নোবেল বিজয়ীদের নাম জানা যাবে আজ থেকে
নিউজ ডেস্ক:
প্রকাশিত: ৭ অক্টোবর ২০১৯
২০১৯ সালের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা আজ থেকে শুরু হচ্ছে। নোবেলের জন্য এ বছর ২২৩ জন এবং ৭৮টি প্রতিষ্ঠান মনোনয়ন পেয়েছে।
বিভিন্ন বিষয়ের নোবেল কমিটিগুলোর ঘোষণা অনুযায়ী, ৭ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় স্টকহোম ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে চিকিৎসাবিদ্যায়, ৮ অক্টোবর বিকেল পৌনে চারটায় দ্য রয়াল ইনস্টিটিউট অব সায়েন্স থেকে পদার্থবিদ্যায়, ৯ অক্টোবর পৌনে চারটায় রয়াল ইনস্টিটিউট অব সায়েন্স থেকে রসায়নবিদ্যায়, ১০ অক্টোবর বিকেল পাঁচটায় দ্য রয়াল সুইডিশ একাডেমি থেকে সাহিত্য এবং ১১ অক্টোবর নরওয়ের রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করবে।
আগামী ১৪ অক্টোবর বিকেল পৌনে ৪টায় রয়াল সুইডিশ একাডেমি অব সায়েন্স ঘোষণা করবে দ্য ব্যাংক অব সুইডেনের দেয়া বিকল্প নোবেল পুরস্কারখ্যাত অর্থনীতির বিজয়ীর নাম।
অলিখিত নিয়ম অনুযায়ী ‘সাহিত্যে’ নোবেল পুরস্কার ঘোষণার দিনক্ষণ সাধারণত আগে থেকে জানানো হয় না। কিন্তু এ বছর সাহিত্য পুরস্কারের ঘোষণার তারিখটাও জানানো হয়েছে, যা নোবেল পুরস্কারের ইতিহাসে প্রথম।
২০১৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেয়া হবে না বলে সুইডিশ একাডেমি ঘোষণা দিয়েছিল। এর পক্ষে যুক্তি তুলে ধরে বলেছিল, মাত্রাতিরিক্ত দুর্বল একাডেমি এবং বহির্বিশ্বে একাডেমি অতিমাত্রায় বিশ্বাসযোগ্যতা হারানোর কারণে নোবেল কমিটি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।
গত বছরের সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী বাছাইয়ের কাজ অনেক দূর এগোলেও পুরস্কারটি দেয়া হয়নি। এ বছর একই সঙ্গে ২০১৮ ও ২০১৯ সালের সাহিত্যে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
রসায়নবিদ্যা, পদার্থবিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র, শান্তি ও সাহিত্যে বিশেষ অবদান ও কৃতিত্বের জন্য নোবেল ফাউন্ডেশন সুইডেন এবং নরওয়েজিয়ান নোবেল কমিটি বিশ্বের সবচেয়ে দামি এবং সম্মানজনক এই পুরস্কার দিয়ে থাকে। আলফ্রেড নোবেলের উইলে এই পুরস্কারগুলোর কথা উল্লেখ থাকলেও অর্থনীতিতে পুরস্কার দেয়ার কথা বলা হয়নি।
১৯৬৮ সালে দ্য ব্যাংক অব সুইডেনের বিশেষ সিদ্ধান্তে অর্থনীতিতে পুরস্কার প্রদানের কথা ঘোষণা করা হয়। যেহেতু অর্থনীতির পুরস্কারটি নোবেলের অন্যান্য পুরস্কারের মতো একই সময়ে ঘোষণা ও প্রদান করা হয় এবং এই পুরস্কারের অর্থের পরিমাণও অন্য পুরস্কারের সমান হওয়ায় তা নোবেল পুরস্কারের মতোই সম্মানজনক।
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- ইরানে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশিকা প্রচার
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন লাতিনো
- দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
- বেলজিয়াম ও সুইডেনের সুপারমার্কেটের ফ্রিজে ফের সাইবার হামলা
- হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক
- বৃহত্তর জাতীয় সরকার গঠনে রাজি নেতানিয়াহু, থাকতে চান প্রধানমন্ত্রী
- জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাকের চেষ্টা
- ই-রিকশার নিবন্ধন কীভাবে, কারা পাবেন জেনে নিন
- হ্যালোইন উৎসবে আমেরিকাজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ
- টিন নিয়ে বিপাকে? বাতিল করতে পারবেন যেসব শর্তে
- ফ্রান্সে স্কুল ছুটি শেষে আবার বিক্ষোভ
- ইরানে ফের মার্কিন হামলা, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
- ক্যালিফোর্নিয়ায় ২০ হাজার ভোট বাতিলে ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ
- হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ
- হ্যাকের পর বিন্যান্স থেকে অর্থ তুলে নিচ্ছেন গ্রাহকরা
- ৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর
- আমরা এক দফার দিকে যাচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত
- রেকর্ড ভেঙে ফেল ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী
- পোশাক খাতে অস্থিরতায় রাজনৈতিক ইন্ধনের গন্ধ
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
