পুলিশের ধাওয়া খেলো ছাত্রলীগ
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৯ আগস্ট ২০২৫
মিনা ফারাহ’র বক্তব্য নিয়ে উত্তেজনা
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বর্ষপূর্তি অনুষ্ঠান ভন্ডুল করতে এসে পুলিশের ধাওয়া খেলো যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেতাকর্মিরা। প্যাট্রিয়টস বাংলাদেশ নামক সংগঠনটি রোববার ছাত্র জনতার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বর্ষপূর্তি অনুষ্ঠান করছিল নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায়। বক্তাদের আলোচনা মাঝে সংগীত ও কবিতা পাঠ চলছিল। নিউইয়র্ক সিটি থেকে পারমিশন নিয়ে সংগঠনটির আয়োজকদের বিশাল অনুষ্ঠান ছিল এটি। সন্ধা সাড়ে ৭টার দিকে স্থানীয় শিল্পীরা গান গাইছিলেন। হঠাৎ করেই ১৫-২০ ছাত্রলীগ কর্মি শেখ হাসিনা ও জয়বাংলা শ্লোগান’ দিতে দিতে মঞ্চের কাছাকাছি চলে আসে। অর্তকিত এ ঘটনায় সমাবেশ স্থলে উপস্থিত প্রায় ৩ শতাধিক লোক ভীতসন্ত্রস্থ হয়ে পড়েন। সংগীতানুষ্ঠানেরও ব্যাঘাত ঘটে। ছাত্রলীগের ছেলেদের শ্লোগানের মধ্যেই অনুষ্ঠান চলতে থাকে। অনুষ্ঠানের আয়োজকরা উত্তেজিত হলে বড় ধরনের সংঘর্ষ হতে পারতো। তারা সেদিকে না গিয়ে ৯১১ কল করে। ৩ মিনিটির মধ্যে পুলিশ এলে ছাত্রলীগের ছেলেরা দৌড় দেয়। পুলিশও তাদের ধাওয়া করে। আয়োজকরাও ছাত্রলীগের ছেলেদের ধরধর বলে ধাওয়া করে। অনুষ্ঠান স্থল থেকে ২০০ গজ দূরে ৭৩ স্ট্রিটে পুলিশের উপস্থিতিেিতই ২ পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
পেট্রিয়টস অফ বাংলাদেশ-এর ব্যানারে আয়োজিত অনুষ্ঠানের চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন ব্যবসায়ী ও রাজনীতিক আখতার হোসেন বাদল। বিকেলে বিশেষ দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব ও ইমাম মির্জা আবু জাফর বেগ। এ সময় সকল শহীদ ও নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত বাংলাদেশী পুলিশ অফিসার দিদারুল ইসলাম রতন সহ দেশের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন নিউইয়র্ক ষ্টেট সিনেটর জন সি ল্যু।
অনুষ্ঠানের মূল আলোচনায় অংশ নেন বিশিষ্ট রাজনীতিক আব্দুল লতিফ সম্রাট, আলী ইমাম শিকদার, অধ্যাপক ড. শওকত আলী, মূলধারার রাজনীতিক এটর্নী মঈন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, টিবিএন২৪ চ্যানেল-এর ভাইস প্রেসিডেন্ট এএফএম মিসবাহউজ্জামান, কবি জহিরুল ইসলাম, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মিনা ফারাহ, মোশাররফ হোসেন সবুজ, জয়নাল আবেদীন, মাহাতাব উদ্দিন, শাহানা মাসুম, জাকির হাওলাদার, তোফায়েল চৌধুরী, জয়নাল আবেদীন,আহসান হাবিব, নতুন প্রজন্মের প্রতিনিধি ইউটিউবার প্রিসিলা, মাহতাব খান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পেট্রিয়টস অফ বাংলাদেশ-এর সভাপতি আব্দুল কাদের ও দেলোয়ার হোসেন শিপন।অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসক ডা. জুন্নুন চৌধুরী, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী এবিএম ওসমান গণি, রাজনীতিক আনোয়ার হোসেন, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট প্রফেসর সৈয়দ আজাদ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উনবাঙাল-এর শিল্পীরা ছড়া, কবিতা পাঠ ও সঙ্গীত পরিবেশন করেন। এসময় ছড়া পাঠ করেন কবি জহিরুল ইসলাম, কবিতা পাঠ করেন আহসান হাবীব, মোহাম্মদ সাদিক, সোহেল হাবীব ও রেনু রোজা। দলীয়ভাবে জুলাই আন্দোলন-২০২৪ নিয়ে লেখা গান আর দেশের গান সৈয়দ মাসুদুল ইসলাম টুটুল, মিতা হোসেন, মুক্তি জহির, রেজা কামাল, নজরুল ইসলাম, চমক ইসরাম, মুন্না চৌধুরী ও রোজী, রেনু রোজা। অনুষ্ঠানের মাঝে জুলাই বিপ্লবের আন্দোলনের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। সাঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানের আলোচনা পর্বে মিনা ফারাহ বিএনপি সম্পর্কে ‘আপত্তিকর’ বক্তব্য দিলে সেখানে উপস্থিত যুক্তরাষ্ট্র বিএনপি নেতা-কর্মীরা বাধা দিলে খানিকটা উত্তেজনার সৃষ্টি হয়। পরে মিনা ফারাহর বক্তব্য আয়োজকরা প্রত্যাহার করার পর যথারীতি অনুষ্ঠান শুরু হয়। অপরদিকে সঙ্গীত পরিবেশনের সময় যুক্তরাষ্ট্র আওয়ামী-যুবলীগের কতিপয় কর্মী অনুষ্ঠান স্থলে এসে ‘জয় বাংলা’ শ্লোগান তুলে ‘শেখ হাসিনার পক্ষে এবং ড. ইউনূসের বিরুদ্ধে’ নানা শ্লোগান দিতে শুরু করে। অপরদিকে উনবাঙাল-এর শিল্পীরা দলীয় সঙ্গীত চালিয়ে যেতে থাকে। ফলে আবার খানিকা উত্তেজনার সৃষ্টি হয়। এসময় অনুষ্ঠান আয়োজকদের কর্তৃক নিয়োজিত নিরাপত্তা কর্মীরা আওয়ামী কর্মীদের ঘেরাও করে রাখে এবং এক পর্যায়ে তারা অনুষ্ঠান স্থল ত্যাগ করে এবং আবার যথারীতি অনুষ্ঠান শুরু হয়। এসময় অনুষ্ঠান মঞ্চ থেকে পাল্টা শ্লোগান তুলা হয় ‘পালাইছেরে পালাইছে, শেখ হাসিনার ৃ. সন্তানরা পালাইছে’, ‘পালাইছেরে পালাইছে, হাসিনার মতো পালাইছে’। পরবর্তীতে অনুষ্ঠান স্থলের নিকটেই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় সিটি পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি আনে।
- ঢাকা জেলা এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল
- বিয়ানীবাজার সমিতির সম্পাদক অপুর পিতার ইন্তেকাল
- কবিরহাট সমিতির নাসির উদ্দিনের স্ত্রীর ইন্তেকাল
- ক্যালিফোর্নিয়ায় ইরানের ড্রোন হামলার আশংকা!
- অধিকার আদায়ে সংঘবদ্ধ হওয়ার আহবান
- একধাপ এগিয়ে গ্লোবাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস
- গ্রি মেকানিক্যাল এর জমজমাট ইফতার
- মঈন চৌধুরীর উদ্যোগে হবিগঞ্জের ৯ সংগঠনের মিলনমেলা
- নিজেকে নির্দোষ দাবি করলেন জাকির চৌধুরী
- জালালাবাদ এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আমেরিকান ট্রাভেল এজেন্টদের ইফতার পার্টি
- অলকাউন্টি হোম কেয়ারের ইফতার
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের জমজমাট ইফতার
- আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে: রাষ্ট্রপতি
- বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
- ট্রাম্পের কাছে ১৩.৫ বিলিয়ন ডলার ফেরত চাইলেন হোকুল
- গণতন্ত্রের শৃঙ্গ জয়ের অভিযাত্রা
- কমিউনিটির ভালবাসায় অভিসিক্ত শাহ নেওয়াজ গ্রুপ
- আজকাল ৯১৩
- এভারকেয়ারে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস
- ১ কোটি ৬৪ লাখ টাকায় দ্য হানড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, আহত দুই সেনা
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের সঙ্গে ‘প্রতারণা’ করেছেন ট্রাম্প
- তেলের দাম বাড়লে লাভবান হয় যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প
- আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো
- বেঁচে আছেন খামেনির স্ত্রী— ইরানি গণমাধ্যম
- বাগেরহাটে নিহত বেড়ে ১৪, নববধূকে নিয়ে ফেরা হলো না বরের
- প্রাণবন্ত সূচনা
- সৌদি আরব থেকে আসা খেজুর কোন জেলায় কত বরাদ্দ, দেখে নিন
- ‘তেলের দাম ২৪ হাজার টাকা হওয়ার জন্য প্রস্তুত থাকুন’
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
