পুঁজিবাজার ছাড়ছে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ জুন ২০২৪
দেশের শেয়ারবাজারে ধারাবাহিকভাবে কমছে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের সংখ্যা। চলতি (জুন) মাসের ২০ দিনেই বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব কমেছে ৫০০টির বেশি। চলতি বছরের প্রথম ছয় মাসে বিদেশিদের বিও হিসাব কমেছে ৮০০টির বেশি।
দেশের শেয়ারবাজারে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের সংখ্যা কমার পাশাপাশি স্থানীয় তথা দেশি বিনিয়োগকারীদের সংখ্যাও কমেছে। চলতি (জুন) মাসে শেয়ারবাজারে স্থানীয় বিনিয়োগকারীদের বিও হিসাব কমেছে প্রায় আড়াই হাজার। তবে চলতি বছরের ছয় মাসে স্থানীয় বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে ১৫ হাজারের বেশি।
বিও হলো শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ব্রোকারেজ হাউজ অথবা মার্চেন্ট ব্যাংকে একজন বিনিয়োগকারীর খোলা হিসাব। এই বিও হিসাবের মাধ্যমেই বিনিয়োগকারীরা শেয়ারবাজারে লেনদেন করেন। বিও হিসাব ছাড়া শেয়ারবাজারে লেনদেন করা সম্ভব নয়। বিও হিসাবের তথ্য রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)।
সিডিবিএল’র তথ্য অনুযায়ী, ২০ জুন শেষে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৮৮ হাজার ২৪৪টি, যা মে মাস শেষে ছিল ১৭ লাখ ৯১ হাজার ২২৮টি। এ হিসাবে জুন মাসের ২০ দিনে বিও হিসাব কমেছে ২ হাজার ৯৮৪টি।
২০২৩ সালের শেষদিন ৩১ ডিসেম্বর শেয়ারবাজারে বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১৭ লাখ ৭৩ হাজার ২০৪টি। এ হিসাবে চলতি বছর বিনিয়োগকারীদের বিও হিসাবে বেড়েছে ১৫ হাজার ৪০টি।
সিডিবিএল’র তথ্য অনুযায়ী, বর্তমানে দেশি বিনিয়োগকারীদের নামে বিও হিসাব আছে ১৭ লাখ ১৬ হাজার ৯৫টি, যা মে মাস শেষে ছিল ১৭ লাখ ১৮ হাজার ৫৮৮টি। অর্থাৎ দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব কমেছে ২ হাজার ৪৯৩টি। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর দেশি বিনিয়োগকারীদের নামে বিও হিসাব ছিল ১৭ লাখ ৭৬৫টি। এ হিসাবে দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে ১৫ হাজার ৩৩০টি।
অপরদিকে, বর্তমানে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাব আছে ৫৪ হাজার ৫১১টি। মে মাস শেষে এ সংখ্যা ছিল ৫৫ হাজার ৪৫টি। অর্থাৎ চলতি মাসের ২০ দিনে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাব কমেছে ৫৩৪টি। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের নামে বিও হিসাব ছিল ৫৫ হাজার ৩৪৮টি। এ হিসাবে চলতি বছর বিদেশি ও প্রবাসীদের বিও হিসাব কমেছে ৮৩৭টি।
বর্তমানে শেয়ারবাজারে যে বিনিয়োগকারী আছেন, তার মধ্যে পুরুষ বিনিয়োগকারীদের নামে বিও হিসাব আছে ১৩ লাখ ৩৯ হাজার ৪৬৩টি। মে মাস শেষে এই সংখ্যা ছিল ১৩ লাখ ৪১ হাজার ৪৫৮টি। অর্থাৎ পুরুষ বিনিয়োগকারীদের হিসাব কমেছে ১ হাজার ৯৯৫টি।
অপরদিকে, বর্তমানে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ৪ লাখ ৩১ হাজার ১৪৩টি। মে মাস শেষে এ সংখ্যা ছিল ৪ লাখ ৩২ হাজার ১৭৫টি। এ হিসাবে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব কমেছে ১ হাজার ৩২টি।
এদিকে, বর্তমানে কোম্পানি বিও হিসাব রয়েছে ১৭ হাজার ৬৩৮টি। মে মাস শেষে এ সংখ্যা ছিল ১৭ হাজার ৫৯৫টি। সে হিসাবে কোম্পানি বিও হিসাব বেড়েছে ৪৩টি।
বর্তমানে বিনিয়োগকারীদের যে বিও হিসাব আছে তার মধ্যে একক নামে আছে ১২ লাখ ৫৯ হাজার ৪৬৩টি, যা মে মাস শেষে ছিল ১২ লাখ ৬০ হাজার ৪৯৩টি। অর্থাৎ একক নামে বিও হিসাব কমেছে ১ হাজার ৩০টি।
বিনিয়োগকারীদের যৌথ নামে বিও হিসাব আছে ৫ লাখ ১১ হাজার ১৪৩টি। মে মাস শেষে যৌথ বিও হিসাব ছিল ৫ লাখ ১৩ হাজার ১৪০টি। অর্থাৎ চলতি মাসের প্রথম ২০ দিনে যৌথ বিও হিসাব কমেছে ১ হাজার ৯৯৭টি।
যোগাযোগ করা হলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সাবেক সভাপতি মো. সায়েদুর রহমান বলেন, এনআরবি (বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারী) বিও হিসাবগুলো খোলা ছিল আইপিওকেন্দ্রিক। আইপিও’র বাইরে এনআরবি হিসাবগুলো থেকে বিনিয়োগ আসে না। সেকেন্ডারি মার্কেটে এসব বিও হিসাবের তেমন কন্টিবিউশন নেই।
তিনি বলেন, আইপিও’র নীতিমালা পরিবর্তন করার কারণে এখন মাল্টিপল অ্যাপলিকেশন করা যায়। ফলে খুচরা অ্যাকাউন্টের দরকার নেই। আগে অনেক অ্যাকাউন্ট খোলা হতো। এখন যেহেতু মাল্টিপল করা যায়, বেশি অ্যাকাউন্টের দরকার নেই। এনআরবি অ্যাকাউন্টগুলোর সেকেন্ডারি মার্কেটে তেমন কন্টিবিউশন নেই, সব প্রাইমারি মার্কেটে। এখন আইপিও আসছে খুব কম। অ্যাকাউন্ট মেইন্টেইন করে লাভ কি।
- জামায়াত জোট সরকার গঠন করলেও ধর্মরাষ্ট্র হবে না
- ওয়েবসাইট থেকে হাজারো এপস্টেইন নথি সরাল মার্কিন বিচার বিভাগ
- বিমানে ঘুমের ভান করে নারীকে নির্যাতন করলেন ভারতীয় যুবক!
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারের হিসাব দিতে হবে ইসিতে
- যৌন হয়রানি নিয়ে জাহানারার দুটি অভিযোগের সত্যতা মিলেছে: বিসিবি
- চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ, ভিড়ছে না জাহাজ
- হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজকে ইরানের বার্তা
- দেশে রহস্যজনক প্রাণঘাতী ভাইরাস শনাক্ত, সতর্কবার্তা
- জামায়াতের ইশতেহারে ২৬ বিষয়ে অগ্রাধিকার
- জনগণ কি ভোট দিতে যাবে?
- ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরাইল
- যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে কি না, জানালেন পেজেশকিয়ান
- পাকিস্তান কি তাহলে ৮ বছরের পুরোনো ঘটনার প্রতিশোধ নিচ্ছে?
- আমিরের পর এবার জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাকড
- হার্ভার্ডের কাছে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ চাইবো: ট্রাম্প
- ভয়ংকর ফল্টে পরপর দুইবার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা
- প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে বাংলাদেশ-জাপান চুক্তি
- ক্রিকেট আইনে বড় পরিবর্তন আনল এমসিসি
- এস আলমের মামলা লড়তে ব্রিটিশ ল ফার্ম নিয়োগ
- ২০ মিনিটের ব্যবধানে ফের ভূমিকম্প
- আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন খামেনি
- বিএনপি কর্মীকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে গুলি
- প্যারিসে ইহুদি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর
- ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু তুরস্কের, ফি কত?
- হ্যাকারদের চিহ্নিত করা হয়েছে, তাদের মুখোশ উন্মোচন করা হবে
- বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ
- দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত?
- তৈরি পোশাকশিল্পে বিপদ সংকেত
- এপস্টেইনের নথিতে মামদানির মা মীরা নায়ারের নাম
- যারা বছরের পর বছর উধাও তারা মজলুমদের বলে গুপ্ত
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- আজকাল সংখ্যা ৮৭৯
- এক কোটি আইডি ডিলিট করল ফেসবুক, শুদ্ধি অভিযানের ঘোষণা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
