পারল না ভারত, সেমির স্বপ্ন জিইয়ে রাখল ইংল্যান্ড
প্রকাশিত: ১ জুলাই ২০১৯
দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে ৩১ রানে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখল ইংল্যান্ড। নিজেদের পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেলে নয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত হবে বিশ্বকাপের স্বাগতিকদের।
তবে পরের ম্যাচে ইংল্যান্ড যদি হেরে যায়। অন্যদিকে পাকিস্তান নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় পায় তাহলে কপাল পুড়বে ইংলিশদের। সেক্ষেত্রে ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত হবে ১৯৯২ সালের বিশ্বকাপ জেতা পাকিস্তানের।
রোববার ইংল্যান্ডের বার্মিংহামে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে স্বাগতিক ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে বিশ্বকাপের স্বাগতিকরা। উদ্বোধনী জুটিতে ১৬০ রান যোগ করেন দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো। ৫৭ বলে ৬৬ রান করে ফেরেন জেসন রয়। তবে অনবদ্য ব্যাটিং করে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করেন জনি বেয়ারস্টো। তিনি ১০৯ বলে ১০টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ১১১ রান করেন।
ইনিংসের শেষ দিকে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ৫৪ বলে ৭৯ রান করেন বেন স্টোকস। জনি বেয়ারস্টোর সেঞ্চুরি আর বেন স্টোকস-জেসন রয়ের জোড়া ফিফটিতে ভর করে ৭ উইকেটে ৩৩৭ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। ভারতের হয়ে মোহাম্মদ সামি ৬৯ রানে ৫ উইকেট শিকার করেন।
৩৩৮ রানের পাহাড় ডিঙাতে নেমে দলীয় ৮ রানে শূন্য রানে ফেরেন লোকেশ রাহুল। ক্রিস ওকসের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ভারতীয় ওপেনার। এরপর দ্বিতীয় উইকেটে বিরাট কোহলির সঙ্গে ১৩৮ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান রোহিত শর্মা। ৭৬ বলে সাতটি চারের সাহায্যে ৬৬ রান করে আউট হন বিরাট কোহলি।
তৃতীয় উইকেটে রিশব প্যান্টের সঙ্গে জুটি বেঁধে ৫২ রান যোগ করেন ওপেনার রোহিত শর্মা। আর এই জুটিতেই বিশ্বকাপের চতুর্থ সেঞ্চুরি করেন রোহিত। সেঞ্চুরির করার পর নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি ভারতীয় তারকা ওপেনার। ক্রিস ওকসের বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। তার আগে ১০৯ বলে ১৫টি বাউন্ডারিতে ১০২ রান করেন রোহিত।
রোহিত শর্মার বিদায়ের পর চতুর্থ উইকেটে মাত্র ২৮ রানের জুটি গড়তেই আউট হয়ে যান রিশব প্যান্ট। লিয়াম প্লাঙ্কেটের দ্বিতীয় শিকার হওয়ার আগে ২৯ বলে ৩২ রান করেন প্যান্ট। পঞ্চম উইকেটে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ৪১ রান যোগ করতেই লিয়াম প্লাঙ্কেটের তৃতীয় শিকার হার্দিক পান্ডিয়া। তার আগে ৩৩ বলে চারটি বাউন্ডারিতে ৪৫ রান করেন পান্ডিয়া।
এরপর কেদার যাদবকে সঙ্গে নিয়ে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে পরাজয়ের ব্যবধান কিছুটা কমালেও দলের হার এড়াতে পারেননি ধোনি। ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০৬ রান তুলতে সক্ষম হয় ভারত। শেষ দিকে ৩১ বলে ৪২ রান করেন ধোনি। ইংল্যান্ডের হয়ে লিয়াম প্ল্যাঙ্কেট ৫৫ রানে ৩ উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৫০ ওভারে ৩৩৭/৭ (বেয়ারস্টো ১১১, বেন স্টোকস ৭৯, জেসন রয় ৬৬, রুট ৪৪; সামি ৫/৬৯)।
ভারত: ৫০ ওভারে ৩০৬/৫ (রোহিত ১০২, কোহলি ৬৬, হার্দিক পান্ডিয়া ৪৫, ধোনি ৪২*, রিশব প্যান্ট ৩২, কেদার যাদব ১১*)।
ফল: ইংল্যান্ড ৩১ রানে জয়ী।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
