পাকিস্তান থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০১৯
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর ওপর সন্ত্রাসী হামলার সঙ্গে পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর ক্রমেই শীতল হচ্ছে দিল্লি-ইসলামাবাদের কূটনৈতিক সম্পর্ক। এদিকে ভয়াবহ এই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করলেও অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ।
পাল্টাপাল্টি রাষ্ট্রদূত তলবের পর পাকিস্তান থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে ভারত। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে সর্বদলীয় বৈঠক থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন দেশটির রাজনৈতিক নেতারা।
এদিকে কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর ৪৪ সদস্য নিহত হওয়ায় শোকের পর এবার ক্রোধে উন্মত্ত হয়ে উঠেছে অঞ্চলটি। কয়েক হাজার বিক্ষোভকারীর সহিংস প্রতিবাদের পর জম্মুতে কারফিউ জারি করা হয়েছে।
পাকিস্তান নিপাত যাক, ইমরান খান নিপাত যাক- শুক্রবার দিনভর এই স্লোগানে মুখর ছিল ভারতের জম্মু-কাশ্মীর। সন্ত্রাসী হামলায় নিরাপত্তা বাহিনীর প্রায় অর্ধশত সদস্য নিহত হওয়ার পর, পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। পাকিস্তানের পতাকা পোড়ানোর পাশাপাশি তারা ভাঙচুর করে বেশ কয়েকটি গাড়ি।
এই হামলার সঙ্গে পাকিস্তান সরাসরি জড়িত বলে তারা দাবি জানান। তারা বলেন, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। প্রতিনিয়ত আমাদের সেনারা মারা যাচ্ছে। এ অবস্থা আর চলতে পারে না। প্রধানমন্ত্রী মোদিকে অনুরোধ করবো সার্জিকাল স্ট্রাইক না, পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার পদক্ষেপ নিন।
কাশ্মীরে এমন প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের মরদেহ রাজধানী দিল্লীতে নেয়া হয়। পালাম বিমানবন্দরে তাদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীসহ দেশের শীর্ষ রাজনীতিকরা উপস্থিত ছিলেন।
এর আগে কাশ্মীরের শ্রীনগরে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। নিজ কাঁধে বহন করেন নিহতদের কফিন। এছাড়াও হামলায় আহতদের দেখতে হাসপাতালে যান তিনি।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী এই হামলার শক্ত জবাব দেবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য তাদের আহ্বান জানাবো। আমরা জানি, এই যুদ্ধে আমাদেরই জয় হবে। আর শান্ত থাকার জন্য আমি জম্মু কাশ্মীরের সাধারণ মানুষদের প্রতি আহ্বান জানাবো।
গেল বৃহস্পতিবার কাশ্মীরের অবন্তীপুরে নিরাপত্তা বাহিনীর ওপর সন্ত্রাসী হামলার পর থেকেই প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে ভারতের শুরু হয়েছে শীতল যুদ্ধ। হামলার পেছনে ইসলামাবাদের ইন্ধন রয়েছে এমন অভিযাগ করে দেশটিকে একঘরে করার হুমকি দেয় ভারত। নয়াদিল্লীর এমন হুমকির পর শুক্রবার রাতে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে তলব করে পাকিস্তান।
এর পাল্টা পদক্ষেপ হিসেবে শনিবার সকালে ভারতে নিযুক্ত পাকিস্তানি দূত সোহেল মাহমুদকে তলব করে কড়া বার্তা দেয় নয়াদিল্লী। নিরাপত্তা বাহিনীর ওপর হামলাকারী জইশ ই মোহাম্মদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেয়ার জন্য তাকে তাগিদ দেয় ভারত। একইসঙ্গে পাকিস্তান থেকে নিজেদের দূত প্রত্যাহারেরও ঘোষণা দেয়া হয়।
এদিকে কাশ্মীরে সন্ত্রাসী হামলার কারণে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের অভ্যন্তরে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে বলে একাধিক ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
