নেদারল্যান্ডসে হামলাকারী তুরস্কের নাগরিক
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯
নেদারল্যান্ডসের ইউট্রেখট শহরে যাত্রীবাহী ট্রামে বন্দুক হামলায় তিনজন নিহত হওয়ার ঘটনায় হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, ট্রামের ভেতর ওই বন্দুকধারী হামলাকারী হলেন তুর্কি বংশোদ্ভূত ৩৭ বছর বয়সী গোকমেন তানিস। ডাচ পুলিশ তানিসের একটি ছবি প্রকাশ করে তাকে ধরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছে। তাকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।
নিরাপত্তা জোরদারে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট মাঠে নেমেছে। হামলার পর পরই ইউট্রেখট শহরের সব স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। দেশটির বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ইউট্রেখট শহরের মেয়র জ্যান ভ্যান জানিন সোমবার বিকেলে এক টুইট বার্তায় জানিয়েছেন, ট্রামে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। তাছাড়া আহত নয়জনের অবস্থা আশঙ্কাজনক। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
হামলার পর স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি এক প্রতিবেদনে একজন নিহত ও বেশ কয়েকেজন আহত হওয়ার খবর জানিয়েছিল। তাদের প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে জানানো হয় হামলার পেছনে সন্ত্রাসী উদ্দেশ্য রয়েছে।
সোমবার স্থানীয় সময় সকাল পৌনে ১১টার দিকে অক্টোবর ২১ স্কয়ারের কাছে এই হামলার ঘটনা ঘটে। হামলার পর নেদারল্যান্ডস কর্তৃপক্ষ সন্ত্রাসী হামলার আশঙ্কা করে সর্বোচ্চ সতর্কতা জারি করে।
কর্তৃপক্ষ বলছে, হামলাটি সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য এমন হামলা চালিয়েছে। মেয়র জানিন বলেন, ‘আমরা এখন একজন হামলাকারীর বিষয়ে জানতে পেরেছি। তবে এটা তিনও হতে পারে।’
ইউট্রেখটের পুলিশ বলছে, ‘সিটি সেন্টারের পাশে অবস্থিত শহরের একটি ট্রাম স্টেশনের কাছে এ গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশের জরুরি সেবা বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গোলাগুলির স্থানটি ঘিরে ফেলে। তাছাড়া আহতদের হাসপাতালে নেয়ার জন্য ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের পাশাপাশি এয়ার অ্যাম্বুলেন্সও নিয়ে যাওয়া হয়।
দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুটে বলেছেন, তিনি গভীরভাবে উদ্বিগ্ন। হামলার পর সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা সঙ্কটকালীন জরুরি বৈঠকে বসছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ডাচ রেডিও বলছে, হেগে সরকারের বিভিন্ন দফতরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
