পাকিস্তান সফরে অস্বীকৃতি জানিয়ে বিপাকে শ্রীলঙ্কান ক্রিকেটাররা
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৯
২০০৯ সালে পাকিস্তান সফরের সময় শ্রীলঙ্কান ক্রিকেটারদের উপর হামলার পর থেকেই আর কোনো বড় দল পাকিস্তান সফরে যায়নি। ফলে দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। যার কারণে স্বল্প দৈর্ঘ্যের ক্রিকেট খেলতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আমন্ত্রণ জানিয়েছিল শ্রীলঙ্কাকে। লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) পরিস্থিতি বিবেচনা করে রাজিও হয়। তবে এই সফরে যেতে অস্বীকৃতি জানিয়েছেন শ্রীলঙ্কার ১০ তারকা ক্রিকেটার।
তবে সফর প্রত্যাহার করায় এক রকম বিপাকেই পড়েছেন লঙ্কান ক্রিকেটাররা। দেশটির ক্রিকেট বোর্ড সাফ জানিয়ে দিয়েছে জাতীয় দলের খেলা চলাকালীন বিদেশি কোনো লিগে খেলতে পারবে না ক্রিকেটাররা। ইতোমধ্যে নিরোশান ডিকভেলাকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার ছাড়পত্র দেয়নি এসএলসি। এছাড়া থিসারা পেরেরার ওপরও বিদেশি লিগে খেলার নিষেধাজ্ঞা দিয়েছে।
এসএলসির সিইও অ্যাশলে ডি সিলভা এ ব্যাপারে জানান, বোর্ডের নিয়মানুযায়ী জাতীয় দলের সফরচলাকালীন যদি কোনো ক্রিকেটারকে নেওয়া হয়, সেই খেলোয়াড়কে বিদেশি কোনো লিগের ছাড়পত্র দেওয়া হবে না।
আরেক এসএলসি কর্মকর্তা বলেন, ‘জাতীয় দলের সফরের সময় কোনো খেলোয়াড়কে অন্য কোথাও খেলার ছাড়পত্র দেওয়া হয় না এটা বোর্ডেরই নিয়ম, আর ক্রিকেটারদের এ বিষয়ে জানা উচিৎ। ফলে ডিকভেলাকে অনুমতি দেওয়া হচ্ছে না ও আগামী কয়েক সপ্তাহ তাকে জাতীয় দলের সঙ্গে অনুশীলনের ব্যাপারে বলা হচ্ছে। এছাড়া আমরা থিসারাকেও ১৫ সেপ্টেম্বরের মধ্যে দেশে ফিরে আসতে বলেছি, সেও যেন দলের সঙ্গে যোগ দিতে পারে।’
থিসারা অবশ্য এর আগেই ছাড়পত্র নিয়ে সিপিএলে খেলতে গেছেন। ইতোমধ্যে তিনি সেন্ট লুইস জুকসের হয়ে দুটি ম্যাচও খেলেছেন।
এর আগে বোর্ডের সঙ্গে আলোচনা করে নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের বর্তমান অধিনায়ক লাসিথ মালিঙ্গা, সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস, দীনেশ চান্দিমাল, সুরঙ্গা লাকমল, দিমুথ করুনারত্নে, থিসারা পেরেরা, আকিলা ধনাঞ্জয়া, ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা এবং নিরোশান ডিকভেলা।
দু’দলের তিন ওয়ানডে সিরিজ প্রথম ম্যাচটি হবে ২৭ সেপ্টেম্বর, করাচিতে। বাকি দুই ম্যাচে হবে ২৯ সেপ্টেম্বর ও ০৩ অক্টোবর। টি-টোয়েন্টি হবে ৫,৭ ও ৯ অক্টোবর, লাহোরে।
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
