পাকিস্তানের কাছে পাত্তা পেল না বাংলাদেশ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮
ওমানের বিপক্ষে জয় দিয়ে শুরু। কিন্তু পাকিস্তানের কাছে বড় হার দিয়েই গ্রুপপর্ব শেষ করতে হল রাসেল মাহমুদ জিমিদের। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের সামনে দাঁড়াতেই পারেননি গোবিনাথন কৃষ্ণমূর্তির শিষ্যরা।
মঙ্গলবার জিবিকে হকি মাঠে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানের কাছে ৫-০ গোলে হারে বাংলাদেশ। শনিবার পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
এশিয়ান গেমসে হকিতে শক্ত প্রতিপক্ষ পাকিস্তান। এশিয়ায় যাদের অবস্থান দুই নম্বরে। আর বিশ্ব র্যাংকিংয়ে ১৩ নম্বরে। অন্যদিকে এশিয়াতে সাত ও বিশ্ব র্যাংকিংয়ে ৩৩ নম্বরে বাংলাদেশ। অসম লড়াই। ম্যাচেও তার প্রতিফলন। শুরু থেকে শেষ পর্যন্ত ছড়ি ঘুরিয়েছেন পাকিস্তানি খেলোয়াড়রা।
পাকিস্তানের কাছে এমন হারের পরও সন্তুষ্ট কোচ গোবিনাথন কৃষ্ণমূর্তি। তার কথায়, ‘ওরা (পাকিস্তান) বিশ্বমানের দল। তাদের বিরুদ্ধে আমরা ভালো খেলেছি। কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের অবস্থান ছিল হতাশাজনক। যদিও প্রস্তুতি ম্যাচে এগুলো কাটিয়ে ওঠার চেষ্টা ছিল আমাদের।’
গ্রুপের শেষ ম্যাচে হারলেও পঞ্চম স্থানই এখন লক্ষ্য বলে জানান বাংলাদেশের অধিনায়ক ফরহাদ আহম্মেদ শিটুল। তার কথায়, আমাদের লক্ষ্য পঞ্চমস্থান। পাকিস্তানের বিপক্ষে এরচেয়ে ভালো খেললেও আমরা গ্রুপে তৃতীয়ই হতাম। এখন লক্ষ্য স্থান নির্ধারণী ম্যাচে ভালো খেলে পঞ্চম স্থান নিশ্চিত করা।
রাসেল মাহমুদ জিমিও তৃপ্তির ঢেঁকুর তুললেন, আমরা ভালো খেলেছি। যেখানে সাত-আট গোল খাওয়ার কথা, সেখানে পাঁচ গোল খেয়েছি। প্রথম গোলটা ছিল অপ্রত্যাশিত।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে পাকিস্তান। যার ফল তারা পেয়ে যায় প্রথম মিনিটেই। রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে আতিক মোহাম্মদ দারুণ এক ফ্লিকে নিশানা ভেদ করেন (১-০)। পিছিয়ে পড়া শিটুলবাহিনী ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগই পায়নি।
কিছু বুঝে ওঠার আগেই মিনিটআটেক পর আরও এক গোল হজম করতে হয় লাল-সবুজ জার্সিধারীদের। পেনাল্টি কর্নার (পিসি) থেকে গোলটি করেন পাকিস্তানি ফরোয়ার্ড মোবাশ্বের আলী (২-০)। দ্বিতীয় কোয়ার্টারে ১০ মিনিটের মধ্যে নিজের দ্বিতীয় গোল তুলে নেন মোবাশ্বের আলী (৩-০)। তৃতীয় কোয়ার্টারে ব্যবধান ৪-০ করেন শান আলী (৪-০)। ম্যাচের অন্তিম মুহূর্তে বাংলাদেশের কফিনে শেষ পেরেক ঠুকে দেন আতিক মোহাম্মদ (৫-০)।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
