পাকিস্তানকে আড়াই দিনেই হারাল দক্ষিণ আফ্রিকা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮
সেঞ্চুরিয়ান টেস্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ছিল। সেই সম্ভাবনার আগুনে জল ঢেলে দিয়েছেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। হঠাৎ ব্যাটিং ধ্বসের কারণে দক্ষিণ আফ্রিকার সামনে মাত্র ১৪৯ রানের জয়ের লক্ষ্য ছুঁড়ে দিতে পেরেছিল সফরকারিরা। তৃতীয় দিনে ৬ উইকেট হাতে রেখেই সহজ এই লক্ষ্য পার করে ফেলেছে ফাফ ডু প্লেসিসের দল।
প্রথম ইনিংসে পাকিস্তান অলআউট হয় মাত্র ১৮১ রানে। জবাব দিতে নেমে খুব স্বস্তিতে ছিল না দক্ষিণ আফ্রিকাও। ১৮৯ রানে ৮ উইকেট হারানো দলটি টেনেটুনে যেতে পারে ২২৩ রান পর্যন্ত। প্রথম ইনিংসে লিড দাঁড়ায় ৪২ রানের।
জবাব দিতে নেমে একটা সময় ভীষণ ভালো অবস্থানে ছিল পাকিস্তান। ১ উইকেটেই তারা তুলে ফেলেছিল ১০১ রান। সেখান থেকে ডোয়াইন অলিভার, কাগিসো রাবাদা আর ডেল স্টেইনের ত্রিমুখী আক্রমণে ১৯০ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।
ওপেনার ইমাম উল হক হাফসেঞ্চুরি তুলে ফেরার পর ধ্বসের শুরু। আজহার আলি (০), আসাদ শফিক (৬), বাবর আজম (৬) আর সরফরাজ আহমেদ (০)-ভরসা করার মতো ব্যাটসম্যানরা ফিরে যান দুই অংক ছোঁয়ার আগেই।
একটা প্রান্ত ধরে লড়াই করছিলেন তিন নাম্বারে নামা শান মাসুদ। তিনি নবম ব্যাটসম্যান হিসেবে ৬৫ করে ডেল স্টেইনের শিকার হবার পর আর ৫ রান যোগ করে অলআউট হয় পাকিস্তান।
তৃতীয় দিনে ১৪৯ রানের জয়ের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। দলের খাতায় কোনো রান যোগ না হতেই আঘাত হাসান আলির। এইডেন মার্করামকে শূন্য রানে এলবিডব্লিউ করে সাজঘরে ফেরান এই পেসার।
তবে দ্বিতীয় উইকেটে ডিন এলগার আর হাশিম আমলা ১১৯ রানের বড় জুটিতে পাকিস্তানের সব আশা ভরসা শেষ করে দেন। ৫০ করে এলগার শান মাসুদের শিকার হবার পর ইয়াসির আলি থিউনিস ডি ব্রুইন আর শাহীন শাহ আফ্রিদি ফাফ ডু প্লেসিসের উইকেট দুটি তুলে নেন।
কিন্তু জয় তখন বলতে গেলে নিশ্চিত হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার। টেম্বা বাভুমাকে (১৩) নিয়ে হাশিম আমলা বাকি কাজটুকু সহজেই সারেন। হাফসেঞ্চুরি তুলে আমলা অপরাজিত ছিলেন ৬৩ রানে।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
