পঞ্চাশ ভাগের বেশি কাজ মাশরাফি ভাই-ই করে দিয়েছেন : মোসাদ্দেক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯
আবাহনী লিমিটেড, নামে-ভারে বড় এক দল। ঐতিহ্যবাহী এই ক্লাবে নেতৃত্ব দিতে পারা যে কোনো ক্রিকেটারের জন্যই গর্বের। আর দলকে শিরোপা জেতাতে পারলে তো সেটা বড় এক অর্জন। ২৩ বছর বয়সেই সেই দায়িত্বটা সূচারুরূপে পালন করে দেখালেন মোসাদ্দেক হোসেন। তার নেতৃত্বেই টানা দ্বিতীয়বারের মতো ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপা ঘরে তুলেছে আবাহনী।
আবাহনী দল হিসেবে বড় বলেই নয়। মোসাদ্দেকের জন্য চ্যালেঞ্জ ছিল আরও। এই দলে যে বেশিরভাগ খেলোয়াড়ই তার সিনিয়র, অনেকেই খেলেছেন বা খেলছেন জাতীয় দলে। তার মধ্যে সবচেয়ে বড় নাম মাশরাফি বিন মর্তুজা। তিনি দলে থাকলেও এবার নেতৃত্বে ছিলেন না। শুধু একজন খেলোয়াড় হিসেবে খেলেছেন।
তবে নামে অধিনায়ক না হলেও মাশরাফি কি শুধু মাঠে দাঁড়িয়ে থাকার পাত্র! শিরোপা জয়ের পর মোসাদ্দেকই জানালেন, কিভাবে মাঠে থেকে তার উপর ছায়া দিয়ে গেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
শিরোপা জয়ের কৃতিত্বটা তাই মাশরাফিকেও দিতে চান মোসাদ্দেক। আবাহনী দলপতি বলেন, ‘আবাহনীর এই দলকে নেতৃত্ব দিতে পারা আমার জন্য বড় গর্বের। তবে এতজন জাতীয় দলের এবং সিনিয়র ক্রিকেটারকে নেতৃত্ব দিতে গিয়ে আমি তেমন নার্ভাস হইনি এবং ভড়কে যাইনি। কারণ হচ্ছে মাশরাফি ভাই, যিনি আমাকে ছায়া দিয়ে গেছেন। বলতে পারেন, আমার কাজের ফিফটি পার্সেন্টের বেশি কাজ মাশরাফি ভাই-ই করে দিয়েছেন।’
এই বয়সেই এত বড় এক অর্জন। মোসাদ্দেক মনে করছেন, এটা তাকে সামনেও অনেক অনুপ্রাণিত করবে। আবাহনী অধিনায়কের ভাষায়, ‘জাতীয় দলের সাবেক ও বর্তমান মিলিয়ে প্রায় ১০-১১ জন জাতীয় ক্রিকেটার আর বিশ্বকাপ স্কোয়াডের ৭ সদস্যের সাজানো দলের অধিনায়ক আমি। এটা ছিল একটা বড় চাপ, বাড়তি দায়িত্ববোধ। আমি আপ্রাণ চেষ্টা করেছি। এবং আমার মনে হয়, এটা আমার ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন, বড় অভিজ্ঞতা; যেটা আমার নিজের খেলোয়াড়ি জীবনে অনেক সাহায্য করবে।’
মোসাদ্দেক মনে করেন, মাঝে কয়েকটি ম্যাচ খারাপ গেলেও আবাহনী যে কত ভালো একটা দল সেটার প্রমাণ হয়ে দাপুটে পারফরম্যান্সে শিরোপা জয়ের মাধ্যমে। তিনি বলেন, ‘আমরা আসলে কতটা ভালো দল এবং কতটা ভালো খেলতে পারি, সেটাই গত দুই ম্যাচে প্রমাণ হয়েছে। আমরা শেষ পর্যন্ত প্রমাণ দিতে পারলাম যে আমরা আসলে ভালো দলই ছিলাম। শুরুতেও ভালো খেলছিলাম। মাঝখানে দুয়েকটা ম্যাচ একটু খারাপ গিয়েছে। কিন্তু সুপার লিগে এসে আমরা নিজেদের খুঁজে পেয়েছি। আমার মনে হয় মাঠের পারফরম্যান্সই বলে দিচ্ছে সব।
- ইরানের সঙ্গে বাণিজ্য করলে অতিরিক্ত শুল্ক, হুমকি ট্রাম্পের
- সকালে বেড়ে রাতেই স্বর্ণের দামে পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা
- এনসিপির আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি
- ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠক ১৯ ফেব্রুয়ারি
- ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই
- ২০২৬ সালের হজ ভিসা শুরু ৮ ফেব্রুয়ারি থেকে
- ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পুরস্কার পেল মার্কিন রণতরী
- কোনো কোনো রাজনৈতিক দল অস্ত্রের মজুত করছে: আসিফ মাহমুদ
- বাসা থেকে ১৩ আগ্নেয়াস্ত্র জব্দ, সুব্রত বাইনের সহযোগী কে এই বিপু
- বেনজীর-নাফিসার প্রতিষ্ঠান থেকে বডিওর্ন ক্যামেরা ক্রয়
- রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে
- আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল
- হাসনাতকে ঠেকাতে বিএনপি কর্মীরা চড়ছেন ট্রাকে
- স্যাংকচুয়ারি সিটির ফেডারেল অর্থ বন্ধ
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অফিস উদ্বোধন
- বিশেষ নির্বাচনে ডিয়ানার বিজয়
- হাদি হত্যার তদন্ত জাতিসংঘে
- ডেলিভারি ড্রাইভাররা পাবেন ১৫০০ ডলার করে ক্ষতিপূরণ
- মন্তব্য প্রতিবেদন
রহস্যময়তায় বাংলাদেশি ভোটাররা! - অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি
- নতুন সরকারের কাছে দায়িত্ব ১৭ বা ১৮ ফেব্রুয়ারি
- যুক্তরাষ্ট্রে বাণিজ্য চুক্তিতে উপদেষ্টার অনুপস্থিতি
- নতুন এমপিদের শপথ পড়াবেন কে ?
- চার কোটি নতুন ভোটারের ঢেউ
- নির্বাচনি আমেজে ৯৬ ঘন্টায় সাড়ে ৫০ কোটি ডলার রেমিট্যান্স
- টানটান নির্বাচনি উত্তেজনায় ১২ ফেব্রুয়ারি ভোট
- নিউইয়র্কে শবে বরাত উপলক্ষে গোল্ডেন এজের মিলাদ অনুষ্ঠিত
- আজকাল ৯০৮
- এপস্টেইন ঝড় ট্রাম্প নয়, এক বিশ্ব নেতার পতন ঘটাতে পারে
- যমুনার সামনে হাদির স্ত্রীসহ ইনকিলাব মঞ্চের অবস্থান
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৮০ তম সংখ্যা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- আউট, অর নট-আউট!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
