নেইমারের এমন আচরণ কিসের আলামত?
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯
নেইমারের কী হয়েছে? যত দিন যাচ্ছে ততই নেতিবাচক খবরের জন্য শিরোনাম হচ্ছেন তিনি। জন্ম দিচ্ছেন বিতর্কের। বার্সেলোনাতেও এত বেশি বিতর্কের জন্ম দেননি তিনি, যতটা না পিএসজিতে এসে দিচ্ছেন। এর পেছনের কারণ কী? নেইমার কি আসলেই পিএসজিতে থাকতে চাচ্ছেন না?
ব্রাজিলের সবচেয়ে দামি তারকা নেইমার। সব সময় থাকতে চান পাদপ্রদীপের আলোয়। পূর্বসূরি পেলে-জিকো-রোনালদো-রোনালদিনহোদের মতো তিনিও চান তাঁকে ঘিরে গড়ে উঠুক একটা দলের রণপরিকল্পনা। এ কারণেই বার্সেলোনায় মেসির সহকারী হওয়ার চেয়ে পিএসজিতে নিজের সাম্রাজ্য গড়ে তোলার ব্যাপারেই বেশি গুরুত্ব দিয়েছিলেন। ব্রাজিলীয় তারকা জানতেন, মেসির আড়ালে পড়ে থাকলে ব্যালন ডি’অর স্বপ্নই থেকে যাবে। কিন্তু পিএসজিতে যাওয়ার পর থেকে নেইমার কি আদৌ সে প্রত্যাশা পূরণ করতে পেরেছেন?
পিএসজিতে যাওয়ার পর থেকেই চোটে জর্জর তিনি। তাই চাইলেও দলকে দরকারের সময়ে সাহায্য করতে পারেননি। নেইমারের ওপর দল নির্ভরশীল ছিল, যেদিন নেইমার খেলেননি, পিএসজিকে সাদামাটা মনে হয়েছে। চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের ম্যাচগুলোতে যখন নেইমার ছিলেন, পিএসজি খেলেছে প্রবল পরাক্রমে। দ্বিতীয় রাউন্ডের আগেই চোটে পড়ে মাঠের বাইরে চলে গেলেন। পিএসজিও দ্বিতীয় রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে বিদায় নিল। প্রতিনিয়ত নিজের খেলোয়াড়ি দক্ষতা বাড়ানোর পাশাপাশি একজন সেরা খেলোয়াড়ের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নিজেকে যথাসম্ভব চোটমুক্ত রাখা। যে কারণেই হোক না কেন, নেইমার পারেননি সেটা। ফলে ভুগছে পিএসজি।
এ তো গেল মাঠের ভেতরকার অবস্থা। মাঠের বাইরেও লাগামছাড়া আচরণের জন্য সমালোচিত হচ্ছেন নেইমার। যখন-তখন ব্রাজিলে গিয়ে কার্নিভ্যাল উৎসবে যোগ দেওয়া, নিয়মিত পার্টি করে বেসামাল হওয়া, এসব নিত্যকার কাহিনি। কিছুদিন পরপর কোনো না কোনো গণমাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছেন, সেখানে এমন কিছু বলছেন যা তাঁকে পাদপ্রদীপের আলোয় নিয়ে আসছে। কিন্তু বিতর্ক ছড়াচ্ছে দেদার। দলবদলের সময়ে ইঙ্গিতপূর্ণ সাক্ষাৎকার দিয়ে নিজেই দলবদলের আলোচনা উসকে দেন। কখনো রিয়াল মাদ্রিদ আবার কখনো বার্সেলোনাকে জড়িয়ে কথা বলছেন নেইমার। যেখানে পিএসজি নেইমারকে মাথায় করে রাখছে, ইউরোপীয় পরাশক্তি হওয়ার লক্ষ্যে নেতা বানিয়েছে, সেখানে প্রতি দলবদলের সময় বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের সঙ্গে নিজেকে জড়িয়ে নেইমার কি পিএসজিকে অসম্মান করছেন না?
কিছুদিন আগে উয়েফাকে নিয়ে বাজে কথা বলে নিষিদ্ধ হয়েছেন নেইমার। শেষ মুহূর্তের বিতর্কিত পেনাল্টিতে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয় পিএসজি। ম্যাচের পর নেইমার ইনস্টাগ্রামে গালাগাল করেছিলেন উয়েফাকে। এ কারণে সামনের মৌসুমে চ্যাম্পিয়নস লিগের প্রথম তিন ম্যাচে খেলতে পারবেন না তিনি। এতে তো ক্ষতি পিএসজিরই। নেইমারের পেছনে ২২২ মিলিয়ন ইউরো খরচ করার সুফল পিএসজি এই মৌসুমে পেয়েছে কি না, সে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। এবার শুধু লিগ ছাড়া আর একটা শিরোপাও জেতেনি পিএসজি।
কয়েক দিন আগে নেইমারকে এক ভিডিও বার্তায় ইসরায়েলে আসার আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেইমার পাল্টা আরেক ভিডিও বার্তায় ইসরায়েলে যাবেন বলে কথা দিয়েছেন। এই নিয়ে তোলপাড় চলছে ব্রাজিলে। অপ্রস্তুত অবস্থায় পড়ে গিয়েছিল পিএসজিও। ফুটবলার হিসেবে নিজেকে উন্নত করার জন্য, মেসি-রোনালদোর কাছ থেকে বিশ্বসেরার খেতাব নেওয়ার জন্য যেখানে নেইমারের খাটার দরকার দিনরাত, সেখানে এসব করে নেইমার কি ক্লাবের সঙ্গে নিজেরও ক্ষতি করছেন না?
ভেতরে-ভেতরে পিএসজির খেলোয়াড়েরা নেইমারের ওপর যে বিরক্ত হচ্ছেন, এটা আস্তে আস্তে বোঝা যাচ্ছে। ফরাসি কাপে রেনেঁর সঙ্গে হেরে যাওয়ার পরে নেইমার তোপ দেগেছেন দলের তরুণ সতীর্থদের ওপর। দলের ব্যর্থতার দায় তরুণ খেলোয়াড়দের ঘাড়ে ফেলেছেন। তাঁদের আচরণের কড়া সমালোচনা করে বলেছেন, ‘ড্রেসিংরুমে আমাদের আরও বেশি পুরুষালি আচরণ করতে হবে, আমাদের আরও সংগঠিত হতে হবে। আমি অনেক তরুণ খেলোয়াড়কেই দেখছি, যারা ঠিক পথ হারায়নি, কিন্তু কানের চেয়ে মুখ বেশি ব্যবহার করে।’
এই ম্যাচ শেষে রাগের মাথায় এক দর্শককে ঘুষিও মারতে গিয়েছিলেন তিনি! নেইমারের এই লজ্জাজনক মুহূর্ত ধরা পড়েছে বেশ কিছু দর্শকের মোবাইল ফোনে। তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় ভিডিওটা ছড়িয়ে দিতে দেরি করেননি। ভিডিওতে দেখা গেছে, ম্যাচ শেষে গ্যালারির দর্শকদের মধ্য দিয়ে যাচ্ছেন পিএসজির খেলোয়াড়েরা, রানার্সআপ মেডেল নেওয়ার জন্য। আশপাশের দর্শকেরা প্রিয় খেলোয়াড়দের ছবি তুলছেন, ভিডিও করছেন। নেইমারের বিষয়টা পছন্দ হয়নি। এক ভক্তের হাত থেকে ফোন কেড়ে নিতে চাইলেন তিনি। শুধু তা-ই নয়, ফোন না কাড়তে পেরে তাঁর দিকে ঘুষি মারতে গিয়েছেন নেইমার। পরে পিএসজির অন্য খেলোয়াড়েরা তাঁকে ধরাধরি করে ওপরে নিয়ে যান। এখনো জানা যায়নি সেই ভক্ত নেইমারকে উসকানিমূলক কিছু বলেছিলেন কি না। দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হচ্ছে বোঝা গেলেও নেইমার রেগেমেগে সে সমর্থককে কী বলেছেন, সেটাও জানা যায়নি। তবে যা বোঝা গেছে, তাতেই যে নেইমার বিরাট এক সমস্যায় পড়তে যাচ্ছেন, তা বলাই বাহুল্য।
একের পর এক এভাবেই নেতিবাচক কারণে শিরোনাম হচ্ছেন নেইমার। তাই প্রশ্ন উঠছে, নেইমার কী আদৌ পিএসজিতে থাকতে চান? নাকি বুঝতে পেরেছেন তাঁর একার পক্ষে একটা দলকে এভাবে টানা সম্ভব নয়?
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- একলাফে ১২ কেজি এলপিজি’র দাম বাড়লো ৩৮৭ টাকা
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার
- কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
- ইরানে ব্রিটিশ সেনা পাঠানো নিয়ে যে সিদ্ধান্ত জানালেন স্টারমার
- হুহু করে বাড়ছে তাইজুল ইসলামের ফলোয়ার
- ‘জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার’
- আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন
- মার্কিন স্থল সেনাদের জন্য যে ‘নরক’ তৈরি করেছে ইরান
- ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
