‘নীরবে’ বাড়ানো হলো সঞ্চয়পত্রের উৎসে কর
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬
ডিসেম্বরের শেষ দিক। ব্যাংক হিসাবের খাতায় চোখ রেখে হিসাব মেলাচ্ছিলেন শাহনাজ পারভীন। সঞ্চয়পত্রে বিনিয়োগ করা টাকা থেকে প্রতি মাসের মুনাফা তার পারিবারিক খরচের একটি ভরসা। কিন্তু জানুয়ারি মাসে হিসাব মিলিয়ে দেখেই তিনি থমকে গেলেন- মুনাফা কম!
২০২৫ সালের ডিসেম্বরে যেখানে তিনি পেয়েছিলেন ২ হাজার ৭৩৬ টাকা, সেখানে একই বিনিয়োগ থেকে চলতি বছরের জানুয়ারিতে এসেছে ২ হাজার ৫৯২ টাকা। পার্থক্য খুব বড় না হলেও প্রশ্নটা বড়- কেন কমলো?
ব্যাংকে খোঁজ নিয়ে যা জানলেন, তা আরও হতাশাজনক। আগে তার মতো পাঁচ লাখ টাকার কম বিনিয়োগকারীদের ক্ষেত্রে যেখানে ৫ শতাংশ উৎসে কর কাটা হতো, সেখানে এখন কাটা হচ্ছে ১০ শতাংশ। কোনো নোটিশ নেই, নেই কোনো প্রজ্ঞাপন, নীরবে বদলে গেলো নিয়ম!
আগে ৫ লাখ টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে উৎসে কর ছিল ৫ শতাংশ এবং ৫ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে উৎসে কর ছিল ১০ শতাংশ। এখন সবার জন্য ১০ শতাংশ উৎসে কর নির্ধারণ করা হয়েছে।-জাতীয় সঞ্চয় অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন ও জনসংযোগ) মো. রেজানুর রহমান
দীর্ঘদিন ধরেই সঞ্চয়পত্র মধ্যবিত্ত ও অবসরপ্রাপ্ত মানুষদের নিরাপদ বিনিয়োগের আশ্রয়। বিশেষ করে ছোট বিনিয়োগকারীদের জন্য তুলনামূলক কম উৎসে কর এ খাতে বিনিয়োগের অন্যতম প্রণোদনা ছিল। কিন্তু নতুন এই পরিবর্তনে সেই সুবিধা কার্যত উঠে গেলো।
আগে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে উৎসে কর ছিল ৫ শতাংশ। পাঁচ লাখ টাকার বেশি হলে কাটা হতো ১০ শতাংশ। এখন বিনিয়োগের পরিমাণ যাই হোক না কেন, সবার ক্ষেত্রেই উৎসে কর নির্ধারণ করা হয়েছে ১০ শতাংশ।
শাহনাজ পারভীনের প্রশ্ন, ‘আমরা যারা ছোট বিনিয়োগকারী, তাদের ওপর কর বাড়ানো হলো নীরবে। কোথাও কোনো ঘোষণা নেই, কোনো প্রজ্ঞাপন নেই। এভাবে চুপিসারে সিদ্ধান্ত নেওয়া কেন?’
সঞ্চয়পত্রে মুনাফা কম পেয়ে শুধু শাহনাজ পারভীন নন, তার মতো অনেক ছোট বিনিয়োগকারী হতাশ। অনেকেরই সংসার চালানোর অন্যতম অবলম্বন এটা। এমন একজন আয়েশা। রামপুরার বাসিন্দা আয়েশা জানান, সঞ্চয়পত্রের বিনিয়োগ থেকে ২০২৫ সালের ডিসেম্বরে ১ হাজার ৮২৪ টাকা মুনাফা পেয়েছিলাম। কিন্তু একই বিনিয়োগ থেকে চলতি বছরের জানুয়ারি মাসে মুনাফা এসেছে ১ হাজার ৭২৮ টাকা।
তিনি বলেন, ‘কম মুনাফা আসায় ব্যাংকে যোগাযোগ করি। তখন ব্যাংক থেকে জানানো হয়- আগে ৫ লাখ টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে উৎসে কর কাটা হতো ৫ শতাংশ এবং ৫ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে ১০ শতাংশ উৎস কর কাটা হতো। কিন্তু সরকারের নির্দেশে এখন যে কোনো পরিমাণ বিনিয়োগের ক্ষেত্রে উৎসে কর ১০ শতাংশ কাটা হচ্ছে।’
তিনি কিছুটা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা যারা ছোট বিনিয়োগকারী তাদের উৎসে কর বাড়িয়ে দেওয়া হলো নীরবে। কোথাও কোনো সংবাদ বা প্রজ্ঞাপন দেখলাম না। এভাবে চুপিসারে কম বিনিয়োগকারীদের উৎসে কর বাড়ানো কেন হলো? যারা বড় বিনিয়োগকারী তাদের ক্ষেত্রে তো কিছুই করা হলো না। এটা কি তেলা মাথায় তেল দেওয়ার মতো অবস্থা হয়ে গেলো না?’
এ বিষয়ে যোগাযোগ করা হলে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন ও জনসংযোগ) মো. রেজানুর রহমান জাগো নিউজকে বলেন, ‘আগে ৫ লাখ টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে উৎসে কর ছিল ৫ শতাংশ এবং ৫ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে উৎস কর ছিল ১০ শতাংশ। এখন সবার জন্য ১০ শতাংশ উৎসে কর নির্ধারণ করা হয়েছে।’
তবে কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এবং এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি হয়েছে কি না- এমন প্রশ্নে তিনি নির্দিষ্ট করে কোনো সময় বলতে পারেননি।
এদিকে সঞ্চয়পত্রের মুনাফা হার নিয়েও চলছে দোলাচল। গত ৩১ ডিসেম্বর সরকার প্রজ্ঞাপন জারি করে ১ জানুয়ারি থেকে সঞ্চয়পত্রের মুনাফা হার কমানোর ঘোষণা দিলেও চারদিনের মাথায় সেই সিদ্ধান্ত বাতিল করা হয়। ফলে ২০২৫ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যে মুনাফা হার ছিল, তা চলতি বছরের প্রথম ছয় মাসেও বহাল রয়েছে।
বর্তমানে সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের জন্য দুটি ধাপ বহাল রাখা হয়েছে। ৭ লাখ ৫০ হাজার টাকার নিচে বিনিয়োগকারীরা থাকছেন প্রথম ধাপে এবং এর বেশি বিনিয়োগকারীরা থাকছেন দ্বিতীয় ধাপে। স্কিমভেদে সঞ্চয়পত্রের মুনাফার হার সর্বোচ্চ ১১ দশমিক ৮২ শতাংশ থেকে ১১ দশমিক ৯৮ শতাংশ পর্যন্ত। কাগজে-কলমে মুনাফার হার অপরিবর্তিত থাকলেও বাড়তি উৎসে করের কারণে ছোট বিনিয়োগকারীদের হাতে পৌঁছাচ্ছে কম টাকা।
পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র
বর্তমান কার্যকর থাকা হার অনুযায়ী, প্রথম ধাপের বিনিয়োগকারীরা পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে প্রথম বছরে ৯ দশমিক ৭৪ শতাংশ, দ্বিতীয় বছরে ১০ দশমিক ২১ শতাংশ, তৃতীয় বছরে ১০ দশমিক ৭২ শতাংশ, চতুর্থ বছরে ১১ দশমিক ২৬ শতাংশ এবং পঞ্চম বছরে ১১ দশমিক ৮৩ শতাংশ হারে মুনাফা পাবেন।
দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা ৫ বছর বাংলাদেশ সঞ্চয়পত্র মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে প্রথম বছরে ৯ দশমিক ৭২ শতাংশ, দ্বিতীয় বছরে ১০ দশমিক ১৯ শতাংশ, তৃতীয় বছরে ১০ দশমিক ৭০ শতাংশ, চতুর্থ বছরে ১১ দশমিক ২৩ শতাংশ এবং পঞ্চম বছরে ১১ দশমিক ৮০ শতাংশ হারে মুনাফা পাবেন।
৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র
প্রথম ধাপের বিনিয়োগকারীরা ৩ মাস অন্তর মুনাফা সঞ্চয়পত্র মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে প্রথম বছরে ১০ দশমিক ৬৫ শতাংশ, দ্বিতীয় বছরে ১১ দশমিক ২২ শতাংশ এবং তৃতীয় বছরে ১১ দশমিক ৮২ শতাংশ হারে মুনাফা পাবেন।
দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা ৩ মাস অন্তর মুনাফা সঞ্চয়পত্র মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে প্রথম বছরে ১০ দশমিক ৬০ শতাংশ, দ্বিতীয় বছরে ১১ দশমিক ১৬ শতাংশ এবং তৃতীয় বছরে ১১ দশমিক ৭৭ শতাংশ হারে মুনাফা পাবেন।
পেনশনার সঞ্চয়পত্র
প্রথম ধাপের বিনিয়োগকারীরা পেনশনার সঞ্চয়পত্র মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে প্রথম বছরে ৯ দশমিক ৮৪ শতাংশ, দ্বিতীয় বছরে ১০ দশমিক ৩২ শতাংশ, তৃতীয় বছরে ১০ দশমিক ৮৪ শতাংশ, চতুর্থ বছরে ১১ দশমিক ৩৯ শতাংশ এবং পঞ্চম বছরে ১১ দশমিক ৯৮ শতাংশ হারে মুনাফা পাবেন।
দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা পেনশনার সঞ্চয়পত্র মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে প্রথম বছরে ৯ দশমিক ৭২ শতাংশ, দ্বিতীয় বছরে ১০ দশমিক ১৯ শতাংশ, তৃতীয় বছরে ১০ দশমিক ৮৪ শতাংশ, চতুর্থ বছরে ১১ দশমিক ৩৯ শতাংশ এবং পঞ্চম বছরে ১১ দশমিক ৯৮ শতাংশ হারে মুনাফা পাবেন।
পরিবার সঞ্চয়পত্র
প্রথম ধাপের বিনিয়োগকারীরা পরিবার সঞ্চয়পত্র মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে প্রথম বছরে ৯ দশমিক ৮১ শতাংশ, দ্বিতীয় বছরে ১০ দশমিক ২৯ শতাংশ, তৃতীয় বছরে ১০ দশমিক ৮০ শতাংশ, চতুর্থ বছরে ১১ দশমিক ৩৫ শতাংশ এবং পঞ্চম বছরে ১১ দশমিক ৯৩ শতাংশ হারে মুনাফা পাবেন।
দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা পেনশনার সঞ্চয়পত্র মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে প্রথম বছরে ৯ দশমিক ৭২ শতাংশ, দ্বিতীয় বছরে ১০ দশমিক ১৯ শতাংশ, তৃতীয় বছরে ১০ দশমিক ৭০ শতাংশ, চতুর্থ বছরে ১১ দশমিক ২৩ শতাংশ এবং পঞ্চম বছরে ১১ দশমিক ৮০ শতাংশ হারে মুনাফা পাবেন।
পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট
প্রথম ধাপের বিনিয়োগকারীরা পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটে মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে প্রথম বছরে ১০ দশমিক ৬৫ শতাংশ, দ্বিতীয় বছরে ১১ দশমিক ২২ শতাংশ এবং তৃতীয় বছরে ১১ দশমিক ৮২ শতাংশ হারে মুনাফা পাবেন।
দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা এই সঞ্চয়পত্রে মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে বছরে ১০ দশমিক ৬০ শতাংশ, দ্বিতীয় বছরে ১১ দশমিক ১৬ শতাংশ এবং তৃতীয় বছরে ১১ দশমিক ৭৭ শতাংশ হারে মুনাফা পাবেন।
- অলিগলি ছাড়িয়ে প্রধান সড়ক, উঠছে উড়ালসড়কেও ঢাকার বিষফোড়া ই-রিকশা
- ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৩
- সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে
- হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
- জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
