প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ব্যর্থতা নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চাপে রয়েছে, গণমাধ্যমে প্রায়ই এমন খবর আসছে। কিন্তু এ ব্যর্থতার দায় কে নেবেন-ট্রাম্প নাকি তার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ?
এ দুই নামের পাশে আরেকটি নাম অনুচ্চারিত থেকেছে; আর ব্যর্থতার দায় শেষ পর্যন্ত তাকেই নিতে হলো। তিনি যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি বা সেনাবাহিনী বিষয়কমন্ত্রী ড্যানিয়েল পি. ড্রিসকল। স্থানীয় সময় সোমবার তিনি পদত্যাগ করেছেন।
দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, টেলিভিশনের উপস্থাপনা থেকে রাজনীতিতে আসা প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে দ্বন্দ্বের জেরে পদত্যাগ করেছেন ড্রিসকল।
মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানান, সেনাবাহিনীর শীর্ষ বেসামরিক কর্মকর্তা আর্মি সেক্রেটারি ড্যানিয়েল পি. ড্রিসকল সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পদত্যাগপত্র জমা দেন। যুদ্ধের অভিজ্ঞতাসম্পন্ন সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ নেতাদের অপসারণের বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে তার বারবার মতবিরোধ হয়েছিল।
ড্রিসকলের পদত্যাগ খুব বেশি অপ্রত্যাশিত ছিল না। এটি এমন এক অস্থির সময়ে ঘটল যখন ইরাক ও আফগানিস্তান যুদ্ধের পর থেকে সেনাবাহিনীর জন্য সবচেয়ে ব্যস্ত ও সংকটপূর্ণ সময় চলছে।
মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের ওপর ইরানের ক্রমবর্ধমান অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার ক্ষেত্রে সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা (এয়ার ডিফেন্স) ইউনিটের সদস্যরা প্রধান ভূমিকা পালন করছেন। এছাড়া ইউরোপে মোতায়েন সেনাবাহিনীর কমান্ড ইউক্রেনকে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য ও অন্য সহায়তা দিচ্ছে, যা বিশাল রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে টিকে থাকতে সাহায্য করছে।
এরই মধ্যে হেগসেথ একের পর এক বরখাস্তের ঘটনা ও বিবাদে জড়িয়ে পড়েছেন। ফলে মার্কিন সেনাবাহিনী কার্যত নেতৃত্বহীন হয়ে পড়েছে। অথচ এ সময়েই তাদের প্রাণঘাতী ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হুমকির মোকাবিলা করতে হচ্ছে। এসব অস্ত্র মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ক্রমাগত আঘাত হানছে।
ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পদত্যাগপত্র জমা দেওয়া এবং সেনাবাহিনীর বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ড্রিসকল সশরীরে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রশাসনের কর্মকর্তারা জানান, গত এপ্রিলে কোনো কারণ ছাড়াই জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত করার পর থেকে সেনাবাহিনীতে কোনো ‘চিফ অব স্টাফ’ (সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা) নেই। এ পদে নতুন কাউকে নিয়োগ দেওয়ার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না।
হেগসেথ অন্তত তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন, যাদের জেনারেল জর্জের সম্ভাব্য উত্তরসূরি হিসাবে বিবেচনা করা হতো।
এখন সেনাবাহিনী বেসামরিক নেতৃত্ব থেকেও বঞ্চিত হতে যাচ্ছে- অন্তত যতক্ষণ না ট্রাম্প নতুন কোনো সেনামন্ত্রী নিয়োগ দিচ্ছেন। ড্রিসকলের পদত্যাগের খবরটি প্রথম প্রকাশ করে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
এমন একসময়ে এ পদত্যাগ ঘটল যখন যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসছে। ফলে নতুন কাউকে দ্রুত নিয়োগ ও তার অনুমোদন পাওয়া কঠিন হয়ে পড়তে পারে।
প্রায় ১৮ মাস দায়িত্ব পালনের পর যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করলেন ড্যান ড্রিসকল। ৪১ বছর বয়সি ড্রিসকল দেশটির ইতিহাসে এ পদে দায়িত্ব নেওয়া সবচেয়ে কম বয়সি ব্যক্তি। আধুনিক যুদ্ধপ্রযুক্তি ও ড্রোন ব্যবহারে আগ্রহের কারণে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ড্রোন গাই’ হিসাবে পরিচিতি পেয়েছিলেন।
সিবিএস’র প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের সঙ্গে তার বিরোধ চলছিল কয়েক মাস ধরেই। তবে বিরোধের সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়। পদমর্যাদার দিক থেকে ড্রিসকলের অবস্থান প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের ঠিক পরেই।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একাধিক শীর্ষ কর্মকর্তা পদ ছাড়ার পর ড্রিসকলও সেই তালিকায় যুক্ত হলেন। এর আগে গত এপ্রিলে নৌবাহিনীর সচিব জন ফেলান হঠাৎ পদত্যাগ করেন। এছাড়া সেনাপ্রধান র্যান্ডি জর্জ, জেনারেল ডেভিড হডনে এবং মেজর জেনারেল উইলিয়াম গ্রিনও পদ ছেড়েছেন।
ইরান যুদ্ধে ব্যর্থতার কারণে চাপে থাকা প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পদত্যাগের দাবিও জোরাল হচ্ছে। বিরোধী ডেমোক্র্যাটিক পার্টির সিনেটররা তার পদত্যাগ দাবি করছেন। এ নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার সিনেটর জন অশঅফ।
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
- কর্মজীবী মহিলা হোস্টেলে আইন অমান্য: তদারকির দায়িত্বে কারা?
- সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
- হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা কর
- সংকটের মধ্যেই সার পাচার মিয়ানমারে
- কার পেনশন কত বাড়বে
- ‘আমি কাতারে হামলা করেছি, বোমাও মেরেছি’
- হাসিনার সম্পদ পাবে শহীদের পরিবার
- বিদেশ ভ্রমণে ডলার খরচের সীমা বাড়ল, বছরে ১৮ হাজার ডলার
- আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি: মেঘনা আলম
- তিন দশক পরও জনপ্রিয়তার শীর্ষে সালমান শাহ
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
