পূর্বাচলে নতুন করে ৩২ একর জমি চেয়েছে ক্রীড়া মন্ত্রণালয়
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০১৯
পূর্বাচলে অত্যাধুনিক ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কাছে যে ৩৭.৫০ একর জমি বরাদ্দ নিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তা চলে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাতে। দেশের সবচেয়ে ধনাঢ্য এ ক্রীড়া ফেডারেশনটি নিজেদের মতো করেই সেখানে তৈরি করবে ক্রিকেট স্টেডিয়াম।
এ জমি নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে অনেক রশি টানাটানি হলে শেষ পর্যন্ত জয়ী হয় বিসিবি। এক পর্যায়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিসিবিকে ১৭ একর জায়গা দিয়ে তারা বাকি ২০.৫০ একর জমিতে কমপ্লেক্স নির্মাণ করতে চেয়েছিল। কিন্তু বিসিবি পুরো জায়গায়-ই নিয়ে নেয়। সেই জমি হারিয়েও দমে যায়নি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। পূর্বাচলে তারা ক্রীড়া কমপ্লেক্স তৈরির সিদ্ধান্তে অটল। এ জন্য তারা নতুন করে পূর্বাচলে ৩২ একর জমি চেয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল রোববার বলেছেন, ‘পূর্বাচলে ৩২ একর জমি চেয়ে আমরা ইতোমধ্যেই চিঠি দিয়েছি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে।’
জাতীয় ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘যে সব ফেডারেশনের নির্দিষ্ট জায়গা নেই তাদের স্থায়ীভাবে খেলার ব্যবস্থা করার জন্যই পূর্বাচলে কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা ছিল যুব ক্রীড়া মন্ত্রণালয়ের। রাজউকের কাছ থেকে বরাদ্দ পাওয়া ৩৭.৫০ একর জমি ক্রিকেট বোর্ড নিয়ে যাওয়ায় আমাদের পরিকল্পনা ভেস্তে গেছে। ক্রিকেট বোর্ড সেখানে যে স্টেডিয়াম করবে তা ব্যবহার হবে তাদের মতো করে। অন্য খেলা বা সাধারণ মানুষতো কোনো সুযোগ পাবে না। যে কারণে আমরা আলাদা করে অত্যাধুনিক ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করেছি। যেখানে বিভিন্ন খেলার সুযোগ-সুবিধা থাকবে।’
উদ্যোগটা প্রাথমিক। জায়গা বরাদ্দ পেলেই জাতীয় ক্রীড়া পরিষদ কীভাবে কমপ্লেক্স নির্মাণ করবে তা চূড়ান্ত পরিকল্পনা করবে। তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল ফুটবল, ক্রিকেট, সাঁতার, অ্যাথলেটিক্স, বাস্কেটবল, সাইক্লিং, টেনিসসহ গোটাবিশেক খেলার সুযোগ করে দিতে চান এ ক্রীড়া কমপ্লেক্সে।
তিনি বলেন, ‘আমরা যদি এ কমপ্লেক্স করতে পারি সেখানে ফুটবল, ক্রিকেটের মাঠ থাকবে। অ্যাথলেটিকস ট্র্যাক, সুইমিংপুল, সাইক্লিংয়ের ব্যবস্থা, নারী-পুরুষের জন্য আলাদা হোস্টেল, জিমনেসিয়ামসহ নানা সুযোগ-সুবিধা আমরা রাখব-এ কমপ্লেক্সে। এটা তৈরি হলে অনন্ত ২০ ফেডারেশন তাদের খেলাধুলার কার্যক্রম পরিচালনার জন্য স্থায়ী জায়গা পাবে।’
‘বিসিবিতো নিজেদের মতো করেই আলাদা স্টেডিয়াম করছে পূর্বাচলে। নতুন ক্রীড়া কমপ্লেক্সে ক্রিকেট মাঠ রাখা কি জরুরি? বিসিবি যে স্টেডিয়াম করবে সেখানে তো স্থানীয় মানুষরা উম্মুক্তভাবে ক্রিকেট খেলার সুযোগ পাবে না। আমরা যেটা করব সেখানে স্থানীয় সাধারণ মানুষও খেলাধুলা করতে পারবে নির্ধারিত সিডিউল মেনে। আমাদের লক্ষ্য পূর্বাচলের মানুষ ফুটবল-ক্রিকেটসহ অন্যান্য খেলার সুযোগ পাক। খেলাধুলার একটা পরিবেশ আমরা তৈরি করতে চাই সেখানে। পূর্বাচল বিশাল এলাকা। সেখানকার মানুষের খেলাধুলার ব্যবস্থা তো থাকতে হবে তাই না?’ বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
জায়গা পাওয়া নিয়ে কতটা আশাবাদী আপনি? দুই মন্ত্রণালয়ের মন্ত্রী পর্যায়ে কোনো আলোচনা হয়েছে? জবাবে জাহিদ আহসান রাসেল বলেন, ‘না। এখনও এ নিয়ে মন্ত্রী পর্যায়ে কোনো আলোচনা হয়নি। আমরা কী কী করতে চাই এবং কী পরিমাণ জায়গা লাগবে তা জানিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। আমরা প্রাথমিক ভাবে পরিকল্পনা করেছি সেখানে কী কী সুযোগ-সুবিধা রাখা যায়। জায়গা বরাদ্দ পেলে সব কিছু চূড়ান্ত করা হবে।’
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- ট্রাম্পের আঙ্গিনায় ডেমোক্র্যাটদের বিজয়
- বিমানবন্দরে আইস পুলিশ মোতায়েন
- বাংলাদেশিদের ঈদের জামাতে মেয়র মামদানি
- ইরানকে আলোচনায় বাধ্য করার চেষ্টা
- দৃশ্যমান হচ্ছে আওয়ামী লীগ
- মার্কিন সেনাদের রুখতে ইরানের ১০ লাখ যোদ্ধা প্রস্তুত
- ডা. জুবাইদা রহমান প্রশংসিত
- সেন্ট্রাল পার্কে মুসলিম নারীকে হিজাব খুলে ধর্ষণচেষ্টা
- নিউ ইয়র্ক সিটিতে ন্যূনতম মজুরি ঘণ্টায় ৩০ ডলার!
- যুক্তরাষ্ট্রের ইতিহাসের বৃহত্তম বিক্ষোভ শনিবার
- ৫ লাখ নিউইর্য়কার মেডিকেইড সুবিধা হারাচ্ছেন
- নিউইয়র্ক স্টেট আইনসভা বাংলাদেশময়
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ১/১১ কুশীলবরা গা ঢাকা দিচ্ছে
- নিউইয়র্ক সিটিতে ৮ হাজার কলেজ শিক্ষার্থীই হোমলেস
- আজকাল ৯১৫
- ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী
- সংসার ভেঙে গেল মৌসুমী হামিদের
- যুক্তরাষ্ট্রের গ্লোবাল সামিটে জুবাইদা রহমান
- ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- শাসক বদলেছে, শোষণের ধারা বদলায়নি: শফিকুর রহমান
- নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ‘ক্লোজড’
- জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত
- ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে দুশ্চিন্তায় ইসরায়েল
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
