১৫০৬
আজ নিউইয়র্কের বিভিন্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভ
পুলিশের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৪
আজ নিউইয়র্কের বিভিন্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভ
যুক্তরাষ্ট্রে নিজেদের বাড়িতে মায়ের সামনেই পুলিশের গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছেন। গত বুধবার দুপুর দেড়টার দিকে নিউইয়র্কের ওজন পার্কের ১০১ অ্যাভিনিউ ও ১০৩ স্ট্রিটে এ ঘটনা ঘটে। নিহত উইন রোজারিওর বয়স মাত্র ১৯ বছর। বাংলাদেশে তাদেও গ্রামের বাড়ি গ্রামের বাড়ি গাজীপুরের পূবাইলে।
পুলিশের ভাষ্যমতে, উইন রোজারিও মানসিকভাবে বিষণœ ছিলেন এবং সাহায্যের জন্য তিনি নিজেই ৯১১ নম্বরে কল করেছিলেন। পুলিশ জানিয়েছে, ওই বাড়িতে পৌঁছে তারা উইনকে কাঁচি হাতে দেখতে পান। একপর্যায়ে কাঁচি নিয়ে তিনি পুলিশ কর্মকর্তাদের দিকে তেড়ে যান। এরপর পুলিশ গুলি চালালে উইন মারা যান। তবে ঘটনার প্রত্যক্ষদর্শী উইনের ১৭ বছর বয়সী ছোট ভাই উৎস রোজারিও পুলিশের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। উৎস বলেন, পুরো ঘটনার সময়ই মা তার ভাইকে জড়িয়ে ধরে রেখেছিলেন। তখন তারা তাকে টেজার দিয়ে গুলি করে। টেজার দিয়ে গুলি করার পরও আমার ভাই নিচে পড়ে যাননি। তাই একজন পুলিশ বন্দুক বের করে তাকে গুলি করে এবং সে সময়ও আমার মা তাকে জড়িয়ে ধরে ছিলেন। তিনি বলেন, এভাবে গুলি করার কোনো প্রয়োজন ছিল না। উৎস বলেন, প্রথমত, দুজন পুলিশ অফিসার সেখানে ছিলেন এবং আমার মা আগে থেকেই তাকে ধরে রেখেছিলেন, তাই তিনি সত্যিই কিছু করতে পারতেন না।
এ ঘটনায় নিহতের বাবা ফ্রান্সিস রোজারিও ও মা ইভা ডিকস্টা পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ করেছেন। তারা গণমাধ্যমকে বলেন, তার নিরপরাধ ছেলেকে পুলিশ অন্যায়ভাবে গুলি করেছে, হত্যা করেছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
পেট্রল পুলিশ বিভাগের প্রধান টহল জন চেল সংবাদ সম্মেলনে বলেন, ‘৯১১ এ মানসিকভাবে অপ্রকৃতিস্থ এক ব্যক্তির কলে সাড়া দিতে গিয়ে এ গুলির ঘটনা ঘটেছে। পুলিশ ওই বাসায় যাবার পর, উইনকে তারা নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তিনি ড্রয়ার থেকে কাঁচি বের করে পুলিশের দিকে ছুটে যান।’
তিনি আরও বলেন, ‘কিন্তু তার মা ছেলেকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন। এটি করতে গিয়ে তিনি ঘটনাক্রমে রোজারিওর শরীর থেকে টেজার সরিয়ে দেন। আর তখন উইন কাঁচি তুলে আবার অফিসারদের দিকে তেড়ে আসেন। এই পরিস্থিতিতে আত্মরক্ষার জন্য তাদের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা ছাড়া আর কোনো উপায় ছিল না।’
উইনকে কতবার গুলি করা হয়েছে পুলিশ তা জানায়নি। তবে পরিবারের দাবি, তাকে ছয়টি গুলি করা হয়েছে। এই পুরো ঘটনা পুলিশের ক্যামেরায় রেকর্ড করা হয়েছে বলে জানান চেল। তবে তাৎক্ষণিকভাবে সেই ফুটেজ প্রকাশ করা হয়নি। উইনের বাবা ফ্রান্সিস রোজারিও জানান, ১০ বছর আগে তারা সপরিবারে বাংলাদেশ থেকে নিউইয়র্কে যান। মার্কিন সেনাবাহিনীতে যোগদানের স্বপ্ন ছিল উইনের। তবে গ্রিন কার্ড পেতে দেরি হওয়ায় তার পরিকল্পনা ভেস্তে যায়। তিনি বলেন, উইন মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে গত বছর অল্প সময়ের জন্য হাসপাতালে ভর্তি ছিল। তিনি পুলিশের বিরুদ্ধে ছেলে হত্যার অভিযোগ এনে বলেন, আমার নিরপরাধ ছেলে হত্যার বিচার চাই।
উইনের মা ইভা ডি কস্তা বলেন, পুলিশ হলেন জনগণের সেবক। জনগণের বন্ধু। তারা জনগণের নিরাপত্তা দেন। পুলিশ তো জনগণকে মারতে পারে না। আমার ছেলে তো কোনো উৎপাত করেনি। আমি এ হত্যার বিচার চাই।
উৎস রোজারিও বলেন, উইন দুই বছর আগে ওজোন পার্কের জন অ্যাডামস হাইস্কুল থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। কিছু দিন ধরে তিনি বেশ বিষণœতার মধ্যে ছিলেন।
প্রসঙ্গত, গত দুই মাসের মধ্যে নিউইয়র্কে পুলিশের হাতে গুলিবিদ্ধদের মধ্যে উইন হচ্ছেন তৃতীয় ব্যক্তি। নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিরা উইনের মৃত্যুর বিচার দাবি করেছেন। সেখানকার এক বাসিন্দা বলেন, মাত্র ১৯ বছরের একটি ছেলে, যার কোনো অপরাধের রেকর্ড নেই, তাকে পুলিশ গুলি করে হত্যা করেছে। আমরা এর সুষ্ঠু তদন্ত দাবি করছি। আমরা চাই এ ধরনের ঘটনা যেন আর না ঘটে।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
এই বিভাগের আরো খবর
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
