পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৪
- ২০০ ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান
- ► ১৫টি দেশ ছাড়াও বিশ্বব্যাংক, আইএমএফের সহযোগিতা চেয়েছে সরকার
দেশের সাধারণ মানুষের রক্ত ও ঘামে ভেজানো টাকা বিদেশে পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। এ জন্য সরকারের উচ্চ পর্যায়ের পাশাপাশি ব্যাপক তৎপরতা চালাচ্ছে অর্থপাচারের অনুসন্ধান ও তদন্তের ক্ষমতাপ্রাপ্ত সংস্থাগুলো। পাচারকারীদের পাচার করা অর্থ ফিরিয়ে আনার চেষ্টার পাশাপাশি বিদেশে অপ্রদর্শিত অর্থ ও সম্পদের বিপরীতে তাদের দেশে থাকা সম্পদ বাজেয়াপ্ত করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
পাচারে শেখ পরিবারের প্রশ্রয়
ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গত ৫ আগস্ট শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর পরই পতিত সরকারের দুর্নীতির নানা দিক বের হতে থাকে। তথ্য-উপাত্ত বলছে, দলটি ক্ষমতায় থাকাকালে প্রায় ১৬ বছরে অনিয়ম, দুর্নীতি আর স্বেচ্ছাচারিতার সব সীমা ছাড়িয়ে যায়। বিশেষ করে শেখ হাসিনাকে সামনে রেখে শেখ রেহানা ও পুরো শেখ পরিবারের সদস্যরাও বেপরোয়া ছিলেন।
তাদের আত্মীয়-স্বজনের নাম ভাঙিয়েও অনেকে অনিয়ম-দুর্নীতি করে টাকা কামিয়েছে বলে অভিযোগ উঠেছে। আর ওই সব টাকা বিদেশে পাচার করেছে। খোদ শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সাবেক স্বামী খন্দকার মাশরুর হোসেন একবার পাচারের টাকাসহ দুবাইয়ে আটক হওয়ার ঘটনাও ঘটে। এ রকমভাবে অনেক দুর্নীতিবাজ, ঘুষখোর আমলা, রাজনীতিবিদ, এমপি, মন্ত্রীও ওই সময় দুর্নীতির টাকা তাদের প্রশ্রয়ে পাচার করেছিলেন বলে আলোচনা রয়েছে।
যারা বিদেশে আজকে শীর্ষ ধনী হয়েছেন, আলাদা সাম্রাজ্য গড়েছেন, তারা সরাসরি শেখ পরিবারের প্রশ্রয় পেয়েছিলেন বলে প্রচার রয়েছে। এরই ধারাবাহিকতায় যত তদন্ত, অনুসন্ধান হচ্ছে—এ বিষয়গুলো নজরে আনছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এনবিআর কী করছে?
এনবিআরের গোয়েন্দা সংস্থা সিআইসি সূত্র জানায়, রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা, পুলিশসহ সরকারি চাকরিজীবী, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ইনস্যুরেন্সের চেয়ারম্যান-পরিচালক, ঊর্ধ্বতন ও মাঝারি স্তরের কর্মকর্তাদেরও অর্থপাচারের তথ্য হাতে এসেছে। কর ফাঁকিবাজ ও অর্থ পাচারকারী এমন সন্দেহজনক প্রায় ২০০ ব্যক্তি ও তাদের পরিবারকে নিয়ে অনুসন্ধানে নেমেছে সিআইসি। দেশের বাইরে তাদের সম্পদ আছে কি না জানতে বিভিন্ন দেশের আর্থিক গোয়েন্দা সংস্থার কাছে তথ্য চাওয়া হয়েছে।
বিস্তারিত তথ্য হাতে পেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠিন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে গোয়েন্দা সংস্থাটি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর পাচার হওয়া টাকা ফেরত আনতে সহযোগিতা চেয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, কানাডা, দুবাই, অস্ট্রেলিয়া, তুরস্ক, জাপান, বেলজিয়ামসহ প্রায় ১৫টি দেশ ছাড়াও বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), এডিবিসহ বিভিন্ন সংস্থার কাছে সহযোগিতা চেয়েছে সরকার।
পাচারের ফল কী হতে পারে?
অপরাধ অনুসন্ধান ও তদন্তের ক্ষমতাপ্রাপ্ত সংস্থা হিসেবে এনবিআরও তথ্য আদান-প্রদানের জন্য এসব সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। সিআইসি সূত্র জানায়, দাতা সংস্থা ও বিভিন্ন দেশের প্রতিনিধিরা পাচার হওয়া টাকা ফেরত আনার ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তথ্য ও কারিগরি সহায়তার পাশাপাশি প্রশিক্ষণ, ফরেনসিক ল্যাব সচল করতেও প্রস্তুত তারা।
একদিকে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনা, অন্যদিকে দেশে থাকা সম্পদ বাজেয়াপ্ত করার বিষয়ে ভাবছে সিআইসি। অর্থ পাচারকারীদের দেশে থাকা সম্পদ বাজেয়াপ্ত করার বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে সিআইসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, ‘আয়কর আইন অনুযায়ী যেকোনো করদাতা যদি বিদেশে সম্পদ অর্জন করেন, তার তথ্য আয়কর রিটার্নে উল্লেখ করার বিধান আছে। সে ক্ষেত্রে সেই সম্পদের ওপর কোনো কর দিতে হয় না। তবে সম্পদের তথ্য গোপন করলে তা যদি প্রমাণিত হয়, তাহলে সম্পদমূল্যের সমপরিমাণ অর্থ জরিমানা করার নিয়ম আছে।’
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরির উদাহরণ টেনে তিনি বলেন, ‘এই ব্যক্তির দেশের বাইরে থাকা বিপুল পরিমাণ সম্পদের প্রমাণিত তথ্য পাওয়া গেছে। রিটার্নে উল্লেখ না করায় সম্পদের সমপরিমাণ অর্থ জরিমানা করা হবে। সেই জরিমানার টাকা উদ্ধারের জন্য তার দেশে থাকা সম্পদ রাষ্ট্রের অনূকূলে বাজেয়াপ্ত করে জরিমানার টাকা আদায় করার বিষয়ে আলোচনা চলছে।’
পাচার হওয়া টাকা ফেরত আনার প্রক্রিয়া দীর্ঘমেয়াদি হলেও অসম্ভব নয় বলে মনে করছেন এনবিআরের কর্মকর্তারা।
এনবিআরের করনীতির সাবেক সদস্য ও সিআইসির সাবেক মহাপরিচালক ড. সৈয়দ আমিনুল করিম কালের কণ্ঠকে বলেন, ‘এর আগে সম্পদ বাজেয়াপ্ত করার কোনো নজির নেই। তবে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান চাইলেই এটা করতে পারেন। আগে করেনি মানে করতে পারবে না, বিষয়টা এমন না। আমি মনে করি, সম্পদ বাজেয়াপ্ত করা উচিত। এটা ছাড়া কোনো রাস্তা নেই।’
আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার করা হয়েছে। ওই সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার এই পাচার হওয়া টাকা উদ্ধারে তৎপর।
- শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল
- ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ, কী কথা হবে?
- পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে গুলিতে নিহত শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী
- জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরবেন মাঠের সব সেনা সদস্য
- ইরানের শর্তই মানতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র?
- ‘এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন?’
- মিসাইল হামলার ‘শঙ্কা’, ‘বাংলার জয়যাত্রা’র অবস্থান বদল
- সড়কে ভয়ংকর প্রক্সি বাহিনী
- হামে আক্রান্তদের মৃত্যু বাড়াচ্ছে নিউমোনিয়া!
- যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ফের ঊর্ধ্বমুখী
- এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান
- ইরান নিয়ে ট্রাম্পের হুমকিতে রিপাবলিকানদের অস্বস্তি, ক্ষোভ
- ফের বিয়ে করলেন সেই সুবাহ, এবার পাত্র কে?
- ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: ট্রাম্প
- নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি
- ৭ বীরশ্রেষ্ঠের গলায় দড়ি
- পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
- বিদ্যুতের দাম ইউনিটে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব
- কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ
- আমাকে জোর করে হারানো হয়েছে: মমতা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
- পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন বিজেপির
- একদিনে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭
- সরকারি কর্মকর্তারা ‘২৫ বছর’ আতঙ্কে
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- পলাতক আসামি রন হক সিকদারের মৃত্যু
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
