নিষিদ্ধ ড্রাগ নিয়ে বিশ্বকাপ থেকে বাদ হেলস
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯
ব্যক্তিগত কারণে ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন অ্যালেক্স হেলস। কিন্তু কারণটা যে ব্যক্তিগত নয়, নিষিদ্ধ ওষুধসংক্রান্ত, সেটা জানা গেছে দুদিন আগে। নিয়মিত পরীক্ষায় হেলসের নমুনায় নিষিদ্ধ বস্তু মিলেছে। প্রথমে মাত্র ২১ দিনের জন্য নিষিদ্ধ করা হলেও ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড আরও কঠোর হয়েছে। ইংল্যান্ডের বিশ্বকাপের প্রাথমিক দল থেকে বাদ দেওয়া হয়েছে এই ওপেনারকে।
এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, হেলসকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক অ্যাশলে জাইলস ও নির্বাচকদের প্রধান এড স্মিথ। দলের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করেই নাকি এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘দলের মধ্যে সঠিক পরিবেশ সৃষ্টি করার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় কোনো ব্যাপারে মনোযোগে ব্যাঘাত না আনার জন্য এবং এত গুরুত্বপূর্ণ সময়ে দলকে সাফল্য পাওয়ার পরিবেশ এনে দেওয়া নিশ্চিত করা হয়েছে।’
শুক্রবারে আয়ারল্যান্ডের সঙ্গে একটি ওয়ানডে খেলার কথা আছে ইংল্যান্ডের। এরপর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে দল। কিন্তু বিশ্বকাপের প্রাথমিক দল থেকে বাদ পড়ার সঙ্গে সঙ্গে এসব ম্যাচ থেকেও ছিটকে গেছেন হেলস।
এ ব্যাপারে জাইলস বলেছেন, ‘এ সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক সময় ধরে ভাবা হয়েছে। আমরা ইংল্যান্ড দলের চারপাশে সুস্থ পরিবেশ সৃষ্টির চেষ্টা করছি এবং দলের জন্য কিসে ভালো হবে, সেটা নিশ্চিত করার চেষ্টা করছি। তাদের মনোযোগে সমস্যা হয়—এমন কিছু থেকে দূরে থাকতে এবং মাঠে সফল হওয়ার জন্য মনোযোগ ধরে রাখতে সবকিছু করা হচ্ছে। আমি নিশ্চিত করে বলছি, ইংল্যান্ডের হয়ে এখানে ক্যারিয়ার শেষ হচ্ছে না হেলসের। ইসিবি এবং পিসিএ হেলসকে সহযোগিতা করে যাবে। ওর কাউন্টি দল নটিংহামশায়ারের সঙ্গে যৌথভাবে ওকে যেভাবে সম্ভব সব সহযোগিতা দেওয়া হবে। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে ও যেন সম্ভাবনা পূর্ণ করতে পারে, সে চেষ্টা করব।’
বিশ্বকাপের ১৫ জনের দলে সুযোগ পাওয়া হেলসের পরিবর্তে কাকে ডাকা হবে, সেটা দ্রুত জানিয়ে দেবে ইসিবি।
- বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে: শুভেন্দু অধিকারী
- চীনের ‘গুপ্তচর’ হয়ে কাজ করেছেন ক্যালিফোর্নিয়ার মেয়র !
- অটোরিকশায় কুপোকাত এআই ট্রাফিকব্যবস্থা
- যুক্তরাষ্ট্রে মসজিদ কমপ্লেক্সে হামলায় নিহত ৩
- আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার
- ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার
- মেসিকে ভালোবাসি : পরীমণি
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জ্বালানি চুক্তিতে কী আছে?
- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা : আরব আমিরাতের হুঁশিয়ারি
- যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন পরিকল্পনা
- ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
