‘প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেট উপহার দিচ্ছে বিপিএল’
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩ জানুয়ারি ২০১৯
দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ৫ জানুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে চার-ছক্কার জমজমাট এই টি-টোয়েন্টি আসর। বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে এবারের আসরে মাঠ মাতাবেন স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নারের মত বিদেশি তারকারাও। খুলনা টাইটানের কোচ মাহেলা জয়াবর্ধনে মনে করছেন, প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেট উপহার দেয়ার কারণেই বিপিএলের প্রতি আগ্রহী হয়ে ওঠেছেন বিদেশি ক্রিকেটাররা।
বৃহস্পতিবার দলের খেলোয়াড়দের নিয়ে প্রস্তুতিতে নামেন মাহেলা। এরই এক ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হন সাবেক লঙ্কান ক্রিকেটার। বিপিএলে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহন নিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, টুর্নামেন্টটি গত কয়েক বছরে ভালোই প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেট উপহার দিচ্ছে। এই জন্যই বিদেশি ক্রিকেটাররা বিপিএলে আসছে। আর তাদেরকে এখানে খেলার জন্য নিয়ে আসা, এটা বিপিএলের জন্য অনেক ভালো। বাংলাদেশের উঠতি ক্রিকেটারদের জন্যও এটি ভালো। কারণ, বিদেশি খেলোয়াড়দের সঙ্গে খেলে তারা অনেক কিছু শিখতে পারছে।’
সব দলেই কোনো না কোনো সুপারস্টার আছেন। তবে খুলনায় তেমন কেউ নেই। বড় কোনো খেলোয়াড় না থাকার বিষয়টিকে পাত্তা দিচ্ছেন না মাহেলা। তার কাছে দলীয় পারফরম্যান্সই বেশি গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা দলীয় পারফরম্যান্সে নির্ভরশীল। গত বছর আমরা ভালো করেছিলাম। দলের সবাই অবদান রেখেছিল। আমরা বিশ্বাস করি, সবাই নিজের সেরাটা দিতে পারলে ম্যাচ জেতা অসম্ভব কিছু নয়।’
এই দল নিয়ে আপনার প্রত্যাশা কী? এমন প্রশ্নের জবাবে মাহেলার উত্তর, ‘গত বছর যেমনটা খেলেছিলাম ঠিক তেমনটাই খেলতে হবে আমাদের। দুর্ভাগ্যজনকভাবে গতবার আমরা প্লে-অফে জায়গা করে নিতে পারিনি। আমাদের দলে বেশ কয়েকজন প্রতিভাধর ক্রিকেটার আছে। আশা করি, এবার আমরা অনেক দূর এগোতে পারব।’
বিদেশি খেলোয়াড় হিসেবে মাহেলা তার দলে পাচ্ছেন একসময়কার সতীর্থ লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ, ডেভিড মালান, ব্রেন্ডন টেলর, কার্লোস ব্রেথওয়েটের মত ক্রিকেটারদের। তাদের সঙ্গে আছেন পেসার আলী খান। পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের এই ক্রিকেটার খুলনার পেস আক্রমণকে আরও শক্তিশালী করে তুলবে বলে মনে করেন মাহেলা, ‘তাকে পেয়ে আমরা উচ্ছ্বসিত। ও চমৎকার ক্রিকেটার। লাসিথের (মালিঙ্গা) সঙ্গে তার দারুণ জুটি হবে।’
দেশি ক্রিকেটারদের মধ্যে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে আরিফুল হক, তাইজুল ইসলাম। উদীয়মানদের মধ্যে নাজমুল হোসেন শান্ত আর ইমার্জি কাপে আলো ছড়ানো ১৭ বছর বয়সী পেসার শরিফুল ইসলাম আছেন। দেশি ক্রিকেটাদের ওপর যথেষ্ট আস্থা আছে মাহেলার, ‘তারা সত্যিই ভালো ক্রিকেটার। আমি ইমার্জি এশিয়া কাপে শরিফুলের পারফরম্যান্স দেখেছি। দলে তাইজুলের মত ক্রিকেটার আছে।’
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
