প্রতিবন্ধকতা থামাতে পারেনি রিনার পথচলা
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯
ইচ্ছাশক্তি থাকলে কাউকেই যে থমকে দাঁড়াতে হয় না, তার একটি বড় উদাহরণ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রিনা।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যার বাজার ইউনিয়নের দামোদরদী গ্রামের মৃত আব্দুস সোবহানের জন্মগত প্রতিবন্ধী মেয়ে রিনা আক্তার। জন্মগতভাবে রিনার একটি পা নেই এবং অপর পা খুব ছোট ও বোধ শক্তিহীন। তাই তার চলাচলের একামাত্র অবলম্বন মায়ের কোল। দুই বছর আগে মৃত্যুবরণ করে রিনার বাবা। তিনি ছিলেন শরবত বিক্রেতা। হাটে বাজারে বেলের শরবত বিক্রি করেই চলাত তার চার সন্তানের বড় সংসার। রিনা সংসারের তৃতীয় সন্তান। বড় বোনের বিয়ে দিয়ে দেয় ছোট থাকতেই। মেঝ ভাই রিনার মাত্র দেড় বছরের বড়। মাধ্যমিক পাশ করলেও বাবা মারা যাওয়ায় সংসারের হাল ধরতে গিয়ে পড়ালেখা বন্ধ হয়ে যায় তার। জিবিকার তাগিতে শুরু করেন বাবার শরবত ব্যবসা। ছোট বোন পান্না বৈদ্যার বাজার এন এ এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। প্রিয় পাঠক এতক্ষণে নিশ্চই আপনাদের রিনার পারিবারিক আবস্থা সম্পর্কে ধারণা হয়ে গেছে।
২০০০ সালে জন্ম হওয়া রিনাকে নিয়ে জন্মের পর থেকেই শুরু হয় তার বাবা মায়ের দুঃশ্চিন্তা। কিভাবে চলবে রিনার জীবনযাত্রা। একটি ভাল চাকরি করে নিজেকে পরিচালনা করবে রিনা, সেই স্বপ্ন বাসা বাঁধে রিনার দরিদ্র বাবা মায়ের বুকে। তাই তাকে ভর্তি করে দেয়া হয় ব্রাক পরিচালিত স্থানীয় এক বিদ্যালয়ে। ওই বিদ্যালয় থেকে রিনা প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪.৮৩ পেয়ে সফলতার সাথে পাশ করে। তার এই ফলাফলে উৎসাহিত হয়ে তার মা-বাবা তাকে স্থানীয় বৈদ্যেরবাজার এনএএম পাইলট উচ্চ বিদ্যালয়ে ভর্তি করেন। সেখান থেকে রিনা ২০১৪ সালে জিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে (জিপিএ-৪.৯০) পেয়ে সফলতার সাথে কৃতকার্য হয়। সর্বশেষ ২০১৭ সালে ব্যাবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি পিরীক্ষায় অংশগ্রহণ করে সে (জিপিএ-৪.৫০) পেয়ে সফলতার সহিত উত্তীর্ন হয়। পরে রিনা সোনারগাঁ উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজে উচ্চ মাধ্যমিক ভর্তি হওয়ার জন্য গেলে মাত্র সাড়ে তিন হাজার টাকার জন্য ভর্তি হতে পারেনি। পরে সমাজের মানুষের সহযোগিতায় সে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়। এ বছর রিনা এইচএসসি পরীক্ষার্থী।
রিনা বলেন, আমার বাবার মৃত্যুর পর আমার মা খুব কষ্ট করে আমার পড়ালেখা চালিয়ে যাচ্ছে। আমি আমার সমর্থ অনুযায়ী ভালো রেজাল্ট করার চেষ্টা করি। রিনা জানায়, এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে ভালো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আমি পড়ালেখা চালিয়ে যেতে চাই। সমাজের বোঝা হয়ে থাকতে চাই না। উচ্চ শিক্ষা শেষে একজন সফল ব্যাংকার হওয়ার স্বপ্ন ব্যক্ত করে এই অদম্য যোদ্ধা।
অদম্য মেধাবী রিনার মা মরিয়ম বেগম বলেন, আমরা গরিব, আমার মেয়ে শত বাধাকে অতিক্রম করে পড়ালেখা করছে। আমার স্বামী মারা যাওয়ায় আমার সংসার চালানো যাচ্ছে না। এর মাঝে রিনা ও তার ছোট বোন পান্নার পড়ালেখার খরচ চালানো অসম্ভব হয়ে পড়েছে। তাই তিনি সরকার ও সমাজের বিত্তবানদের একান্ত সহায়তা কামনা করেন।
স্থানীয় বৈদ্যার বাজার ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য মোঃ বাসেদ মিয়া বলেন, মেয়েটির বাবা নেই। সে খুব দরিদ্র পরিবারে থেকেও কষ্ট করে পড়ালেখা চালিয়ে যাচ্ছে। আমরা আমাদের সমর্থ অনুযায়ী সবসময় তাকে সাহায্য সহযোগিতা করি।
এবিষয়ে জানতে চাইলে সোনারগাঁ উইমেন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ শাহানা সুলতানা জানান, রিনা খুব ভালো একটি মেয়ে। সে আমাদের কলেজে ব্যবসায়ী শিক্ষা বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। আমি যতদূর জানি ছোটবেলা টইফয়েড হয়ে ওর পা দু’টো স্বাভাবিক মানুষের পায়ের মতো বৃদ্ধি পায়নি। এবং তার ছোট পা দুটিতে বোধ শক্তি নেই। রিনা তার মায়ের কোলে করে কলেজে আসে বলেও জানান তিনি।
এবিষয়ে জানতে চাইলে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার বলেন, অধম্য মেধাবী রিনা আক্তার ও তার পরিবারকে সহয়তার জন্য উপজেলা প্রশাসন এগিয়ে আসবে। আমি ওই মেধাবীর খোঁজ-খবর নেব। তাকে যতদূর সহযোগিতা করা যায় আমরা তা করার চেষ্টা করব।
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
