পাকিস্তানে পাল্টা হামলার প্রশংসায় পঞ্চমুখ ভারতীয়রা
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০১৯
পাকিস্তানের সীমানায় ঢুকে জঙ্গি ঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর হামলার ঘটনায় সাধুবাদ জানাচ্ছেন ভারতীয়রা। আর এ তালিকায় রয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রীসহ বিভিন্ন দলের নেতারা। পাকিস্তান উচিত জবাব দিয়েছে বলে তারা বিমানবাহনীকে অভিনন্দন জানিয়েছেন।
দলমত নির্বিশেষে ভারতীয় বিমানবাহিনী এখন সবার প্রশংসার সাগরে ভাসছে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হামলার প্রশংসা করেছেন। তালিকায় আরও আছেন প্রকাশ জাভরেকর থেকে মায়াবতী আর আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
পাকিস্তানের সীমানায় মঙ্গলবার ভোরে বিমানবাহিনীর অভিযানের খবর আসার পর থেকেই ভারতীয় বিমানবাহিনীর ভূয়সী প্রশংসা করছেন দেশের হেভিওয়েটসব নেতা-নেত্রীরা।
বিমানবাহিনীকে অভিনন্দন জানিয়ে মঙ্গলবার সকালে টুইট করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি লিখেছেন, ‘ভারতীয় বিমানবাহিনীর পাইলটদের সালাম জানাই।’
শুধু রাহুলের ব্যক্তিগত অ্যাকাউন্ট নয় কংগ্রেসের দলীয় টুইটার অ্যাকাউন্টে এ হামলার প্রশংসা করে বলা হয়, ‘ভারতীয়দের সুরক্ষিত রাখার জন্য বিমানবাহিনীর দৃঢ়প্রতিজ্ঞ ও অটল প্রচেষ্টাকে কুর্নিশ জানাচ্ছি।’
বিমানবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তিনি বলেন, ‘দেশের নিরাপত্তার খাতিরে এই জরুরি পদক্ষেপের প্রয়োজন ছিল।’
অভিযানকে মহাপরাক্রম বলে অ্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘পুলওয়ামায় জঙ্গি হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনাবাহিনীকে স্বাধীনতা দেয়ার পরই এই মহাপরাক্রম ঘটানো গেল। গিয়েছে।” তিনি আরও বলেন, “গোটা দেশ সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে।”
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘ভারতীয় বিমানবাহিনীর একটা অন্য অর্থও রয়েছে, তা হলো ইন্ডিয়াজ অ্যামেজিং ফাইটার্স। জয় হিন্দ।’
বিমান হামলার প্রশংসা করেছেন বিএসপি নেত্রী তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী। তবে বিজেপি’র সমালোচনা করতেও ছাড়েননি তিনি। মায়াবতীর মতে, ‘ভারতীয় সেনাকে আগেই এই অভিযানের ছাড়পত্র দেয়া উচিত ছিল মোদির।’
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও বিমানবাহিনীর এই অভিযানকে অভিনন্দন জানিয়েছেন। তাছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজও হামলা নিয়ে কথা বলেছেন। দিয়েছেন জঙ্গি নিহত হওয়ার খবর।
মঙ্গলবার ভোরে আকাশপথে অভিযান চালায় ভারতীয় বিমানবাহিনী। তাদের এই অভিযানে ছিল ১২টি মিরাজ-২০০০ যুদ্ধবিমান। বালাকোট, মুজাফফারাবাদ ও চকোটিতে থাকা জঙ্গি ঘাঁটিগুলোতে বোমা হামলা করে বিমানবাহিনী। ভারতয়ি গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, এতে অন্তত ৩০০ জঙ্গি নিহত হয়েছে।
গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের গাড়ি বহরে জইশ-ই-মোহাম্মদ হামলা চালালে অন্তত ৪০ জন সেনা নিহত হয়।
সেই হামলার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানে হামলার হুমকি দেয়া হয়। পুলওয়ামার ওই আত্মঘাতী বোমা হামলার ঠিক ১২ দিনের মাথায় পাল্টা হামলা করল ভারত।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
