নেইমারের ফোনকলই ধরেনি বার্সেলোনা!
নিউজ ডেক্স
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০১৯
২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়ে নেইমার ভুল করেছেন কি না, তা বিরাট গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে ইউরোপিয়ান ফুটবলে। তবে খালি চোখে যেটা দেখা যায়, সেটা হচ্ছে- নেইমার ভুল করেছিলেন। সেই ভুলের প্রায়শ্চিত্ত করতেই এখন নেইমার আবার ফিরে আসতে চান তার পুরনো ক্লাব বার্সেলোনায়।
কিছুদিন আগেই সংবাদ বের হয়েছিল, নেইমার তার ক্লাব কর্তৃপক্ষকে রাজি করাতে সক্ষম হয়েছেন যে, মৌসুম শেষে তাকে কেনা দামেই ছেড়ে দেবে পিএসজি। খবরটির সত্যতা অনেকভাবেই প্রমাণিত হয়েছে। এমন পরিস্থিতিতে নেইমার বার্সেলোনায় যাবেন নাকি রিয়াল মাদ্রিদে যাবেন, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্নের বিষয়।
কিন্তু এখনও পর্যন্ত বার্সা এবং রিয়াল- দুই ক্লাবই রয়েছে সিদ্ধান্তহীনতায়। জানা যাচ্ছে, রিয়াল মাদ্রিদ খুব আগ্রহী। বার্সেলোনাও হাল ছাড়তে রাজি নয়। কিন্তু মাঝে-মধ্যেই ভিন্ন খবর বের হয় মিডিয়ায়।
এই যেমন, হঠাৎ করেই প্রকাশ হলো, নেইমারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বার্সেলোনা। ইউরোপিয়ান মিডিয়াগুলোর দাবি, নেইমারের ব্যাপারে বার্সেলোনার সঙ্গে যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন তার বাবা এবং এজেন্ট সিনিয়র নেইমার। কিন্তু খবর হচ্ছে, এ ব্যাপারে এখন সিনিয়র নেইমারের ফোনকল পর্যন্ত ধরছেন না বার্সেলোনা ক্লাব প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তেম্যু কিংবা অন্য কর্মকর্তারা। অভিযোগটি করেছেন খোদ নেইমারের বাবা।
কিছুদিন আগে নেইমারের পুনরায় দলে নেয়ার পক্ষেই মনোভাব ব্যক্ত করেছেন বার্সার সুপারস্টার লিওনেল মেসি। সে হিসেবে নেইমারের বাবা সম্ভাব্য চুক্তির বিষয় নিয়ে বার্সার সঙ্গে কাজ করে যাচ্ছেন।
কিন্তু এসব খবর কিংবা গুজবের আশপাশ দিয়েও যাচ্ছেন না বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে। বরং, বার্সার মুখপাত্র হোসে ভিভাস মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানিয়ে দিয়েছেন, ‘নেইমারের বাবার (সিনিয়র নেইমার) পক্ষ থেকে বার্সা সভাপতি হোসে মারিয়া বার্তেম্যুকে কোনো ফোনকলই দেয়া হয়নি।’
ভিভাস বলেন, ‘প্রথম কথা হলো, নেইমারের ব্যাপারটা এখন কোনো আলোচনার বিষয়ই না। সে সিদ্ধান্ত নিয়েছে, চলে গেছে। এরপর থেকে এ নিয়ে আমরা আর কোনো কথা বলতে চাই না। যে খেলোয়াড় অন্য কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ, আমরা তার সম্পর্কে কোনো কিছু বলতে চাই না। যখন সে বার্সা ছেড়েছিল, তখন এ নিয়ে সিদ্ধান্ত নেয়ার সম্পূর্ণ এখতিয়ার ছিল তার।’
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
