নিরাপত্তার অভাবে নিউইয়র্ক ছাড়ছে আশ্রয়প্রার্থীরা
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩
নিরাপদ জীবনের সন্ধানে কানাডার পথে বহু ইমিগ্রান্ট
আজকাল রিপোর্ট
আশ্রয়ের সন্ধানে নিউইয়র্কে আসা এসাইলাম প্রার্থীরা এখন এই শহর ছেড়ে চলে যাচ্ছে। ওয়াকেবহাল মহল মনে করছেন, তারা নিউইয়র্ক সিটি থেকে পালাচ্ছে। সীমান্ত পার হয়ে তারা আশ্রয় প্রার্থনা করছে পার্শ্ববর্তী দেশ কানাডায়। নিরাপদ ও উন্নত জীবনের সন্ধানে তাদের এই নতুন অভিযাত্রা।
সংশ্লিষ্ট মহল বলছেন, সীমান্ত পেরিয়ে নানা দেশ থেকে আসা এইসব আশ্রয়প্রার্থীরা চেয়েছিল নিরাপদ ও দুশ্চিন্তামুক্ত জীবন। কিন্তু নিউইয়র্ক সিটির ক্রাইম, ড্রাগ ও নিরাপত্তাহীন পরিবেশ তাদেরকে উদ্বিগ্ন করে তুলেছে। তাদের ধারণা, ছেলেমেয়েদের নিউইয়র্ক সিটিতে ভালোভাবে গড়ে তোলা যাবে না। ড্রাগের ছোবলে পারিবারিক নিশ্চয়তা ও শান্তি ধূলিসাৎ হয়ে যাবে। তারা মনে করছে, কানাডায় সামাজিক সুবিধা বেশি ও নিরাপত্তা তুলনামূলকভাবে অধিক নিশ্চিত। তাই অনেকেই সিটির দেয়া আশ্রয়স্থল ত্যাগ করে ছুটছেন কানাডার দিকে।
আশ্রয়প্রার্থী যারা চলে যেতে যাচ্ছেন সিটি থেকেই তাদেরকে সহযোগিতা করা হচ্ছে। তাদেরকে দেয়া হচ্ছে টিকেট। ম্যানহাটনের পোর্ট অথরিটি বাস টার্মিনালে কর্তব্যরত ন্যাশনাল গার্ডের সৈন্যরা তাদের টিকেট প্রদান করছে। তাদের সবাই আপস্টেটের কানাডার সীমান্ত সংলগ্ন শহরগুলোর উদ্দেশে বাসে উঠছে।
নিউইয়র্ক পোস্টের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভেনিজুয়েলার নাগরিক রেমন্ড পেনা তার পরিবার নিয়ে গত রোববার ভোর চারটায় আপস্টেটের প্লাটসবার্গ শহরে এসে পৌঁছেছেন। শহরটি কানাডার সীমান্ত থেকে মাত্র ২০ মাইল দুরে। পেনা পোস্টকে জানিয়েছেন, নিউইয়র্কের পোর্ট অথরিটি বাস স্টেশনে মিলিটারিরা তাদের ফ্রি টিকেট দিয়েছে। তিনি বলেন, আমার পরিবারের উন্নত জীবনর আশায় কানাডা যাচ্ছি। ড্রাইভারদের তথ্যানুসারে প্রতিদিন ৫টি বাস নিউইয়র্ক সিটি থেকে প্লাটসবার্গে যায়। গড়ে ১০০ মাইগ্রান্ট এই সব বাসে সেখানে নামছে। সেখান থেকে তারা সরাসরি চলে যায় কানাডার সীমান্তে। তারপর সেখানে শুরু হয় তাদের আশ্রয় প্রার্থনার দ্বিতীয় যুদ্ধ। আমেরিকায় প্রবেশ করতে তারা প্রথম দফায় এমন লড়াইয়ের মুখোমুখি হয়েছিল। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মেক্সিকো হয়ে তারা প্রবেশ করেছিল স্বপ্নের আমেরিকায়। এখন আবার আর এক স্বপ্নের পথে তাদের এগিয়ে চলা।
এদিকে সিটি হলের একটি দায়িত্বশীল সুত্র নিশ্চিত করেছে, কোন আশ্রয়প্রার্থী সিটি থেকে অন্য কোথাও যেতে চাইলে তাদের রিটার্ন টিকেট দেয়া হচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে মেয়র এরিক এডামসের প্রশাসন বিভিন্ন কোম্পানীকে অর্থ প্রদান করেছে। মাইগ্রান্টদের সিটি ত্যাগে বেশ কিছু ক্যাথলিক গ্রুপ ও নন প্রোফিট সংস্থা সাহায্য করছে। ক্যাথলিক চ্যারিটি কমিউনিটির একজন মুখপাত্র বলেছেন, কোন মাইগ্রান্ট যদি অন্য সিটিতে রিলোকেট করতে চায় তবে তাদের অর্থসহ অন্যান্য সহায়তা করা হচ্ছে।
আশ্রয়প্রার্থী সলজারমো’র ভাষায়, আমি নিউইয়র্কে এসেছিলাম আমার কন্যার ভবিষ্যত চিন্তা করে। কিন্তু কিছুদিন না যেতেই দেখলাম এখানকার নিরাপত্তাহীন জীবন ও সর্বত্র হোমলেস পিপল। অনেকেই আমাদের দেখে চিৎকার করে। কোন শ্রদ্ধাবোধ নেই। আমি কানাডা যাচ্ছি নিরাপত্তা ও আমার মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে।
গত এক বছরে টেক্সাস সীমান্ত হয়ে নিউইয়র্ক সিটিতে আসা প্রায় ৩৫ হাজার মাইগ্রান্ট আশ্রয় নিয়েছে। যাদের অধিকাংশই এসেছে টেক্সাসের গভর্ণর অ্যাবোটের পাঠানো বাসে করে। সিটি কর্তৃপক্ষ এ বিপুল সংখ্যক মাইগ্র্যান্টকে সামাল দিতে হিমশিম খাচ্ছে।
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪
- দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
- ট্রাম্পের নতুন শব্দ `জিহাদি`, লক্ষ্য এবার মুসলিম প্রার্থীরা
- ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার
- টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
- সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
- মোবাইল চুরি করলেন এসআই, ধরা খেলেন সিসিটিভি ক্যামেরায়
- লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা
- কে হবেন বিএনপি মহাসচিব
- রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
