প্যানডামিকের আগের অবস্থায় ফিরে এসেছে নিউইয়র্ক : এডামস
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২২
তেজী অর্থনীতি, দেড় লক্ষ কর্মসংস্থান, আইন-শৃঙ্খলার উন্নতি
আজকাল রিপোর্ট
নিউইয়র্ক সিটির অর্থনীতিতে তেজীভাব ফিরে এসেছে। গত জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে বেসরকারি খাতে ১ লক্ষ ৫০ হাজার নতুন কর্মসংস্থান হয়েছে, সাবওয়েতে যাত্রী সংখ্যা দুই বছর আগে যা ছিল তার তুলনায় বৃদ্ধি পেয়েছে, পর্যটন শিল্প প্যানডামিকের আগে যে অবস্থানে ছিল তার প্রায় ৮৫ শতাংশ ফিরে পেয়েছে, আর পর্যটন সংশ্লিষ্ট যে সব চাকুরি যেমন হোটেল-রেস্টুরেন্ট, বার, দোকানপাট প্রভৃতিতে নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে।
সিটি মেয়র এরিক এডামস তার দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে প্রদত্ত এক বিবৃতিতে এই মন্তব্য করে বলেছেন, প্রতি দিন আমি যখন সিটির পাঁচ বরোর নিউইয়র্কারদের সাথে কথা বলি আমাকে রোজ একই কথা শুনতে হয়। এই নগরীর মানুষ সবাই সুদৃঢ় অর্থনীতি চায়, পথে-ঘাটে সাবওয়েতে নিরাপত্তা চায়, সাধ্যের মধ্যে বাসস্থান চায়, কর্মজীবী পরিবারগুলির জন্য সহায়তা চায় এবং সন্তানদের লেখাপড়ার জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা চায়। তিনি বলেন, এক বছর আগে আমি যখন মেয়র হিসাবে দায়িত্ব গ্রহণ করি আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম এই সব ক’টি ক্ষেত্রে যা কিছু প্রয়োজনীয় আমি তাই করব। এবং আজ আমি গর্বের সঙ্গে বলতে চাই আমরা যথার্থই সেগুলি করেছি।
এরিক এডামস বলেন, দুই বছরের কোভিড মহামারির পর নিউইয়র্ক সিটি আবার আগের অবস্থায় ফিরে এসেছে। এখন যেখানেই যাই আমি তেজী ভাব অনুভব করি এবং আমি যখন নির্বাচনী প্রচারের কাজে ছিলাম তখনকার থেকে আজকের অবস্থার পার্থক্য লক্ষ্য করি। এর অধিকাংশ অর্জনই সম্ভব হয়েছে ইচ্ছার দৃঢ়তার জন্য। প্রথম দিন থেকেই আমরা জননিরাপত্তার ওপর জোর দিয়েছি। আমরা জানি, নিউইয়র্ক সেই দিনই আমেরিকার সবচেয়ে নিরাপদ একটি বড় শহর হিসাবে বিবেচিত হবে যেদিন এই নগরীর মানুষেরা নিজেদের নিরাপদ মনে করবে, তাদের নিরাপত্তার সব প্রয়োজন পূরণ করা যাবে। সেই কারণেই আমরা অপরাধ ও বিশৃঙ্খলা মোকাবিলায় কঠোর অবস্থান নিয়েছি, সকল ক্ষেত্রে জীবনের মান উন্নয়নে কাজ করছি।
তিনি বলেন, সুখবর হচ্ছে অপরাধ কমে গেছে। এক বছর আগের অবস্থা থেকে এ বছরের নভেম্বরে অপরাধের হার বড় আকারে হ্রাস পেয়েছে। ট্রানজিট অপরাধ প্রায় ১৩ শতাংশ কমে গেছে। নিউইয়র্ক পুলিশের ব্যাপক উদ্যোগের কারণে এটি সম্ভব হয়েছে। রাস্তা থেকে আমরা ৭ হাজার অবৈধ অস্ত্র অপসারণ করেছি। আগ্নেয়াস্ত্র সংক্রান্ত গ্রেফতারের হার এখন ২৭ বছরের মধ্যে সর্বোচ্চ।
নগরবাসীদের গৃহায়নের সমস্যাকে আমরা অন্য যে কোন সময়ের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। আগামী দশ বছরের মধ্যে দশ লক্ষ নতুন বাসস্থান নির্মাণে আমরা সর্ব শক্তি নিয়োগ করেছি। পাঁচ বরোতেই আরো বেশি করে এফোর্ডেবল বাড়িঘর নির্মাণের কাজ করে চলেছি এবং এর জন্য বিনিয়োগ করেছি।
মেয়র বলেন, আমাদের যুব সমাজ গত দুই বছরে প্রচুর দুর্ভোগের শিকার হয়েছে। প্যানডামিকের ধকল থেকে তাদের বের করে আনতে তাদের ক্যারিয়ার ও জীবনের মান উন্নয়নের নিশ্চয়তা বিধান করতে হবে। এই লক্ষ্যে আমরা গত গ্রীষ্মে ৯০ হাজার ইয়ং নিউইয়র্কারের জন্য সামার ইয়ুথ এম্পøয়মেন্ট প্রোগ্রাম করেছি। আমাদের স্কুলগুলির ছাত্র-ছাত্রীরা সবাই যাতে স্বচ্ছন্দে পড়তে ও বলতে পারে তার জন্য আমরা স্কুলগুলিতে ‘ডিসলেক্সিয়া স্ক্রিনিং’-এর ব্যবস্থা করেছি।
তিনি বলেন, কর্মজীবী পরিবারগুলির সহায়তার লক্ষ্যে আমরা গত ২০ বছরের মধ্যে এই প্রথমবারের মতো আর্ণড ইনকাম ট্যাক্স ক্রেডিট বৃদ্ধি করেছি। এর জন্য তাদের হাতে ৩৫০ মিলিয়ন ডলার পৌঁছাবার ব্যবস্থা করেছি। একটি নিরাপদ নগরীকে অবশ্যই পরিবেশগতভাবে পরিচ্ছন্ন হতে হবে। এই লক্ষ্যে আমরা আবর্জনা অপসারণে কুইন্সে একটি বড় আকারের কর্মসূচি হাতে নিয়েছি। ক্রমে ক্রমে সে কর্মসূচি নগরীর অন্য এলাকাতেও সম্প্রসারণ করা হবে।
২০২২ সালের এই শেষ পর্যায়ে এসে আগামী দিনের চ্যালেঞ্জসমূহ মোকাবিলার আহবান জানিয়ে মেয়র এরিক এডামস সবার প্রতি আশাবাদী হওয়ার আহ্বান জানান।
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা
- তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠানে বিশৃঙ্খলা
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩২
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
