পার্টিতে মিশে গেল ক্রিকেট-বলিউড, ভেসে গেলেন যুবরাজ!
প্রকাশিত: ১ জুলাই ২০১৯
দিন কুড়ি পেরিয়ে গেছে তার অবসর ঘোষণার। আর আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএলে খেলবেন না তিনি। তবে আগামী মাসেই কানাডায় গ্লোবাল টি২০ লিগে অংশগ্রহণ করতে চলেছেন ২০১১ ভারতের বিশ্বজয়ের কান্ডারি যুবরাজ সিং। তার আগে শনিবার এক জমকালো অবসর পার্টি দিয়েছিলেন ছয় ছক্কার নায়ক। শনিবাসরীয় সন্ধ্যায় বাণিজ্যনগরীতে যুবরাজের জমকালো পার্টিতে মিশল ক্রিকেট-বলিউড।
১০ জুন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য শুভেচ্ছার বন্যায় ভেসেছিলেন যুবি। শনিবার জমকালো সন্ধ্যায় যুবরাজ ও তার স্ত্রী হ্যাজেল কিচের আমন্ত্রণে ছুটে এসেছিলেন একদা যুবির জাতীয় দলের সতীর্থ মহম্মদ কাইফ, আশিস নেহরা, ইরফান পাঠানরা। উল্লেখযোগ্যভাবে যুবরাজের অবসর পার্টিতে এদিন দেখা মিলল আঙুলের চোটে সম্প্রতি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া শিখর ধাওয়ানেরও। আঙুলে প্লাস্টার করা অবস্থাতেই যুবরাজের ডাকে এদিন ছুটে এসেছিলেন ভারতীয় ক্রিকেটের ‘গব্বর’।
বলিদুনিয়া থেকেও আমন্ত্রিতদের মধ্যে এদিন উল্লেখযোগ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারহান আখতার, রবিনা ট্যান্ডন, কুনাল খেমু, জাহির খানের স্ত্রী সাগরিকা ঘাটগে প্রমুখ। এককথায় ক্রিকেট ও বলিদুনিয়ার মিশেলে শনির সন্ধ্যায় যুবরাজের অবসর পার্টি ছিল চাঁদের হাট।
উপস্থিত ছিলেন টেনিস সুন্দরী সানিয়া মির্জা। পার্টিতে দেখা যায় যুবরাজের শেষ আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের মালকিন নীতা আম্বানি ও তার ছেলে আকাশ আম্বানিকেও। তবে পার্টিতে যুবরাজের প্রাক্তন প্রেমিকা কিম শর্মার উপস্থিতি নেটিজেনদের চর্চার বিষয় হয়ে দাঁড়ায়। যুবরাজ ও তার স্ত্রী হ্যাজেল কিচের সঙ্গে ক্যামেরার সামনে পোজও দেন তিনি।
সম্প্রতি অবসর ঘোষণার দিনকয়েক আগে ভারতীয় ক্রিকেটের অ্যাপেক্স বডি থেকে বেরিয়ে কানাডায় গ্লোবাল টি২০ লিগ খেলার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে দরবার করেছিলেন যুবি। খোলা চিঠিতে টরন্টোয় অনুষ্ঠিত হতে চলা টি২০ টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণে অংশগ্রণের অনুমতি চেয়ে বিসিসিআইকে খোলা চিঠি লেখেন দেশের হয়ে ৩০৪টি ওয়ান ডে ম্যাচে প্রতিনিধিত্ব করা যুবরাজ। যুবরাজের কথায় কেরিয়ারের সায়াহ্নে পৌঁছে তিনি ক্রিকেটটাকে মজার ছলে উপভোগ করতে চান।
অবসর ঘোষণার আগে যুবরাজের অনুমতি চাওয়া নিয়ে বোর্ডের অন্দরে চাপানউতোর থাকলেও অবসর ঘোষণার পর বিদেশের টি২০ লিগে খেলার বিষয়ে কোনো বাধা নেই ওয়ান ডে ক্রিকেটে ৯,৯২৪ রানের মালিকের। যুবরাজ সিংয়ের মতই কানাডা টি২০ লিগে খেলতে দেখা যাবে কেন উইলিয়ামসন, আন্দ্রে রাসেল, শাহিদ আফ্রিদি, শাকিব আল হাসান, সুনীল নারিন সহ বিদেশের বেশ কিছু তারকা ক্রিকেটারকে। আগামী ২৫ জুলাই থেকে শুরু হতে চলা টুর্নামেন্টে টরন্টো ইন্টারন্যাশনালসের হয়ে মাঠে নামবেন যুবি।
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
- কর্মজীবী মহিলা হোস্টেলে আইন অমান্য: তদারকির দায়িত্বে কারা?
- সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
- হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা কর
- সংকটের মধ্যেই সার পাচার মিয়ানমারে
- কার পেনশন কত বাড়বে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
