাঁকে ঠিক কি করতে হবে, “ওয়ানডের আগে আমি একটাই প্রাকটিস সেশন পাচ্ছি। তা থেকেই সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব। আর ম্যাচে সেটা দেওয়ার চেষ্টা করব। আমি জানি, জাতীয় দলের জন্য কী করতে হয়। আশা করি, আমি নিউজিল্যান্ডেও পারফর্ম করব। ওটা জাতীয় দলের খেলা, সবার ওপরে।”
তবে অধিনায়ক মাশরাফি বলছেন সকল পরিস্থিতির সাথে ক্রিকেটারদের মানিয়ে নিতে হবে। বাস্তববাদী অধিনায়ক জানালেন, “বিপিএল চলছিল, কিছু করার নেই। ক্রিকেটারদের চেষ্টা করতে হবে অ্যাডজাস্ট করার। খারাপ খেললে সবাই আমাদের খারাপ বলবে। আমরা চেষ্টা করব অ্যাডজাস্ট করার, যত দূর সম্ভব ভালো করার।”
নিউজিল্যান্ডে এখন পর্যন্ত একটি জয় আছে বাংলাদেশের। তবে সেটি স্কটল্যান্ডের বিপক্ষে। গত বিশ্বকাপে। এই বছর আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের ভেন্যুর সাথে নিউজিল্যান্ডের কন্ডিশনের মিল থাকায় এই সিরিজকেই বিশ্বকাপের আগে প্রস্তুতির সেরা জায়গা বলে ধরা হচ্ছে।
তামিম মনে করেন নিজেদের সেরাটা দিতে পারলে নিউজিল্যান্ডকে পরাস্ত করতে পারবে বাংলাদেশ। “নিজেদের দেশে নিউজিল্যান্ড প্রচণ্ড শক্তিশালী। ওরা ওদের কন্ডিশনের সর্বোচ্চ ব্যবহার করে। নিউজিল্যান্ডে কখনোই আমরা জিততে পারিনি। যদি আমরা জিততে পারি, বিশ্বকাপের আগে, সেটা দারুণ একটা ব্যাপার হবে আমাদের জন্য। আমরা সর্বোচ্চ চেষ্টাটাই করব। আমাদের সামর্থ্যের সর্বোচ্চটা দিতে পারলে নিউজিল্যান্ডেরও বড় পরীক্ষা নিতে পারবো আমরা।”
উল্লেখ্য, গত রাতে তামিম ইকবাল, ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, সাইফ উদ্দিন নিউজিল্যান্ডের পথে উড়াল দিয়েছেন। তাঁদের সাথে সাকিব আল হাসানের যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তের ইনজুরি তাকে যেতে দিল না।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
