পাকিস্তানের করাচিতে একুশ উদযাপন
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০১৯
আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষার স্বীকৃতি অর্জনের এই দিনটিকে বিশ্বব্যাপী স্মরণ করা হচ্ছে। এই স্বীকৃতি আর্জিত হয়েছে ৫২’র ভাষা আন্দোলনে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে লড়াই করে। তবে বাংলা ভাষার অধিকারের বিরোধিতাকারী পাকিস্তানি শাসকদের উত্তরসূরিরাও ভাষা দিবস উদযাপন করছেন।
কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকায় এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, ঢাকায় আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপন অনুষ্ঠানের কথা গোটা বিশ্ব জানে। কিন্তু পাকিস্তানে যে বাংলা পড়ানো হয় সেটা হয়তো জানা নেই অনেক বাঙালির। শুধু পড়ানোই নয় ভাষা দিবস উপলক্ষে দেশটির একটি বিশ্ববিদ্যালয়ে আলোচনাও হবে।
করাচি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আবু তৈয়ব খান করাচি বিশ্ববিদ্যালয়ে একুশ উদযাপন ও ভাষা আন্দোলন নিয়ে সেই আলোচনার কথা নিশ্চিত করেছেন আনন্দবাজারকে।
আনন্দবাজারের প্রতিবেদক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেয়া ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আবু তৈয়ব খানের সঙ্গে। বিভাগের সভাপতি প্রথমে হিন্দিতে কথা বলা শুরু করলেও কলকাতা থেকে আনন্দবাজার শুনেই বলেন, ‘বলুন, কেমন আছেন?’
বাংলাদেশে স্বাধীন হওয়ার পর তৎকালীন পশ্চিম পাকিস্তানে বসবাসরত অনেক বাংলাভাষী বাংলাদেশে চলে আসেন। তবে তাদের একটা বড় অংশ অবশ্য পাকিস্তানেই থাকেন। আর পাকিস্তানে যেসব বাংলাভাষী আছে তার সিংহভাগের বাস করাচিতে।
পাকিস্তানের বাঙালি বিষয়ক কমিটির তথ্য অনুযায়ী, দেশটিতে বাংলাভাষীদের অন্তত দুইশ’ জনবসতি আছে। যার ১৩২টি করাচিতে। করাচির বাংলাভাষী সেইসব এলাকার সড়ক কিংবা দোকানে দেখা মেলে বাংলা সাইনবোর্ডের।
করাচি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৫১ সালে। প্রতিষ্ঠার দু’বছর পর যাত্রা শুরু করে বাংলা বিভাগ। বিভাগের সভাপতি জানালেন, স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে বিভাগের মোট শিক্ষার্থী ত্রিশ জনের মতো। প্রথমে চারজন শিক্ষক থাকলে একজন অবসর নিয়েছেন। বিভাগে এমফিল ও পিএইচডি’র মতো গবেষণা যাতে শুরু করা যায় সেই চেষ্টা চলছে বলে জানান তিনি।
বিভাগটিতে স্নাতক ও স্নাতকোত্তর পাঠদান ছাড়াও বাংলা ভাষার সার্টিফিকেট কোর্স করার ব্যবস্থা রয়েছে। সভাপতি জানালেন, বাংলাদেশ থেকে শিক্ষকদের যাতায়াত রয়েছে বিভাগে। বিভাগের পাঠ্যক্রমে পড়ানো হয় বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্র ছাড়াও রয়েছেন বুদ্ধদেব বসুর মতো বাংলার বড় সব সাহিত্যিককে।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
